১০:৩৬ পি.এম
পেলেকে নিয়ে ফুটবল ইতিহাসের অন্যতম মূল্যবান স্মারক এবার নিলামে উঠছে। বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সদবিস ঘোষণা করেছে, ব্রাজিল কিংবদন্তি পেলে'র ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে পরা জার্সি বিক্রি হবে।
মঙ্গলবার (২ জুন) সদবিস জানায়, চলতি বিশ্বকাপ চলাকালীন এই বিশেষ নিলাম অনুষ্ঠিত হবে। এই নিলামের প্রধান আকর্ষণ হলো পেলে'র ঐতিহাসিক ১০ নম্বর জার্সি।
১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে ব্রাজিল প্রথমবারের মতো শিরোপা জয় করেছিল। সেই ম্যাচে মাত্র ১৭ বছর বয়সে পেলে দুটি গোল করেছিলেন। এরপর তিনি একসময় ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হন এবং ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আরও পড়ুন: ঢাকায় পাতালরেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু, বদলে যাবে যানজটের চিত্র
সদবিসের ধারণা, জার্সিটি ৬০ লাখ ডলারেরও বেশি দামে বিক্রি হতে পারে। বাংলাদেশি মুদ্রায় এর মূল্য ৭০ কোটির টাকারও বেশি হতে পারে। আগামী ২৯ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত এই নিলাম চলবে।
এই জার্সির সঙ্গে একটি বিশেষ গল্পও জড়িয়ে আছে। ১৯৫৮ সালের ফাইনালের পর পেলে জার্সিটি তার বন্ধু ও সতীর্থ দিদাকে উপহার দেন। দিদার পরিবার বহু বছর এটি সংরক্ষণ করে রাখে এবং পরে এটি একটি জাদুঘরে স্থান পায়। এর আগে ২০০৪ সালেও জার্সিটি নিলামে তোলা হয়েছিল।
বর্তমানে ক্রীড়া স্মারক বিক্রির ইতিহাসে সবচেয়ে বড় রেকর্ড রয়েছে মাইকেল জর্ডানের জার্সির দখলে। ২০২২ সালে তার ‘লাস্ট ডান্স’ মৌসুমের জার্সি ১০১ লাখ ডলারে বিক্রি হয়েছিল। একই বছরে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ জার্সি বিক্রি হয়েছিল ৯৩ লাখ ডলারে।
এবারের নিলামে পেলের জার্সির সঙ্গে ম্যারাডোনার ১৯৮৬ সালের ‘হ্যান্ড অব গড’ ম্যাচের একটি আর্মব্যান্ড এবং লিওনেল মেসির ব্যবহৃত কিছু স্মারকও রাখা হবে।
আরও পড়ুন: বুদ্ধিবৃত্তিক দুর্নীতিকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান আইনমন্ত্রীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন