ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে


গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে পা রাখল।

অন্যদিকে, কেপ ভার্দে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে শেষ ৩২-তে নাম লেখালো।

বিস্তারিত আসছে...

আরও পড়ুন: মঞ্জু: ৫ আগস্টও এনে দিয়েছে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:১৩ এম


আজকের নামাজের সময়সূচি

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ একটি অন্যতম স্তম্ভ। এটি পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয় হিসেবে গণ্য। তাই নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা অত্যন্ত জরুরি।

শনিবার (২৭ জুন) তারিখে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য নামাজের সময়সূচি নিচে উল্লেখ করা হলো-

জোহর- ১২.০৪ মিনিট

আসর- ৪.৪০ মিনিট

মাগরিব- ৬.৫৩ মিনিট

এশা- ৮.১৯ মিনিট

ফজর (২৮ জুন)- ৩.৪৫ মিনিট

উল্লিখিত সময়ের সঙ্গে বিভিন্ন বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, যা নিচে উল্লেখ করা হলো-

যোগ করতে হবে:

খুলনা: ০৩ মিনিট

রাজশাহী: ০৭ মিনিট

রংপুর: ০৮ মিনিট

বরিশাল: ০১ মিনিট

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ০৫ মিনিট

সিলেট: ০৬ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:১৩ এম


চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগ তুলে ইরানকে সরাসরি দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টের মাধ্যমে এই ঘটনাকে সম্প্রতি সংঘটিত যুদ্ধবিরতি চুক্তির একটি নির্বোধ ও বোকামিপূর্ণ লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

ট্রাম্প দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী একটি বড় ও মূল্যবান পণ্যবাহী জাহাজের ওপর অন্তত চারটি আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে একটি ড্রোন জাহাজের ডেকে আঘাত হানলে কিছু ক্ষয়ক্ষতি হয়, তবে জাহাজটি তার যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বাকি তিনটি ড্রোন ভূপাতিত করেছে বলেও তিনি জানিয়েছেন। যদিও ট্রাম্প এই হামলার সুনির্দিষ্ট সময় বা আক্রান্ত জাহাজ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রদান করেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন যে, ওয়াশিংটন এই হামলার জন্য ইরানকে দায়ী করছে। এই হামলার পর পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজ এবং সেখানে থাকা নাবিকদের উদ্ধারে জাতিসংঘের চলমান অভিযান সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে। তবে মার্কিন ওই কর্মকর্তা হামলার ধরন বা ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি। ইরান এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।

এদিকে, যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, একটি পণ্যবাহী জাহাজের ডান দিকে অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র বা বস্তু আঘাত করেছে, যার ফলে জাহাজের ব্রিজ বা চালকের কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, ইরানের পারস্য উপসাগরীয় সমুদ্রপথ ব্যবস্থাপনা সংস্থা কর্তৃপক্ষ এক সতর্কবার্তায় জানিয়েছে, তাদের নির্ধারিত নৌপথের বাইরে কোনো জাহাজ চলাচল করলে তার নিরাপত্তার দায়িত্ব ইরান নেবে না। এছাড়া, এমন ক্ষেত্রে জাহাজগুলোর বিমা বা সংশ্লিষ্ট কোনো দায়ভারও তারা গ্রহণ করবে না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানানো হয়েছে যে, অনুমোদিত রুটের বাইরে চলাচলের সব ধরনের দায়ভার সংশ্লিষ্ট জাহাজ মালিক, অপারেটর ও কমান্ডারের ওপর বর্তাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:১৪ এম


পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া

উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় দ্রুত ড্রোন ও ড্রোন-বিধ্বংসী ক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে দক্ষিণ কোরিয়া। এর অংশ হিসেবে প্রশিক্ষণের মাধ্যমে পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ গড়ে তুলবে দেশটি।

দেশের সম্মুখসারির যুদ্ধক্ষেত্রের সামরিক ইউনিটগুলোতেও দেশীয়ভাবে তৈরি শতশহস্র মানববিহীন ড্রোন মোতায়েন করা হবে। শুক্রবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-বাক জানান, ২০২৯ সালের মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও মেরিন বাহিনীর জন্য ১ লাখ ১০ হাজার ড্রোন উৎপাদনের পরিকল্পনা ছিল। তবে পরে প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংখ্যা কমিয়ে প্রায় ৬০ হাজারে নামিয়ে আনে। এর মধ্যে প্রায় ১১ হাজার ড্রোন ২০২৬ সালেই চালু করা হবে।

মন্ত্রণালয় জানায়, এসব ড্রোন দেশের সব বাহিনীকেই দেওয়া হবে, যাতে প্রতিটি সেনার জন্য ড্রোন একটি নিয়মিত হাতিয়ারে পরিণত হয়। সেনা, নৌ, বিমান ও মেরিন বাহিনীর পাঁচ লাখ সেনাসদস্যকে ‘ড্রোন যোদ্ধা’ হিসাবে গড়ে তুলতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এক সংবাদ ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-বাক বলেন, “ড্রোন আর সীমিতসংখ্যক ইউনিটের ব্যবহারের জন্য রাখা উচিত নয়, বরং এটি হবে সর্বজনীন যুদ্ধাস্ত্র।” তিনি আরও বলেন, ড্রোনকে ‘দ্বিতীয় ব্যক্তিগত অস্ত্র’ হিসেবে সেনাদের ব্যবহার করা উচিত।

নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে তিনি বলেন, ড্রোন তৈরিতে চীনা যন্ত্রাংশের পরিবর্তে শতভাগ দেশীয়ভাবে উৎপাদিত উপাদান ব্যবহার করবে সিউল। দক্ষিণ কোরিয়ার এই ঘোষণা এমন একটি সময়ে এল যখন দুই কোরিয়াই ড্রোন সক্ষমতা গড়ে তোলার চেষ্টা করছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-বাক বলেন, ইউক্রেইন যুদ্ধ এবং পশ্চিম এশিয়ায় যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে ড্রোন এখন লড়াইয়ের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটি প্রযুক্তিতে পরিণত হয়েছে। স্বল্প খরচে অনেক বেশি ড্রোনের ব্যবহার যুদ্ধের প্রকৃতিই বদলে দিচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, উত্তর কোরিয়াও নিজেদের মনুষ্যবিহীন হাতিয়ার তৈরির সক্ষমতা বাড়িয়ে চলেছে, যা দক্ষিণ কোরিয়ার সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর জন্য হুমকি বাড়াচ্ছে।

দক্ষিণ কোরিয়ার পরিকল্পনায় লেজার ও উচ্চক্ষমতাসম্পন্ন মাইক্রোওয়েভ অস্ত্রের মতো ড্রোন-রোধী ব্যবস্থা সম্প্রসারণের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

তাছাড়া, অভিযান পরিচালনার কাঠামোও এমনভাবে বদলানো হবে, যাতে প্রতিটি বাহিনী কেন্দ্রীয় কমান্ডের ওপর নির্ভর না করে নিজেদের ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো ও হামলা পরিচালনা করতে পারে।

এক ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, সেনাবাহিনী শিগগিরই ২০ হাজারের বেশি স্বল্পমূল্যের একবার-ব্যবহার্য ড্রোন সংগ্রহ করবে। একইসঙ্গে কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক ড্রোন-সোয়ার্ম ব্যবস্থা এবং লয়টারিং মিউনিশনও অর্জন করবে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়লেন শিবির নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:১৫ এম


ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়লেন শিবির নেতা

ইসলামী ছাত্রশিবির থেকে পদত্যাগ করেছেন বরিশাল মহানগরের সাবেক নেতা ডা. সাব্বির এলাহি।

সম্প্রতি একটি পোস্টে ফেসবুকে তিনি এই তথ্য জানিয়েছেন। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামের কাছে তাঁর পদত্যাগপত্রও পাঠিয়েছেন।

ডা. সাব্বির এলাহি, যিনি বরিশাল অঞ্চলের সদস্য, এর আগে ২০২৩-২৪ সেশনে পরামর্শ সভার সদস্য ছিলেন। একই সাথে, ২০২৪-২৫ সেশনে তিনি বরিশাল মহানগর ছাত্রশিবিরের বিজ্ঞান, প্ল্যানিং, ছাত্রকল্যাণ এবং স্পোর্টস সম্পাদকের দায়িত্বও পালন করেছিলেন।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে অধ্যয়নকালীন সময়ে সেখানেও সাব্বির ছাত্রশিবিরের সভাপতি ছিলেন।

কেন্দ্রীয় সভাপতিকে পাঠানো পদত্যাগপত্রে ডা. সাব্বির এলাহি লিখেছেন, "বর্তমানে কিছু সমস্যার কারণে ব্যক্তিগত ও সাংগঠনিক ভারসাম্য বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে গেছে। এ কারণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি।"

এ বিষয়ে জানতে চাইলে সাব্বির এলাহি বলেন, "২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্রশিবিরে নতুন সমস্যার উদ্ভব হয়েছে। নতুন নতুন অনেকে সংগঠনে এসে বিভিন্ন বিষয় সৃষ্টি করছে। ক্যাডারভিত্তিক সিস্টেমটি সঠিকভাবে সমন্বয় করা হচ্ছে না। একটি ক্যাডারভিত্তিক সংগঠনের জন্য এগুলো মানানসই নয়। তাই মানিয়ে নেওয়া কঠিন হচ্ছিল। এ ছাড়া আরও বহু বিষয় রয়েছে। এজন্য চেয়েছিলাম ছুটি নিতে। কিন্তু সেটি না হওয়ায় আমি পদত্যাগ করেছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%