০১:০৭ পি.এম
ভারতের পশ্চিমবঙ্গের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার পর বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা এবং আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রেজিনগর আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছু সময় পর তাকে আটক করা হয়েছে, এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
ভোটগ্রহণ শুরু হওয়ার পরপরই কবির ভোট কারচুপির অভিযোগ তোলেন। পরে তিনি একটি ভোটকেন্দ্রে যাওয়ার জন্য দলের কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তার তর্কবিতর্ক হয়।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টার দিকে রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির কার্যালয় থেকে পুলিশ তাকে আটক করে। এরপর তাকে রেজিনগর থানায় নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: ইরান যুদ্ধ বন্ধে কংগ্রেসের পদক্ষেপ চান ৭১% মার্কিন নাগরিক: জরিপ
পুলিশের গাড়িতে তোলার সময় কবির মন্তব্য করেন, ‘আমি জানি না আমাকে গ্রেফতার করা হচ্ছে, নাকি আটক করা হচ্ছে।’
বিজেপি প্রার্থী শঙ্করাভ সরকারকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ভোটের কয়েক দিন আগে কবির বলেছিলেন, ভোটের দিন ১০ জনের মৃত্যু হবে। শঙ্করাভ অভিযোগ করেন, কবির দাঙ্গা বাধানোর চেষ্টা করছেন।
পুলিশ সদস্যদের গালিগালাজ করার অভিযোগে কবিরকে আটক করা হয়েছে বলে বিজেপি প্রার্থী জানিয়েছেন।
তথ্যসূত্র: টাইমস নাউ
আরও পড়ুন: প্রধানমন্ত্রী এরদোয়ান ও তারেক রহমানের বৈঠকে গুরুত্ব পেল যেসব বিষয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন