ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গোপালগঞ্জের সকলকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ নজরুল


গোপালগঞ্জের সকলকে শাস্তি দেওয়া অমানবিক ও বিপজ্জনক: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল মন্তব্য করেছেন যে, গোপালগঞ্জের কিছু দুর্বৃত্তের কর্মকাণ্ডের জন্য জেলার সকল মানুষের শাস্তি দেওয়া ‘কালেকটিভ পানিশমেন্ট’ একটি অমানবিক ও বিপজ্জনক চিন্তা।

তিনি বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ কথা জানান।

পোস্টে আসিফ নজরুল উল্লেখ করেন, ‘গোপালগঞ্জে কিছু দুর্বৃত্ত অবশ্যই রয়েছে। নৈরাজ্য ঠেকাতে আইন মোতাবেক এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। কিন্তু এজন্য গোপালগঞ্জের সব মানুষকে শাস্তি দেওয়া (কালেকটিভ পানিশমেন্ট) অমানবিক ও বিপজ্জনক চিন্তা। গোপালগঞ্জে তাই অবিলম্বে সব নাগরিক সুবিধা পুনরায় চালু করতে হবে।’

আরও পড়ুন: ফতুল্লায় গ্যাসে দগ্ধ হয়ে সৈয়দপুরের ভাইবোন ও জামাইয়ের মৃত্যু

তিনি আরও লেখেন, ‘শেখ হাসিনার আমলে কিছু অঞ্চলের মানুষ নানাভাবে কালেকটিভ পানিশমেন্ট-এর শিকার হয়েছিলেন। কিন্তু আমরা যেন এসব না করি। কোনো অবস্থাতেই আমরা যেন শেখ হাসিনার কোন ভয়াবহ চিন্তার অনুসারী হয়ে না উঠি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে: শফিকুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০২ এম


গোদি মিডিয়ার মিথ্যাচার বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করেছে: শফিকুল

ভারতীয় সংবাদ মাধ্যমের মিথ্যাচারকে একহাত নিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন যে, এই মিথ্যা তথ্যের প্রবাহ উল্টো ফল দিয়েছে এবং বাংলাদেশকে আরও ঐক্যবদ্ধ করে তুলেছে। আজ ২৭ নভেম্বর একটি ফেসবুক পোস্টে তিনি বিষয়টি তুলে ধরেন। পোস্টে তিনি বাংলাদেশে ৩০০ হিন্দু বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের খবরকে অসত্য বলে উল্লেখ করেন।

শফিকুল আলম পোস্টে লিখেছেন, ‘কখনো কখনো ভুয়া খবর ছড়ালে তা মিথ্যাবাদীদের ওপরই নাটকীয়ভাবে উল্টো ফল দেয়। ভারতের গোদি মিডিয়াগুলো যাচাই-না-করা সূত্রের ওপর ভর করে সম্প্রতি অনেক খবর ছাপিয়েছে। সেসব খবরে দাবি করা হয়েছে, বাংলাদেশে ৩০০ হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়েছে বা হামলা হয়েছে।’

এই প্রচারের উদ্দেশ্য নিয়েও তিনি কথা বলেছেন। পোস্টে তিনি লেখেন, ‘স্পষ্টতই উদ্দেশ্য ছিল বাংলাদেশবিরোধী ও মুসলমানবিরোধী মনোভাব উসকে দেওয়া। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিকে তাদের পছন্দের নেতার আমলের সঙ্গে তুলনা করা। সেই নেতা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখন বাংলাদেশে কলঙ্কিত ও দণ্ডিত।’

তবে শফিকুলের মতে, এই প্রচার ভিন্ন ফল এনেছে। তিনি লিখেছেন, ‘তবে এই অপপ্রচারের অনিচ্ছাকৃত পরিণতি হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু গোষ্ঠীগুলো এসব খবর মোটামুটি নাকচ করে দিয়েছে। তারা স্পষ্ট করেছে, ঘটনাগুলো সাম্প্রদায়িক নয়, রাজনৈতিক। তারা এও তুলে ধরেছে যে এসব হামলার অনেকগুলো আসলে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরাই চালিয়েছে।’

ভারতের শাসক দলের নেতাদের মন্তব্য নিয়েও তিনি কথা বলেছেন। তিনি লিখেছেন, ‘এ ছাড়া এই ভুয়া খবরের ঢেউ বিজেপির নেতাদের, এমনকি মন্ত্রী ও সংসদ সদস্যদের পক্ষ থেকে বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতামূলক বক্তব্যের ঝড় তুলেছে। এই রাজনীতিকদের অনেকে এখন যেন প্রতিযোগিতায় নেমেছেন, কে সবচেয়ে আক্রমণাত্মক বাংলাদেশবিরোধী অবস্থান নিতে পারে।’

এসব বক্তব্যের প্রতিক্রিয়া নিয়ে তার মত হলো, ‘ভুয়া খবরনির্ভর এসব বাক্যবাণ বাংলাদেশের রাজনৈতিক দল ও সমাজকে আরও ঐক্যবদ্ধ করেছে। উসকানিমূলক মন্তব্য, যেমন পশ্চিমবঙ্গের রাজনীতিক অর্জুন সিংয়ের বাংলাদেশে আক্রমণ ও দখলের ইঙ্গিত, দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি করেছে।’

শফিকুল আলম আরও লিখেছেন, ‘শেষ পর্যন্ত এসব হুমকি হাসিনা ও আওয়ামী লীগ যে রাজনৈতিক সুযোগের আশা করেছিল, তা ধ্বংস করে দিয়েছে। “জুলাই ঐক্য” মোটামুটি পুনরুজ্জীবিত হয়েছে। প্রথমত, গোপালগঞ্জে হাসিনা ও তার অনুগতদের কর্মকাণ্ডে। দ্বিতীয়ত, ভারতের শাসক রাজনীতিকদের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি এসব হুমকিতে। ফলে ভারতবিরোধী মনোভাব আবার তীব্র মাত্রায় ফিরে এসেছে।’

পোস্টের শেষ অংশে তিনি লিখেছেন, ‘হাসিনা, তার সমর্থক এবং এসব বয়ান ছড়ানো গণমাধ্যম সম্ভবত কখনো ভাবেনি যে বিষয়টি এভাবে গড়াবে। নড়াইলের ঘটনাগুলো ঘিরে বানানো গল্পগুলো উল্টো ফল দিয়েছে। এতে তাদের বড় রাজনৈতিক নকশা ভেস্তে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফতুল্লায় গ্যাসে দগ্ধ হয়ে সৈয়দপুরের ভাইবোন ও জামাইয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৩ এম


ফতুল্লায় গ্যাসে দগ্ধ হয়ে সৈয়দপুরের ভাইবোন ও জামাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের বিস্ফোরণের ফলে ৩ জনের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ভাইবোন লিমা পারভীন (২৬) ও হোসেন আলী (২৪) মারা যান। দুর্ঘটনার দিন রাতেই মারা যান লিমার স্বামী শাহীন আলম (৩০)।

নিহত লিমা পারভীন ও হোসেন আলী নীলফামারীর সৈয়দপুর পৌরসভার বাঙালিপুর নিজপাড়া এলাকার তৌসির উদ্দিনের সন্তান। তাদের বড় ভাই স্বপন আলী এবং মামা মোহাম্মদ আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

পরিবারের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে লিমা পারভীন এবং সকাল ১০টার দিকে তার ছোট ভাই হোসেন আলী মারা যান। এর আগে দুর্ঘটনার রাতে মারা যান লিমা পারভীনের স্বামী শাহীন আলম (৩০), যিনি রংপুরের বদরগঞ্জ উপজেলার কামারপাড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তারা ফতুল্লার একটি স্থানীয় পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং একই ফ্ল্যাটে বসবাস করতেন।

পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, গত শনিবার (২১ নভেম্বর) ভোর ৪টার দিকে ফতুল্লা থানার পশ্চিম মাসদাইর এলাকার সরদারবাড়ি মসজিদসংলগ্ন আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার ফ্ল্যাটে বিস্ফোরণটি ঘটে। দুর্ঘটনার সময় ফ্ল্যাটটির দরজা-জানালা বন্ধ ছিল। অনেকের ধারণা, রাতে গ্যাস লাইনের লিকেজ অথবা চুলার চাবি খোলা থাকার কারণে ঘরের ভেতরে গ্যাস জমে গিয়েছিল।

ভোরে রান্নার জন্য লিমা পারভীন দিয়াশলাই দিয়ে চুলা জ্বালাতে গেলে জমে থাকা গ্যাসে বিকট বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ঘরে ছড়িয়ে পড়ে। এতে ফ্ল্যাটে বসবাসকারীরা দগ্ধ হন এবং আসবাবপত্র পুড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। কিন্তু সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় তারা মৃত্যুর কোলে ঢলে পড়েন। ২৭ নভেম্বর সকালে লাশ সৈয়দপুরে নিয়ে আসলে শোকের মাতম শুরু হয়। গ্যাসে পুড়িয়ে যাওয়া ভাইবোনকে দেখতে সৈয়দপুর সবুজ সংঘ মাঠ এলাকায় ভিড় করতে থাকে। বাদ জোহর তাদের নামাজে জানাজা আদায় করা হবে এবং শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভাইবোন ও জামাইয়ের মৃত্যুর সত্যতা স্বীকার করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম রেজা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অলসতা দূর করতে রাসুলুল্লাহ (সা.)-এর গুরুত্বপূর্ণ দোয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৪ এম


অলসতা দূর করতে রাসুলুল্লাহ (সা.)-এর গুরুত্বপূর্ণ দোয়া

জীবনের সফলতা অর্জনের পথে মানুষের জন্য অন্যতম প্রধান বাধা হলো অলসতা, কর্মহীনতা এবং উদ্যমের অভাব। অনেক সময়, মানুষের মধ্যে সামর্থ্য থাকলেও তারা কাজ শুরু করতে পারে না, ভালো কাজ করার ইচ্ছা থাকলেও অলসতা তাদের পিছিয়ে দেয়।

একজন মুমিনের জীবন অবশ্যই হওয়া উচিত কর্মঠ, দায়িত্বশীল এবং আল্লাহর প্রতি আনুগত্যে সক্রিয়। এ কারণে রাসুলুল্লাহ (সা.) তাঁর উম্মতকে অলসতা, অক্ষমতা, ভীরুতা, বার্ধক্যের দুর্বলতা এবং কবরের আজাবসহ বিভিন্ন অনিষ্ট থেকে রক্ষা পেতে একটি গুরুত্বপূর্ণ দোয়া শিখিয়েছেন। দোয়া হলো,

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْجُبْنِ وَالْهَرَمِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আ‘ঊযু বিকা মিনাল-‘আজজি ওয়াল-কাসালি, ওয়াল-জুবনি ওয়াল-হারামি, ওয়া আ‘ঊযু বিকা মিন ফিতনাতিল-মাহইয়া ওয়াল-মামাতি, ওয়া আ‘ঊযু বিকা মিন ‘আজাবিল-কবর।

অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই অক্ষমতা ও অলসতা থেকে, কাপুরুষতা ও বার্ধক্যজনিত দুর্বলতা থেকে। আমি আপনার কাছে আশ্রয় চাই জীবন ও মৃত্যুর পরীক্ষার অনিষ্ট থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আজাব থেকে।’

হাদিস : আনাস ইবনে মালিক (রা.) বলেন, রাসুল (সা.) এই দোয়া করতেন। (বুখারি, হাদিস : ৬৩৬৯, সহিহ মুসলিম, হাদিস : ২৭০৬)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%