০৬:৪৮ পি.এম
ঢাকা, ২ নভেম্বর ২০২৬ : অবশেষে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্ট অর্জন করেছে। আজ সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী চীনের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ জাতীয় হকি দল।
গ্রুপ পর্বের প্রথম চার ম্যাচে ভারত, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর, বাংলাদেশ হতাশাজনক সেই ফলাফলের পর ঘুরে দাঁড়ায়। শেষ ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শন করে দলটি একটি মূল্যবান পয়েন্ট অর্জন করে।
প্রথম কোয়ার্টারে চীন গোল করে এগিয়ে যায়। তবে পিছিয়ে পড়েও বাংলাদেশ দমে যায়নি। তারা পুরো মাঠজুড়ে লড়াই চালিয়ে যায়।
আরও পড়ুন: চ্যাম্পিয়নস লিগে এমবাপ্পের রেকর্ড ভাঙলেন ইয়ামাল
তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ সমতায় ফেরার সুযোগ পায়। এ সময় একটি গুরুত্বপূর্ণ পেনাল্টি স্ট্রোক আদায় করে দলটি। অধিনায়ক আশরাফুল ইসলাম ঠান্ডা মাথায় স্ট্রোক থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান।
এরপর শেষ বাঁশি বাজানো পর্যন্ত দৃঢ়তা ধরে রেখে ড্র নিশ্চিত করে বাংলাদেশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন