ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থন ছাড়লেন, ইরানকে সমর্থনের ঘোষণা


দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থন ছাড়লেন, ইরানকে সমর্থনের ঘোষণা

বর্তমান ফুটবল বিশ্বকাপকে ঘিরে মাদারীপুরের শিবচর উপজেলায় ঘটেছে ব্যতিক্রমধর্মী এক ঘটনা। দীর্ঘদিনের আর্জেন্টিনা সমর্থক রবিন চৌধুরী প্রকাশ্যে দল পরিবর্তনের ঘোষণা দিয়ে ১০ লিটার দুধ দিয়ে প্রতীকী গোসলের মাধ্যমে নিজেকে ইরান ফুটবল দলের সমর্থক হিসেবে ঘোষণা দিয়েছেন।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বাহাদুরপুর এলাকায় নিজ বাড়িতে এ ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করেন তিনি। স্থানীয় বাসিন্দা ও উৎসুক জনতা ঘটনাটি প্রত্যক্ষ করেন। পরে এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

রবিন চৌধুরী জানান, আর্জেন্টিনার প্রেসিডেন্টের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের প্রতিবাদ জানাতেই তিনি প্রতীকীভাবে এ কর্মসূচি পালন করেছেন। তাঁর দাবি, ফিলিস্তিনে চলমান সংঘাতের প্রেক্ষাপটে আর্জেন্টিনার প্রেসিডেন্টের ইসরায়েলপন্থী অবস্থান তিনি মেনে নিতে পারেননি। এ কারণেই দীর্ঘদিনের প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন করা থেকে সরে এসে ইরান ফুটবল দলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুন: উন্নয়ন, মানবসেবা ও মাদকমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে এগিয়ে আসতে চান মুসলেহ উদ্দিন খান

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে রবিন চৌধুরী বলেন, “আমি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলাম। কিন্তু ফিলিস্তিনে ইসরায়েলের হামলার ঘটনায় আর্জেন্টিনার প্রেসিডেন্টের অবস্থান আমাকে ব্যথিত করেছে। একজন মুসলমান হিসেবে আমি এটি মেনে নিতে পারিনি। তাই আজ থেকে আমি ইরান ফুটবল দলের সমর্থক। প্রতীকীভাবে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনাকে বিদায় জানালাম।”

এদিকে রবিন চৌধুরীর এই ব্যতিক্রমী ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে ব্যক্তিগত মতপ্রকাশের স্বাধীনতা হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে ভিন্নধর্মী প্রতিবাদের ভাষা হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেহরানে লাখো মানুষের ঢল : তারা খামেনি হত্যার প্রতিশোধ চায়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১২:১৪ এম


তেহরানে লাখো মানুষের ঢল : তারা খামেনি হত্যার প্রতিশোধ চায়

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা একসময় মুখরিত থাকত আয়াতুল্লাহ আলী খামেনির গুরুত্বপূর্ণ ভাষণে। আজ সেই জায়গাটি পরিণত হয়েছে জাতীয় শোকের কেন্দ্রে। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে সেখানে লাখো মানুষের ঢল নেমেছে। সবার মুখে একটাই কথা— ‘আমরা খামেনি হত্যার প্রতিশোধ চাই’।

গত ২৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন ৮৬ বছর বয়সী খামেনি। শনিবার সেখানে তার জানাজা শুরু হয়েছে। সেখানকার পরিবেশ এখন খুবই আবেগঘন। অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন। শোকাহত মানুষ ইরানের পতাকা ও খামেনির ছবি হাতে নিয়ে প্রার্থনা করছেন। পতাকায় মোড়ানো খামেনির কফিনের পাশে রাখা হয়েছে হামলায় নিহত তার ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিনটিও।

এই শোকের মাঝেও তীব্র রাজনৈতিক ক্ষোভ ফুটে উঠেছে। চারদিকে স্লোগান উঠছে, ‘আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক’। জানাজায় আসা মানুষ খামেনির হত্যার কঠোর প্রতিশোধ চাইছেন। তাদের হাতে উড়ছে প্রতিশোধের লাল নিশান।

দেশের এমন কঠিন সময়ে এই বিশাল জানাজা নতুন নেতাদের জন্য এক হওয়ার বড় সুযোগ তৈরি করেছে। তারা বিশ্বকে দেখাতে চাইছেন, খামেনির মৃত্যু তাদের দুর্বল করেনি, বরং আরও এক করেছে। নতুন নেতৃত্ব এই শোককে শক্তিতে পরিণত করে দেশের স্থিতিশীলতা বজায় রাখার বার্তা দিচ্ছেন।

১৯৮৯ সালে ক্ষমতায় আসা খামেনির এই বিদায় অনুষ্ঠান টানা ছয় দিন ধরে ইরান ও ইরাকের বিভিন্ন শহরে চলবে। আগামী শুক্রবার তার জন্মশহর মাশহাদে দাফনের মাধ্যমে এর সমাপ্তি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক মুক্ত ও কল্যাণমুখী শাল্লা গঠনে প্রশাসন ও সমাজসেবকদের যুগপৎ উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

(সুনামগঞ্জ) শাল্লা প্রতিনিধি

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১২:১৫ এম


মাদক মুক্ত ও কল্যাণমুখী শাল্লা গঠনে প্রশাসন ও সমাজসেবকদের যুগপৎ উদ্যোগ

সুনামগঞ্জের শাল্লা উপজেলাকে নিরাপদ ও মাদকমুক্ত করতে স্থানীয় প্রশাসন যেমন কঠোর ভূমিকা রাখছে, তেমনি প্রান্তিক মানুষের কাছে সরকারি ভাতার সুফল পৌঁছে দিতে কাজ করছেন সমাজসেবকরা। প্রশাসন ও সামাজিক উদ্যোগের এই মেলবন্ধন এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছে।

আদালতের নির্দেশনায় শাল্লায় সম্প্রতি বিপুল পরিমাণ চোলাই মদ ও মাদক তৈরির উপকরণ ধ্বংস করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং পুলিশি ইনচার্জ যৌথ নেতৃত্বে পরিচালিত এই 'জিরো টলারেন্স' নীতিকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সুধীসমাজ। মাওলানা নাজমুল ইসলাম জাহিদ ভবিষ্যতে ও এমন কাজের সার্বিক সহযোগিতা প্রত্যয় ব্যক্ত করেন।

সমাজসেবক মাওলানা নাজমুল ইসলাম জাহিদ ও উপজেলা আহবায়ক এম এ রাজ্জাক সাধারণ মানুষকে সচেতন করতে সরকারি ভাতার অনলাইন আবেদনের তত্ববহুল নিয়মাবলী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে সঠিক প্রাপকগণ কে উক্ত ভাতা পেতে প্রচার করে সহযোগিতা করুন এবং তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

আবেদনের সময়সীমা: ১ আগস্ট ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১২:১৭ এম


দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অমন্ত্রী আজ শনিবার শহরের থানা মোড়ে ফরিদপুর নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত নাগরিক সভায় এসব কথা বলেন।

পরে তিনি ফরিদপুরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ফরিদপুরকে বিভাগ ঘোষণা, সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা, পেঁয়াজ সংরক্ষণ কেন্দ্র নির্মাণ, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের কাজ দ্রুত হাতে নেওয়ার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, সমাজের উন্নয়ন করতে চাঁদাবাজি এবং দুর্নীতি মুক্ত করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মাদককে নির্মূল করতে হবে। মাদক নির্মূল করতে সরকারের মাদকবিরোধী সমাবেশ করে জনগণকে সচেতন করতে হবে।

ফরিদপুর নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ডা. মো. ইলিয়াস মোল্লা, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যৌতুকবিহীন বিয়ের মাধ্যমে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

১২:১৮ এম


যৌতুকবিহীন বিয়ের মাধ্যমে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি শুরু

যৌতুক, বাল্যবিবাহ, মাদক, জুয়া এবং নারী নির্যাতনসহ বিভিন্ন সামাজিক ব্যাধিগুলো গ্রামীণ সমাজ ও পারিবারিক কাঠামোর ভিত্তি নষ্ট করে দিচ্ছে। এই অভিশাপগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য এবং একটি আলোকিত লালমনিরহাট গড়ার প্রত্যয়ে যাত্রা শুরু করলো ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি।

সামাজিক অপরাধ নির্মূলের এই উদ্যোগের অংশ হিসেবে শুক্রবার (৩ জুলাই) রাতে লালমনিরহাট জেলা পরিষদ (নতুন) মিলনায়তনে ৭ জোড়া বর-কনের যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

মন্ত্রী তাঁর বক্তব্যে সামাজিক অপরাধগুলোর ভয়াবহতা তুলে ধরে বলেন, যৌতুক ও বাল্যবিবাহের মতো সামাজিক কুসংস্কার ও অপরাধ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন ধূলিসাৎ করে দিচ্ছে। মাদকের ছোবল যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে এবং নারীর প্রতি সহিংসতা পারিবারিক শান্তি ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করছে। তিনি আরও বলেন, একটি আলোকিত এবং সমৃদ্ধ লালমনিরহাট গড়তে হলে দলমত নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই অপরাধগুলোর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তিনি যৌতুকের মতো বৈষম্যমূলক প্রথা পরিবারে অশান্তি সৃষ্টি করে বলেও মন্তব্য করেন, যা সমাজকে রক্ষা করতেই এই যৌতুকবিহীন বিয়ের আয়োজনকে একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মন্ত্রীর সহধর্মিণী মিসেস লায়লা হাবিব, জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, পুলিশ সুপার আসাদুজ্জামান এবং তাঁদের সহধর্মিণীগণ। এছাড়াও বর-কনের পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানটিতে অংশ নেন। কর্মসূচির ধারাবাহিকতায়, আগামীকাল বিকেলে শহরের এমটি হোসেন ইন্সটিটিউট মাঠ থেকে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। র‌্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলার প্রাণকেন্দ্র মিশন মোড়ে এসে শেষ হবে। সেখানে সমাপনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%