১০:০৮ এম
শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রযুক্তি জ্ঞান ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় অনুষ্ঠিত হয়েছে “Startup, Science Project & Innovation Idea Showcasing Program”।
অনুষ্ঠানে কালকিনি উপজেলার ১৭টি এবং ডাসার উপজেলার ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিটি প্রতিষ্ঠানের ২ জন শিক্ষক ও ৩ জন শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত দল বিভিন্ন বিজ্ঞান প্রকল্প, স্টার্টআপ ধারণা ও উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করে।
প্রদর্শনীতে ডাসার উপজেলার মধ্যে শহীদস্মৃতি মহাবিদ্যালয় প্রথম স্থান, ডাসার সরকারি মহিলা মহাবিদ্যালয় দ্বিতীয় স্থান এবং নবগ্রাম উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।
আরও পড়ুন: কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
অন্যদিকে কালকিনি উপজেলার মধ্যে কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রথম, ক্রোকিরচর উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং কালিনগর ফাসিয়াতলা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আনিছুর রহমান খোকন তালুকদার। সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন এবং ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না আক্তার, কমিটির সদস্যবৃন্দ, সম্মানিত বিচারকমণ্ডলী, শিক্ষক ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে গবেষণা, প্রযুক্তি ব্যবহার ও নতুন কিছু উদ্ভাবনের আগ্রহ বাড়াবে। ভবিষ্যতে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিভা বিকাশে এমন কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
আরও পড়ুন: বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী আইনে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন