০৭:১১ এম
আজ মঙ্গলবার (৪ আগস্ট) গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় সকাল থেকে বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছের ডালপালা কাটার জন্য টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সোমবার (৩ আগস্ট) এই তথ্য গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝড় বৃষ্টির কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে এবং বিদ্যুৎ বিভ্রাট এড়াতে মঙ্গলবার বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছের ডালপালা কাটা হবে। এই কার্যক্রমের জন্য গোপালগঞ্জ পৌরসভা এলাকার ওজোপাডিকো দফতরের আওতায় ১১কেভি ভার্সিটি ফিডারের নির্দিষ্ট কিছু এলাকায় সকাল ৮ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন: ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বিজিএমইএ
এই এলাকাগুলো হলো- সোনাকুর, গোবরা, নীলার মাঠ, ইউনিভার্সিটি ক্যাম্পাস, সার গোডাউন, ঘোনাপাড়া, পোদ্দারের চর, চর সোনাকুর, চাপাইল ব্রিজের আশেপাশের এলাকা।
তবে কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ নির্ধারিত সময়ের আগে বা পরে চালু হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন