ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

একনেকে ১০টি প্রকল্প অনুমোদন


একনেকে ১০টি প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়।

এটি চলতি অর্থবছরের ১২তম এবং বিএনপি সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক বলে জানা গেছে।

আরও পড়ুন: শুধু প্রত্যাবাসন নয়, মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিক অধিকারও নিশ্চিত করতে হবে

জানা গেছে, সকাল ১০টা থেকে শুরু হওয়া একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে ১২টি প্রকল্প তোলা হয়। যেখান থেকে ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীরহাটে ৮ কোটি টাকার আধুনিক পশু জবাইখানার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


মুন্সীরহাটে ৮ কোটি টাকার আধুনিক পশু জবাইখানার উদ্বোধন

মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সীরহাট বাজারের এলাকায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পশু জবাইখানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকালে এই জবাইখানার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন এবং জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমী মাহবুব, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত মানু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম. এ. জলিল, মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমদসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জবাইখানার কার্যক্রম শুরু হওয়ার পর সেখানে একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ওই প্রদর্শনীতে একটি গরুকে আধুনিক ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে জবাই ও চামড়া ছাড়ানোসহ সম্পূর্ণ প্রক্রিয়াজাত করা হয়, তা অতিথিদের সামনে তুলে ধরা হয়।

প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে এই প্রকল্পে মোট ব্যয় হয়েছে প্রায় ৮ কোটি টাকা। দীর্ঘদিনের অপেক্ষার পর চালু হওয়া এই জবাইখানা জেলার নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস উৎপাদনের ক্ষেত্রে একটি যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

জেলা প্রাণিসম্পদ অফিস সূত্র থেকে জানা গেছে, প্রায় ৪০ শতক সরকারি জমির ওপর নির্মিত এই জবাইখানায় আধুনিক ও স্বয়ংক্রিয় জবাই শেড, মাংস সংরক্ষণের জন্য ফ্রিজিং ও চিলার ইউনিট, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, বর্জ্য থেকে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের জন্য বায়োগ্যাস প্ল্যান্ট এবং ক্ষুদ্র বিদ্যুৎকেন্দ্র রয়েছে। এই জবাইখানায় প্রতি ঘণ্টায় ১৫টি গরু অথবা ৩০টি ছাগল খুব সুশৃঙ্খল ও স্বাস্থ্যসম্মত উপায়ে প্রক্রিয়াজাত করার সক্ষমতা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পটি নির্মাণের কাজ ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রথম পর্যায়ের ঠিকাদারের ধীরগতি ও কাজের মান নিয়ে অসন্তোষের কারণে নির্ধারিত সময়ে তা শেষ করা সম্ভব হয়নি। পরবর্তীতে নতুন ঠিকাদার নিয়োগের পর দ্রুতগতিতে কাজ এগিয়ে নেওয়া হয় এবং প্রকল্পটির নির্মাণকাজ শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মে মাসে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি ৩৫.৪ শতাংশ বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


মে মাসে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি ৩৫.৪ শতাংশ বেড়েছে

মে মাসে যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৩৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার প্রকাশিত দেশটির সরকারি তথ্যে জানা গেছে।

কয়েক সপ্তাহ আগে, বাণিজ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফর করেন।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে চীনের পণ্য রপ্তানির পরিমাণ গত মাসে ৩৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে চীনের শুল্ক প্রশাসন (জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস) জানিয়েছে। যা গত বছরের একই মাসের ২৮.৮ বিলিয়ন ডলার থেকে বেশি।

গত বছর ওই সময়ে ট্রাম্পের অস্থির বাণিজ্য যুদ্ধের কারণে রপ্তানি ব্যাপকভাবে কমে গিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন্দ্রীয় কারাগারে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঢাকা মেডিকেলে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:০২ পি.এম


কেন্দ্রীয় কারাগারে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঢাকা মেডিকেলে মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী আরিফ মিয়া (৪৪) মারা গেলেন।

মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা মেডিকেলের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাকে গত ৫ জুন কারাগার থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশের ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক জানান, কারারক্ষীরা অসুস্থ অবস্থায় আরিফকে ৫ জুন হাসপাতালে ভর্তি করেন সার্জারি বিভাগে। এরপর আজ তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। যেহেতু তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কারাসূত্রে জানা যায়, আরিফের বাড়ি নরসিংদীর পলাশ থানার কালিমপুর গ্রামে। তিনি পলাশ থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার পিতার নাম আলেক মিয়া। তার কয়েদী নম্বর ৩৭৭০/এ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রাহকের অজান্তে ১৭ লাখের লেনদেন, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


গ্রাহকের অজান্তে ১৭ লাখের লেনদেন, সাবেক ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

গ্রাহকের ফেরত দেওয়া ক্রেডিট কার্ড ব্যাংকে জমা না দিয়ে নিজে রেখে প্রায় ১৭ লাখ ৭০ হাজার টাকার জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি ব্যাংকের সাবেক কর্মকর্তাকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃত কর্মকর্তার নাম সারোয়ার হোসেন (৪০)।

সোমবার (৮ জুন) বিকেলে ডিএমপির গুলশান থানাধীন ৩২ নম্বর রোডের কমার্শিয়াল কোভ ভবন এলাকা থেকে সিআইডির ঢাকা মেট্রো (পশ্চিম)-এর একটি আভিযানিক দল তাঁকে গ্রেফতার করে।

সিআইডি সূত্রে জানা গেছে যে, অভিযুক্ত সারোয়ার হোসেন ২০১৭ সালে একটি স্বনামধন্য ব্যাংকে সিনিয়র রিলেশনশিপ অফিসার (কার্ড সেলস, রিটেইল ব্যাংকিং) হিসেবে কর্মরত ছিলেন। সেসময় এক গ্রাহক ক্রেডিট কার্ডের জন্য আবেদন জানালেও পরে প্রয়োজন অনুভব না করে সেটি ব্যবহার না করেই ব্যাংকে ফেরত দেন। কিন্তু সারোয়ার এই কার্ডটি ব্যাংকে জমা না দিয়ে নিজের কাছে রেখে দেন। পরবর্তীতে তিনি ভুয়া মোবাইল নম্বর এবং ঠিকানা ব্যবহার করে কার্ডটি সচল করেন, যাতে সমস্ত ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) তাঁর ফোনে আসে।

তদন্ত করতে গিয়ে জানা যায়, ২০১৭ সালের শেষভাগ থেকে ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত ভুক্তভোগী গ্রাহকের অজান্তে ওই কার্ডের মাধ্যমে ১৭ লাখ ৭০ হাজার ২১৩ টাকার লেনদেন করেন সারোয়ার। এই লেনদেনের মধ্যে ১৪ লাখ ১৩ হাজার ৫০০ টাকা পরিশোধ করা হলেও লভ্যাংশসহ অবশিষ্ট ৫ লাখ ৫৬ হাজার ৯৯৫ টাকা আত্মসাৎ করা হয়। ২০১৯ সালে সারোয়ার ব্যাংকটির চাকরি ছেড়ে দিলেও ওই কার্ড ব্যবহার করে জালিয়াতি অব্যাহত রাখেন।

সম্প্রতি ভুক্তভোগী গ্রাহক বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) রিপোর্ট বের করতে গিয়ে দেখেছেন যে, তাঁর নামে ২০১৭ সাল থেকে একটি বড় অঙ্কের ঋণ দেখাচ্ছে, যা সম্পর্কে তিনি অবগত নন। এরপর তিনি বাংলাদেশ ব্যাংক বরাবর লিখিত অভিযোগ জানান, ফলে বিষয়টি সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষে নজরে আসে।

ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে জালিয়াতির বিষয়টি প্রমাণিত হলে, চলতি বছরের ১৫ এপ্রিল তেজগাঁও শিল্পাঞ্চল থানায় পেনাল কোডের ৪০৮/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় একটি মামলা (মামলা নং-৩৫) রুজু করা হয়।

সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত সারোয়ার হোসেন জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের সত্যতা স্বীকার করেছেন। তিনি আরও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে জালিয়াতি করেছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃত সারোয়ারকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে সিআইডির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%