ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম


কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: আবিদুল ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি নুসরাতকে ‘জুলাইয়ের কন্যা’ এবং ‘সহযোদ্ধা’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমরা পূর্ণশক্তি নিয়ে নুসরাতদের পাশে আছি।’

বুধবার (১১ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে এসব কথা উল্লেখ করেন।

পোস্টে আবিদুল লেখেন, জুলাইয়ের সামগ্রিক শক্তি আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এবার পারস্পরিক কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। নিষিদ্ধ সংগঠনের প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। যাদের হাতে আমাদের হাজারো ভাইবোনের তাজা রক্ত, আমরা বেঁচে থাকতে এই মাটিতে সেই ফ্যাসিস্ট শক্তিকে কোনোভাবেই ফাংশন করতে দেবো না।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে বাশার খানের অংশগ্রহণ নিয়ে মধুখালী বিএনপির ক্ষোভ

তিনি নুসরাতকে আমাদের জুলাইয়ের কন্যা, আমার বোন, আমাদের সহযোদ্ধা হিসেবে উল্লেখ করে বলেন, আমরা পূর্ণশক্তি নিয়ে নুসরাতদের পাশে আছি। যেখানেই ফ্যাসিস্ট শক্তির পদধ্বনি শুনবেন, সেখানেই রুখে দাঁড়ান।

ভারতে আশ্রয় নেওয়া ফ্যাসিস্ট জননী এই মাটি-মানুষের কেউ নয় বলেও মন্তব্য করেন তিনি।

আবিদুল আরও লেখেন, দেশের হাজার হাজার মানুষকে খুন করেও তাদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। তারা আবারও রক্তের নেশায় মেতে উঠেছে। দ্রুততম সময়ের মধ্যে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। ফাঁসি কার্যকর করতে হবে।

শেষে তিনি লেখেন, খুনি হাসিনা ও তার ফ্যাসিস্ট সংগঠনের বিরুদ্ধে ফুল অ্যাকশন চলবে। সারাদেশে ফ্যাসিস্টবিরোধী শক্ত দুর্গ গড়ে তুলতে হবে। খুনির দলের কাউকে এই মাটিতে পুনরুত্থিত হতে দেওয়া হবে না।

আরও পড়ুন: আ.লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মহিলা দলের নেত্রী শারমিন আক্তার রিতাকে বহিষ্কার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি নেত্রকোনায় গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৪ পি.এম


ঢাকার আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি নেত্রকোনায় গ্রেফতার

ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, বুধবার (১১ নভেম্বর) রাতে নেত্রকোনায় তার বোনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকার কোতোয়ালি থানার পুলিশ এই অভিযান পরিচালনা করে।

ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসচেতনতার কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে: আব্দুস সালাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


অসচেতনতার কারণে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে: আব্দুস সালাম

ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে অসচেতনার কারণে, যদিও সিটি করপোরেশন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, জরিপে বিভিন্ন বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে ৬০ থেকে ৭০ শতাংশ লার্ভা পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নগর ভবনের অডিটোরিয়ামে ডেঙ্গু রোগ প্রতিরোধ ও ভেক্টর নিয়ন্ত্রণবিষয়ক বৈজ্ঞানিক সেমিনারে তিনি এসব তথ্য তুলে ধরেন।

ধানমণ্ডির মতো শিক্ষিত ও প্রভাবশালী জনগণের বসবাসকারী এলাকায়ও এডিস মশাবাহিত ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে বলে উল্লেখ করেন তিনি। প্রশাসক আরও বলেন, নাগরিকরা যদি সচেতন ও দায়িত্বশীল হন, তাহলে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব হবে।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী নগরীকে সুন্দর ও বাসযোগ্য করতে কাজ চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘স্বরাষ্ট্রমন্ত্রী কি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন?’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


‘স্বরাষ্ট্রমন্ত্রী কি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন?’

এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্তব্য করেছেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী কি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, নাকি জনগণকে আইন হাতে তুলে নিতে হবে?’

তিনি বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এ কথা তুলে ধরেন।

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ লিখেছেন, ‘নুসরাতের বাড়ির অবস্থা। ওর পরিবারকে পুড়িয়ে মারতে চেয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী কি নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন, নাকি জনগণকে আইন হাতে তুলে নিতে হবে?’

পোস্টে তিনি নুসরাত তাবাসসুমের পুড়ে যাওয়া বাড়ি ও পশুর ছবি যুক্ত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগুয়ান গ্রামে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠে।

এই ঘটনার ফলে আগুন লেগে ঘর পুড়ে গেছে এবং তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরালায় হিন্দু নারীর অন্ত্যেষ্টিক্রিয়ায় মসজিদ কর্তৃপক্ষের দরজা খুলে দিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


কেরালায় হিন্দু নারীর অন্ত্যেষ্টিক্রিয়ায় মসজিদ কর্তৃপক্ষের দরজা খুলে দিল

ভারতের কেরালায় ধর্মীয় সম্প্রীতি ও মানবিকতার একটি অনন্য উদাহরণ স্থাপন করা হয়েছে। এক হিন্দু নারীর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য মসজিদ কর্তৃপক্ষ তাদের দরজা খুলে দিয়েছে।

মালাপ্পুরমের চাঙ্গারামকুলামে ক্যানসারে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সি হিন্দু নারী প্রেমলতা মারা যান। তার শেষকৃত্যের আয়োজন পাল্লিক্কারা খাদিজা মসজিদে করা হয়।

ভাড়া বাড়িতে জায়গার অভাবে তার লাশ গোসল করানোর ক্ষেত্রে স্বজনদের সমস্যা সৃষ্টি হয়। তখন মসজিদ কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারা সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তারা মসজিদের ভেতরেই প্রয়োজনীয় সব ব্যবস্থা করে দেন।

এতে স্বজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সাহায্য করেন। পরে পুন্নানির ঈশ্বরমঙ্গলমের গণশ্মশানে তার দাহ সম্পন্ন হয়।

কেরালার মুখ্যমন্ত্রী সতীশন এই ঘটনা প্রসঙ্গে বলেন, "ধর্ম-বর্ণের ঊর্ধ্বে মানবিকতার এই চেতনাই কেরালার বিশেষত্ব। ভারতের সর্বত্র এই সম্প্রীতির চর্চা ছড়িয়ে পড়ুক।"

সূত্র: মাকতুব মিডিয়া

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%