০৬:২৯ পি.এম
সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, যার উদ্দেশ্য সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এই ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ গ্রহণ করেছেন।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোনার বাংলা ডিগ্রি কলেজে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘বন্ধু মহল সোনাবাড়ীয়া’র উদ্যোগে এবং ই-ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
আরও পড়ুন: ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন চিকিৎসক ডা. মাহমুদুল হাসান মামুন। এ সময় আগত রোগীদের সাধারণ স্বাস্থ্য সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগের বিষয়ে চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, এলাকার সাধারণ ও অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যারা আর্থিক অসচ্ছলতার কারণে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না, তাদের জন্য এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
আরও পড়ুন: হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৪৮
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন