০৯:২৩ এম
সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
শনিবার (১৩ জুন) সকালে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন।
দিনভর কর্মসূচির অংশ হিসেবে, প্রধানমন্ত্রী কক্সবাজারে খাল খননসহ বেশ কিছু কর্মসূচির উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
আরও পড়ুন: সমবায়ের হাত ধরেই বদলাবে গ্রামীণ মানুষের জীবন প্রতিমন্ত্রী টুকু
জানা যায়, সকাল সাড়ে ১০টায় পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন অনুষ্ঠানে উপস্থিতি এবং খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করবেন তিনি। এরপর একটি পথসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। পরে ডুলাহাজারা সাফারি পার্ক দর্শন করার বাধ্যবাধকতা রয়েছে তার। মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষ রোপণের মাধ্যমে ‘দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির’ উদ্বোধন করবেন তারেক রহমান।
জুলাই গণ-অভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারতের উদ্দেশ্যে পেকুয়া উপজেলার দিকে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। শহীদ মো. ওয়াসিমের কবর জিয়েতার পর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
এ ছাড়া, নবগঠিত পেকুয়া পৌরসভা এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সরকারপ্রধান। বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত রাজনৈতিক জনসভায় যোগদান করবেন তারেক রহমান।
চকরিয়া থেকে মেরিন ড্রাইভ সড়ক অভিমুখে যাত্রা করে তিনি মেরিন ড্রাইভ সড়ক এবং সমুদ্র সৈকত দর্শন করবেন। এরপর লং বিচ হোটেল অডিটোরিয়ামে আয়োজিত সুধী সমাবেশে যোগদান করবেন এবং পরে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: নাশকতা ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে একসঙ্গে কাজ করতে হবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন