ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাবিতে ছয় শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, দুইজন সাময়িক বহিষ্কার


ঢাবিতে ছয় শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, দুইজন সাময়িক বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামালসহ ছয় শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। ছুটির মেয়াদ শেষ হওয়ার পরেও কর্মস্থলে যোগদান না করায় মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত কর্মদিবসের মধ্যে রেজিস্ট্রারের কাছে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করার কারণে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান এবং আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়াকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া, জুলাই মাসের অভ্যুত্থানে ভূমিকা এবং অসদাচরণের অভিযোগে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক শবনম জাহান এবং মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক কামাল উদ্দিনের বিরুদ্ধে চার্জশিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের বুধবারের পরীক্ষা যথাসময়ে হবে: কর্তৃপক্ষ

সাময়িকভাবে বহিষ্কৃত দুই শিক্ষক হলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মুশফিকুর রহমান এবং আইন বিভাগের প্রভাষক আজহার উদ্দিন ভূঁইয়া। তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে কারণ তারা অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করছিলেন।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, "অনুমতি ছাড়া দেশের বাইরে অবস্থান করায় বিধি অনুযায়ী তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।" তাদের বিষয়ে দুটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

এদিকে, ছুটির মেয়াদ শেষ হওয়ার পরেও কর্মস্থলে যোগদান না করায় সাবেক উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল ও আইন বিভাগের প্রভাষক শাহরিমা তানজিন অর্নিকে সাত কর্মদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে সশরীরে হাজির হয়ে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে সিন্ডিকেট।

উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, "তাদের অবস্থান সম্পর্কে বিভাগকে জানাতে বলা হয়েছিল। তবে বিভাগ তাদের অবস্থান জানাতে পারেনি। এ কারণে সিন্ডিকেট তাদের সশরীর রেজিস্ট্রারের কাছে রিপোর্ট করার নির্দেশ দিয়েছে।"

আরও পড়ুন: অধ্যাপক স্নিগ্ধা প্রভোস্টের পদ হারালেন

এছাড়াও, জুলাই মাসের অভ্যুত্থানের সময়কার ভূমিকা, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক শবনম জাহান এবং মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক কামাল উদ্দিনের বিরুদ্ধে চার্জশিট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, "তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছিল। কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে। এ কারণে পরবর্তী সিন্ডিকেট সভায় তাদের বিরুদ্ধে চার্জশিট গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সিন্ডিকেটে চার্জশিট গঠন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উদ্বোধনী ফলকে স্ত্রীর নাম থাকায় বিভাগীয় কমিশনার অনুষ্ঠান এড়ালেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৩২ এম


উদ্বোধনী ফলকে স্ত্রীর নাম থাকায় বিভাগীয় কমিশনার অনুষ্ঠান এড়ালেন

নরসিংদীর শিবপুর উপজেলা চেয়ারম্যান কর্তৃক ব্যবহৃত প্রথম গাড়িটি 'ঐতিহ্য' নামে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। এই উদ্যোগের অংশ হিসেবে একটি উদ্বোধনী ফলকও তৈরি করা হয়। উদ্বোধনী ফলকে ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়ার নামের পাশাপাশি তার স্ত্রী সোনিয়া হালিমের নামও অন্তর্ভুক্ত ছিল।

যখন উদ্বোধনী ফলকের ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, তখন তা নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়। পরবর্তীতে, উদ্বোধনী পর্বটি বাদ দিয়ে বিভাগীয় কমিশনার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই ঘটনাটি ঘটে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইয়াছমিন মন্তব্য করেন, "বিষয়টি তেমন কিছুই নয়। বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক এখনও উপস্থিত আছেন। এ বিষয়ে পরে কথা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%