০৯:৫৬ পি.এম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে গোসলে নেমে নিখোঁজ হয়েছে আলমিনা (৮) নামের একটি মেয়েশিশু। এই রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির জীবিত বা মৃত অবস্থায় খোঁজ পাওয়া যায়নি।
শনিবার (১০ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের বোয়ালমারী ক্লিনিকের পাশে দুধকুমার নদীর ঘাটে এই ঘটনা ঘটে।
নিখোঁজ আলমিনা ওই গ্রামের আলী হোসেনের কন্যা।
আরও পড়ুন: গোলাপের গণসংযোগে সরগরম খয়রাবাদ: মডেল বাকেরগঞ্জ গড়ার প্রতিশ্রুতি
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার দুপুরে বাড়ির নিকটবর্তী বোয়ালমারী ক্লিনিকের পাশে দুধকুমার নদীর ঘাটে আলমিনা এবং আরও দুইজন গোসলে নামলে তারা স্রোতে ভেসে যায়। এ সময় বাকি দুইজন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও আলমিনা তলিয়ে যায়। পরে তীরে ওঠা দুইজন চিৎকার করলে স্থানীয়রা নদীতে নেমে তাকে খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজি করে কিছু না পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়, এরপর ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সঙ্গে খোঁজাখুঁজি করতে যায় কিন্তু তারা ব্যর্থ হন। পরে রংপুর ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দলের কাছে খবর পাঠানো হয়।
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, রংপুরে জানানো হয়েছে। ডুবুরি দল আসার পর উদ্ধারকাজ শুরু হবে।
ঘটনাস্থলে উপস্থিত নাগেশ্বরী থানার উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: শেরপুরে শাহীন শিক্ষা পরিবারের উৎসবমুখর পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন