ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

গ্রিলিশের দুই রাতের মদ্যপান, এভারটনে নতুন বিতর্কের সৃষ্টি


গ্রিলিশের দুই রাতের মদ্যপান, এভারটনে নতুন বিতর্কের সৃষ্টি

এভারটনের ইংলিশ উইঙ্গার জ্যাক গ্রিলিশের চারপাশে আবারও মদ্যপান ও শৃঙ্খলাভঙ্গের বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, নিউক্যাসলের বিরুদ্ধে লিগ কাপের ম্যাচে বাদ পড়ার কয়েক দিন আগে গ্রিলিশ টানা দুই রাত পার্টি এবং মদ্যপানে সময় কাটিয়েছিলেন। তবে, এভারটন আনুষ্ঠানিকভাবে ওই রাতগুলোর মদ্যপানকে বাদ পড়ার কারণ হিসেবে উল্লেখ করেনি।

প্রতিবেদন অনুযায়ী, ১৯ অক্টোবর প্রাইড অব ব্রিটেন পুরস্কার অনুষ্ঠানে অংশগ্রহণের পর গ্রিলিশ লন্ডনের একটি কারাওকে কেন্দ্রে যান। সেখানে তিনি গভীর রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে গান গেয়ে এবং মদ্যপান করে সময় কাটান। পরদিন সন্ধ্যায় তাঁকে চেশায়ারের উইলমসলোর একটি আইরিশ পানশালায় দেখা যায়, যেখানে এভারটনের সতীর্থ জর্ডান পিকফোর্ড এবং টাইলার ডিবলিংয়ের পাশাপাশি সাবেক ম্যানচেস্টার সিটি সতীর্থ কাইল ওয়াকারও উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রিলিশ এবং তাঁর বন্ধুরা একটি ব্যক্তিগত কক্ষে প্যারিস সাঁ জার্মাঁ ও বার্সেলোনার ম্যাচ দেখছিলেন এবং সে সময় বেশ কিছু মদ্যপান করা হয়েছিল। পরে নিউক্যাসলের বিরুদ্ধে লিগ কাপের ম্যাচে গ্রিলিশকে এভারটনের দলে রাখা হয়নি। কোচ ডেভিড ময়েস ক্লাবের শৃঙ্খলাজনিত সিদ্ধান্তকে প্রকাশ্যে সমর্থন করেছেন।

আরও পড়ুন: ক্রিস্টিয়ান পুলিসিচ বলেন, ‘এসি মিলানের কাছে আমি ঋণী’

তবে, এভারটন এখনও নিশ্চিত করেনি যে ওই দুই রাতের পার্টি ও মদ্যপানের কারণে গ্রিলিশকে বাদ দেওয়া হয়েছিল। অন্যান্য প্রতিবেদনে তাঁর শাস্তির সঙ্গে অনুমতি ছাড়া অনুশীলনে অনুপস্থিত থাকার বিষয়টিও যুক্ত করা হয়েছে। ফলে, দল থেকে বাদ পড়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো পুরোপুরি পরিষ্কার তথ্য নেই।

গ্রিলিশ বর্তমানে ম্যানচেস্টার সিটি থেকে টানা দ্বিতীয় মৌসুমে ধারে এভারটনে খেলছেন। চলতি মৌসুমে এভারটনের হয়ে তিনি ছয়টি ম্যাচ খেললেও এখনও গোল বা গোলে সহায়তা করতে পারেননি। নিউক্যাসলের বিরুদ্ধে এভারটন ৩-১ ব্যবধানে জয়লাভ করলেও গ্রিলিশ ছিলেন দলের বাইরে। তাঁর সাম্প্রতিক শৃঙ্খলাজনিত ঘটনা ইংল্যান্ডের এই তারকাকে ঘিরে পুরোনো মদ্যপান বিতর্ককে নতুন করে সামনে এনেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয়ে পুলিশ অভিযানে উদ্ধার হলো ৮০ হারানো মোবাইল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


নওগাঁয়ে পুলিশ অভিযানে উদ্ধার হলো ৮০ হারানো মোবাইল

নওগাঁ জেলা পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে গত দুই মাসে হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইলগুলোর আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।

রোববার (১ নভেম্বর) সকালে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এসব মোবাইল উদ্ধার করতে কাজ করেছে।

মোবাইল ফোন ফেরত নিতে আয়োজিত অনুষ্ঠানে অর্ধশতাধিক নারী-পুরুষ, বয়স্ক ব্যক্তি ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পুলিশ সুপার উদ্ধার হওয়া মোবাইলগুলো যাচাই করার পর প্রকৃত মালিকদের হাতে তুলে দেন।

দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। জেলা পুলিশের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করে তারা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে মোবাইল ফোন মানুষের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। বলা যায়, মোবাইল মানুষের জীবনসঙ্গী। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফেরত দিতে পেরে আমরা আনন্দিত ও সম্মানিত বোধ করছি।’

তিনি আরও বলেন, ভবিষ্যতে নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল ফোন উদ্ধারে তৎপরতা আরও বৃদ্ধি করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সলঙ্গাকে উপজেলা বানানোর আশাবাদ এমপি আয়নুল হকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


সলঙ্গাকে উপজেলা বানানোর আশাবাদ এমপি আয়নুল হকের

সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) বেলা ১২ টার দিকে সলঙ্গা বাজারের কদম তলায় এই উদ্বোধনের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, "সলঙ্গা একটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা, পাক-বৃটিশ আন্দোলন এই সলঙ্গা থেকেই সৃষ্টি হয়েছিল। তাই আগামী এক বছরের মধ্যে সলঙ্গাকে একটি নতুন উপজেলা হিসেবে ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।"

তিনি আরও বলেন, "জামায়াতে ইসলামী কোনো ইসলামী দল নয়, জামায়াত এমন একটি দল যে মুখে বলে এক কথা অন্তরে আর এক কথা, এই হলো জামায়াত আদর্শ।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার। থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সুজন সঞ্চালনার দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, সহ-সভাপতি এম দুলাল উদ্দিন আহমেদ, সহ-সভাপতি কে এম শহিদুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে সলঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দিন, ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মোহর, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম আম্বিয়া, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার দুলাল, যুবদলের সদস্য সচিব শাহীন রেজা, শ্রমিকদলের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সলঙ্গা থানা ছাত্রদলের সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, মহিলা দলের সভাপতি রহিমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে আগ্রহী চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে আগ্রহী চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানের। আজ সকালে এই বৈঠকটি নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বৈঠকের সময় চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপ পায়রা বন্দরে সৌরবিদ্যুৎভিত্তিক পাওয়ার প্ল্যান্ট স্থাপনে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। প্রতিনিধি দলের সদস্যরা জানান, প্রতিষ্ঠানটির রয়েছে চীনের বৃহৎ জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে দীর্ঘ অভিজ্ঞতা। তারা চীনের পাশাপাশি বিভিন্ন দেশে এই খাতে কাজ করছে এবং বাংলাদেশেও তাদের কার্যক্রম রয়েছে।

প্রতিমন্ত্রী চায়না এনার্জি ইন্টারন্যাশনাল গ্রুপের বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, পায়রা বন্দর ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে। বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জ্বালানি চাহিদা পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে। সরকার দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে বিদেশি বিনিয়োগকে সবসময় উৎসাহিত করে আসছে এবং এ ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক।

তিনি আরও বলেন, পায়রা বন্দর দেশের একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা। তাই বন্দরের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। যেকোনো বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় স্বার্থ, নিরাপত্তা এবং প্রয়োজনীয় নীতিমালা যথাযথভাবে অনুসরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে নাহিদ-রিশাদসহ ১০ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে নাহিদ-রিশাদসহ ১০ বাংলাদেশি

আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল) সামনে রেখে ১০ জন বাংলাদেশি ক্রিকেটার ড্রাফটে স্থান পেয়েছেন। আসরের ড্রাফট ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে, যা ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে।

বাংলাদেশি ক্রিকেটাররা ড্রাফটে মোট দুটি ক্যাটাগরিতে স্থান পেয়েছেন। এপিএল কর্তৃপক্ষ সম্প্রতি বিদেশিদের প্লাটিনাম ক্যাটাগরির তালিকা প্রকাশ করেছে। এই ক্যাটাগরিতে ৫ জন বাংলাদেশি ক্রিকেটার অন্তর্ভুক্ত হয়েছেন, তারা হলেন- মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

আজ প্রকাশিত ডায়মন্ড ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান, নাহিদ রানা, তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম ও লিটন দাস। এই তালিকায় ব্লেজিং মুজারাবানি, লরি ইভান্স, কামিন্দু মেন্ডিস ও তাবরাইজ শামসির মতো ক্রিকেটাররাও অন্তর্ভুক্ত রয়েছেন।

এটি হবে এপিএলের উদ্বোধনী আসর, যা সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে। প্রতিযোগিতায় মোট ৫টি দল অংশগ্রহণ করবে। দলগুলো হলো- একসেল ইউনাইটেড, বালখ জনান, কান্দাহার ওয়ারিয়র্স, নাঙ্গারহার ও পাকতিয়া।

দলগুলো তাদের অধিনায়ক ও কোচও চূড়ান্ত করেছে। একসেল ইউনাইটেডের অধিনায়ক হচ্ছেন আজমতউল্লাহ ওমরজাই, বালখের অধিনায়ক ইব্রাহিম জাদরান, কান্দাহার ওয়ারিয়র্সের অধিনায়ক রশিদ খান, নাঙ্গারহার দলের অধিনায়ক রহমানউল্লাহ গুরবাজ এবং পাকতিয়ার অধিনায়ক রহমত শাহ। তাদের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন শেন ম্যাকডারমথ, মিকি আর্থার, রবি বোপারা, টবি র‌্যাডফোর্ড ও আজহার মাহমুদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%