০১:৪৭ পি.এম
ফরিদপুরের সদরপুরে শাশুড়িকে ধর্ষণের অভিযোগে পুলিশ মেয়ে-জামাইকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে নিশ্চিত করেছেন সদরপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন শাহ্।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে এই ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ড্রেন পরিষ্কার কার্যক্রম
পুলিশ সূত্রে জানা গেছে, শাশুড়ি (৪২) নিজের বাড়িতে একা অবস্থান করছিলেন। এই সময় তার একমাত্র মেয়ের জামাই বিপ্লব মাতুব্বর (২৫) ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক তার ওপর ধর্ষণ প্রয়োগ করেন বলে অভিযোগ ওঠে। অভিযোগের পর ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সদরপুর থানার জরুরি ডিউটি অফিসার এসআই (নিঃ) মো. আশরাফুল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং ভুক্তভোগীকে উদ্ধার করেন।
সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন শাহ্ বলেন, অভিযুক্ত বিপ্লব মাতুব্বরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার পরে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন