১০:৩১ এম
চলতি মাসের অধিকাংশ সময় ঢাকার বাতাস অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। আজ সোমবার (২ নভেম্বর) ১৬৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় এই মেগাসিটি চতুর্থ স্থানে অবস্থান করছে, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলে চিহ্নিত হয়েছে।
বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ৪৯৯। ভারতের রাজধানী শহর দিল্লি এবং মিশরের কায়রো যথাক্রমে ২০১ এবং ১৭৪ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
শহরের বাতাসের নির্মলতা বা দূষণের মাত্রা জানাতে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রদান করে।
আরও পড়ুন: কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় মুদি দোকানি বাবর আলী নিহত
প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুসারে, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ হিসেবে গণ্য হয়। ৫১ থেকে ১০০ স্কোর ‘মাঝারি বা সহনীয়’ বায়ুর মান হিসেবে ধরা হয়।
যখন স্কোর ১০১ থেকে ১৫০ হয়, তখন তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়। এছাড়া, স্কোর ৩০১-এর বেশি হলে সেটি ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।
যখন বায়ুমান অস্বাস্থ্যকর হয়, তখন শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে থাকার বিষয়ে সতর্ক করা হয়। বাইরে বের হলে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেয়া হয়।
আরও পড়ুন: সরকারকে বেকায়দায় ফেলতে শ্রমিক আন্দোলন : বিকেএমইএ সভাপতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন