ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

চায়ের আড্ডায় জীবনসঙ্গীর খোঁজ, রাজধানীতে নতুন উদ্যোগের আয়োজন


চায়ের আড্ডায় জীবনসঙ্গীর খোঁজ, রাজধানীতে নতুন উদ্যোগের আয়োজন

‘পায়রা’ প্ল্যাটফর্ম নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে, যেখানে জীবনসঙ্গী খোঁজার ক্ষেত্রে ব্যক্তিত্ব, জীবনবোধ ও পারস্পরিক বোঝাপড়াকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে রাজধানীতে ৬০ জন অবিবাহিত তরুণ-তরুণীকে নিয়ে বিশেষ চা-চক্রের আয়োজন করা হয়েছে। আয়োজকদের মতে, এই উদ্যোগের উদ্দেশ্য হলো সামনাসামনি পরিচয় ও মতবিনিময়ের মাধ্যমে সম্ভাব্য জীবনসঙ্গী খুঁজে পাওয়ার সুযোগ সৃষ্টি করা।

সম্প্রতি গুলশানের লেকশোর হোটেলে ‘চা থেকে চিরদিন’ শীর্ষক এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন পুরুষ ও ৩০ জন নারী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, এটি প্রচলিত স্পিড-ডেটিং বা সাধারণ ম্যাট্রিমোনিয়াল সাইটের মতো নয়। বরং সরাসরি দেখা ও কথোপকথনের মাধ্যমে সম্পর্কের সম্ভাবনা যাচাইয়ের জন্য একটি শালীন পরিসর তৈরি করেছে পায়রা।

অনুষ্ঠানে অংশ নেওয়া বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সাবরিনা ইসলাম মন্তব্য করেন, ‘আমার পরিবারের সবাই বিদেশে থাকেন। দেশে আমার জন্য পাত্র খোঁজার কেউ নেই। এমন পরিস্থিতিতে এই আয়োজন আমার জন্য দারুণ এক সুযোগ তৈরি করেছে।’

আরও পড়ুন: ১৫০ ভরি স্বর্ণের বিরোধে যুবদল নেতা সাকের খুন : পুলিশ

অন্যদিকে, উদ্যোক্তা আলী হাসান প্রিন্স বলেন, ‘অনলাইনে পরিচয়ের অনেক জায়গা থাকলেও সেখানে প্রতারণার ঝুঁকি থাকে। জীবনের এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য মুখোমুখি আলোচনা অনেক বেশি নিরাপদ ও সম্মানজনক।’

পায়রার প্রধান নির্বাহী মোশারাত আহমেদ মেহেক জানান, ‘পায়রাতে কাউকে তাড়াহুড়ো করে বিয়ের সিদ্ধান্ত নিতে হবে না। আমরা মানুষকে সঠিক সঙ্গী খুঁজে পেতে, আত্মবিশ্বাস বাড়াতে এবং একসঙ্গে সুন্দর ভবিষ্যৎ গড়তে সহযোগিতা করি।’

প্ল্যাটফর্মটির সাম্প্রতিক জরিপে দেখা গেছে, জীবনসঙ্গী নির্বাচনে বাহ্যিক পরিচয়ের চেয়ে ব্যক্তিত্ব ও পারস্পরিক সমঝোতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন অংশগ্রহণকারীরা। প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও সচেতনতার চিত্র উঠে এসেছে জরিপে। এতে ১৫ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর ম্যাচমেকিংয়ের ওপর আস্থা রাখার কথা জানিয়েছেন। অন্যদিকে ৮১ শতাংশ উত্তরদাতা অভিজ্ঞ ম্যাচমেকার ও প্রযুক্তির সমন্বিত সেবার পক্ষে মত দিয়েছেন।

পায়রা জানায়, তারা এআই ব্যবহার করে সম্ভাব্য জীবনসঙ্গী খোঁজার পরিধি বাড়াতে। তবে প্রোফাইল পর্যালোচনা ও চূড়ান্ত সিদ্ধান্তের প্রক্রিয়ায় যুক্ত থাকেন অভিজ্ঞ পরামর্শকেরা। প্ল্যাটফর্মটিতে যাচাইকৃত প্রোফাইল, গোপনীয়তা ও নিরাপত্তার পাশাপাশি ধাপে ধাপে পরিবারকে যুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

আরও পড়ুন: সরকার উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে কাজ করছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

পায়রার প্রধান পরিচালন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের সামাজিক পরিস্থিতি ও মুসলিম পারিবারিক পরিবেশের কথা মাথায় রেখে প্রযুক্তি ও অনুভূতির সমন্বয় ঘটিয়ে আমরা কাজ করছি, যাতে মানুষ আমাদের প্ল্যাটফর্মে সেরা ব্যক্তিটিকে খুঁজে পায় এবং দীর্ঘমেয়াদি ও টেকসই সম্পর্ক গড়ে তুলতে পারে।’

এর আগে গত জুলাইয়ে ২০ জন প্রার্থীকে নিয়ে একই ধরনের আড্ডার আয়োজন করেছিল পায়রা। আয়োজকদের দাবি, ওই অনুষ্ঠানে চার জোড়া প্রার্থী পারস্পরিক সম্মতি জানান এবং তাদের মধ্যে এক জোড়া মাত্র তিন সপ্তাহের মধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এবার অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে ৬০ হওয়াকে এ ধরনের উদ্যোগের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখছেন আয়োজকেরা।

গ্রাহকসেবার মান উন্নত করতে আগামী ডিসেম্বরে নিজস্ব মোবাইল অ্যাপ চালুর পরিকল্পনার কথাও জানিয়েছে পায়রা।

আরও পড়ুন: সুন্দরবনের ক্ষতি হয় এমন কিছু অনুমোদন করা হবে না: বন প্রতিমন্ত্রী ড. ফরিদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানরা আবারও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


আফগানরা আবারও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল

আফগানিস্তান চতুর্থবারের মত জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে।

রোববার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তান ৭ উইকেটে জিম্বাবুয়েকে পরাজিত করে। সিরিজের প্রথম দুটি ম্যাচে আফগানরা যথাক্রমে ৩৭ ও ১৯ রানে জয়লাভ করেছিল।

এর আগে আফগানিস্তান ২০২১, ২০২২ ও ২০২৫ সালে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে।

শারজাহ’তে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আফগানিস্তানের স্পিনার নূর আহমদের দুর্দান্ত বোলিংয়ে ১৪.৩ ওভারে ৭৯ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

নূর ৩.৩ ওভারে ১৩ রানে ৫ উইকেট দখল করেন। এর মধ্যে জিম্বাবুয়ের ইনিংসের ১১তম ওভারে তিনি ৩ উইকেট নেন। এটি ছিল নূরের ৩০ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মত ইনিংসে ৫ উইকেট নিয়ে সেরা বোলিং।

জিম্বাবুয়ের ব্যাটিংয়ে মাত্র দু’জন ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হন। রায়ান বার্ল সর্বোচ্চ ৩০ রান এবং ওয়েসলি মাধভেরে ১০ রান করেন। এছাড়া অতিরিক্ত থেকে ১২ রান আসে।

জবাবে আফগানিস্তান ৮.১ ওভারেই জয় নিশ্চিত করে। ওপেনার ইব্রাহিম জাদরান অপরাজিত ২৫ রান, সেদিকুল্লাহ আতাল ২০ রান এবং আজমতুল্লাহ ওমারজাই ১৮ রান করেন।

ম্যাচ সেরা হয়েছেন নূর এবং সিরিজ সেরার পুরস্কার জিতেছেন ওমারজাই।

টি-টোয়েন্টি সিরিজের পর আফগানিস্তান ও জিম্বাবুয়ে আগামী ৫ নভেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণ করবে।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতাসহ ৫ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতাসহ ৫ জন গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনিতে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে এক ইউপি চেয়ারম্যান এবং এক ছাত্রলীগ নেতা রয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুর রহমান বিকেলে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি ফেরদৌস, যিনি পলাশ নামেও পরিচিত (৪৩), বুধহাটা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম (৩২), যিনি শ্বেতপুর গ্রামের আব্দুল গফুর সরদারের ছেলে, ফকরাবাদ গ্রামের মো. সাইফুল গাজী (৩৬), যিনি খায়বার গাজীর ছেলে, বাসুদেবপুর গ্রামের মো. আবু রাশেদ গাজী এবং উত্তর গোদাড়া গ্রামের আবুল কালাম (৫৭), যিনি মৃত শাহাবুদ্দিনের ছেলে।

ওসি মো. শাহিদুর রহমান জানান, তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশেষ দূত ইরান, সউদী ও ওমানে যাচ্ছেন: মধ্যপ্রাচ্যে চীনের কূটনীতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


বিশেষ দূত ইরান, সউদী ও ওমানে যাচ্ছেন: মধ্যপ্রাচ্যে চীনের কূটনীতি

মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের একক প্রভাব কমানোর লক্ষ্যে এবং অঞ্চলটিতে নিজেদের ভূ-রাজনৈতিক নিয়ন্ত্রণ ও মধ্যস্থতাকারীর ভূমিকা জোরদার করার জন্য চীন বড় ধরনের কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে। চলতি মাসের (নভেম্বর) মাঝামাঝি সময়ে চীনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ঝাই জুন তিনটি গুরুত্বপূর্ণ দেশে—ইরান, সউদী আরব এবং ওমানে এক কূটনৈতিক সফরে যাচ্ছেন।

বেইজিংয়ের সূত্র অনুযায়ী, বিশেষ দূত ঝাই জুনের এই সফর মধ্যপ্রাচ্যে চীনা কূটনৈতিক মধ্যস্থতার প্রচেষ্টাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

বর্তমান আমেরিকা-ইসরায়েল ও ইরান উত্তেজনার প্রেক্ষাপটে, জ্বালানি রপ্তানির ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর তুলনায় ওমান কিছুটা কম ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ, দেশটির প্রধান বন্দরগুলোর একটি বড় অংশ 'হরমুজ প্রণালী'র বাইরে অবস্থিত। জ্বালানি আমদানির জন্য উপসাগরীয় অঞ্চলের ওপর চরমভাবে নির্ভরশীল চীনের জন্য ওমানের এই কৌশলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদে নিজেদের প্রভাব বৃদ্ধি করতে চীন দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছে। ওমানের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা সেই উদ্দেশ্যে সহায়ক ভূমিকা পালন করবে। চীনের মূল লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার পাশাপাশি নিজেদের অন্যতম প্রধান পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করা এবং দীর্ঘমেয়াদে এই অঞ্চলে ওয়াশিংটনের একচ্ছত্র প্রভাবকে চ্যালেঞ্জ করা। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদীতে ৪৫ কেজি খাতসহ দুই বাংলাদেশি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৩ পি.এম


সৌদীতে ৪৫ কেজি খাতসহ দুই বাংলাদেশি গ্রেপ্তার

সউদী আরবের আসির অঞ্চলে একটি প্রাইভেট কারের ভেতর লুকিয়ে রাখা ৪৫ কেজি মাদকজাতীয় উদ্ভিদ 'খাত' পাচারের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় মহাসড়ক নিরাপত্তা সংক্রান্ত বিশেষ বাহিনীর পুলিশ।

গত ৩১ অক্টোবর পাবলিক সিকিউরিটি সামাজিক মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযানের সময় অভিযুক্তদের ব্যবহৃত গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ এই খাত উদ্ধার করা হয়। তাঁদের আটক করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং মামলাটি পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই সাথে মাদকের পাচার বা বিক্রির মতো অপরাধের তথ্য জানাতে নাগরিক ও বাসিন্দাদের মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে ৯১১ এবং অন্যান্য অঞ্চল থেকে ৯৯৯ বা ৯৯৪ অথবা জেনারেল ডিরেক্টরেট অব নারকোটিকস কন্ট্রোলের হেল্পলাইন ৯৯৫ ও ইমেইলে ([email protected]) যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

সউদী আরবের কঠোর মাদকবিরোধী আইন অনুযায়ী, দেশটিতে বাণিজ্যিক উদ্দেশ্যে বিপুল পরিমাণ মাদকদ্রব্য পাচার বা চোরাচালানের অপরাধ আদালতে প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড (শিরচ্ছেদ) দেওয়ার বিধান রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সউদী কর্তৃপক্ষ মাদক পাচারের বিরুদ্ধে শূন্য-সহনশীলতা নীতি গ্রহণ করেছে এবং বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও মাদক পাচারের অপরাধে মৃত্যুদণ্ড কার্যকরের একাধিক নজির রয়েছে। তবে অপরাধের ধরণ, আসামিদের ভূমিকা এবং আদালতে উপস্থাপিত প্রমাণের ওপর ভিত্তি করে বিচারক মৃত্যুদণ্ডের পরিবর্তে দীর্ঘমেয়াদি কারাদণ্ড বা দেশান্তরের আদেশও দিতে পারেন।

সাম্প্রতিককালে মাদক মামলায় ভারতীয় এক নাগরিকের ২৫ বছরের কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে সউদী আরব। দ্য হিন্দুর এক প্রতিবেদন অনুযায়ী, গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দাম্মাম কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় কেরালার মাহে পেরিংগাদির বাসিন্দা আবৃত্তি ভাল্লিয়িরের (৪১)। ২০২৩ সালের ডিসেম্বরে গ্রেপ্তারের পর তাকে প্রথমে ২৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছিল। তবে পরে সউদী রাষ্ট্রপক্ষের আপিলের প্রেক্ষিতে আদালত রায় পরিবর্তন করে তাকে মৃত্যুদণ্ড দেয়।

ওমানে একটি মোবাইল ফোনের দোকানে কর্মরত আবৃত্তি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সউদী আরবে নতুন কাজের সন্ধানে ছিলেন। ২০২৩ সালের ২ ডিসেম্বর, যেদিন তার দেশে ফেরার কথা ছিল, কান্নুরের ওই ব্যক্তিকে তার গাড়িটি সউদী আরবে নিয়ে গিয়ে একজনের কাছে পৌঁছে দিতে বলা হয়। তাকে রিটার্ন টিকিটের ব্যবস্থাও করে দেওয়া হয়। এদিকে তার পরিবার কালিকট আন্তর্জাতিক বিমানবন্দরে (কারিপুর) তার জন্য অপেক্ষা করছিল। তার মোবাইল ফোন বাজেয়াপ্ত ও বন্ধ করে রাখা হয়েছিল, ফলে তার কী হয়েছে তা পরিবার জানতে পারেনি। কয়েকদিন পর পরিবার তার গ্রেপ্তারের খবর জানতে পারে।

পরিবারের ভাষ্যমতে, কান্নুরের এক পরিচিত ব্যক্তি তাকে সউদী-ওমান সীমান্ত দিয়ে একটি গাড়ি সউদী আরবে পৌঁছে দেওয়ার বিনিময়ে ভিসা ও যাতায়াতের টিকিটের লোভ দেখান। ওই ব্যক্তি আবৃত্তিকে জানান যে গাড়ির দুটি ট্যাংকের মধ্যে একটি লিক আছে, তাই সেখানে পেট্রোল না ভরা হয়। প্রকৃতপক্ষে, সেই ফুয়েল ট্যাংকের ভেতরেই ৪৩ কেজি মেথঅ্যামফিটামিন লুকিয়ে রাখা হয়েছিল। সীমান্ত পার হওয়ার সময় গাড়ি তল্লাশি করে মাদক উদ্ধার করা হয় এবং আবৃত্তিকে গ্রেপ্তার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%