ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যুদ্ধ বন্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করবে না ইরান


যুদ্ধ বন্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করবে না ইরান

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে যেতে রাজি নয়, যদি না বর্তমান অচলাবস্থা সমাধানের পাশাপাশি ভবিষ্যতে যুদ্ধের পুনরাবৃত্তি প্রতিরোধের নিশ্চয়তা থাকে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ কথা জানিয়েছেন।

আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রীয় সংবাদপত্র ‘ইরান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ অবস্থানের কথা তুলে ধরেন। আরাগচি বলেন, "আজ একটি চুক্তি হলো, অথচ দুই মাস পর তা লঙ্ঘন করে আবার যুদ্ধ শুরু হলো—এমন চুক্তির কোনো অর্থ নেই।"

আরাগচি আরও জানান, গত জুনে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার মাত্র ১৫ দিনের মাথায় আবার সংঘাত শুরু হয়েছিল। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের যেকোনো চুক্তিতে যুদ্ধ পুনরায় শুরু হওয়া ঠেকানোর কার্যকর নিশ্চয়তা থাকতে হবে।

আরও পড়ুন: ইরান হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে

তিনি বলেন, "বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য যেকোনো চুক্তিই যে গ্রহণ করতে হবে, তা নয়।"

পারমাণবিক আলোচনা প্রসঙ্গে আরাগচি জানান, মধ্যস্থতাকারীরা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মজুত নিয়ে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছেন। তবে তিনি জোর দিয়ে বলেন, অন্যান্য বিরোধপূর্ণ বিষয় থেকে আলাদা করে শুধু ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রশ্নের সমাধান সম্ভব নয়।

আরাগচি আরও জানান, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের আলোচনা কমিটি প্রস্তাবিত চুক্তিগুলো পর্যালোচনা করবে। এরপর কাউন্সিল এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবে।

ইরানের এ অবস্থান থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরান শুধু পারমাণবিক কর্মসূচি বা বর্তমান সংঘাতের অবসান নয়, ভবিষ্যতে যুদ্ধ পুনরায় শুরু হওয়া ঠেকানোর নিশ্চয়তাকেও চুক্তির গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখছে। তথ্যসূত্র: আল-জাজিরা

আরও পড়ুন: বিদেশে এআই ডেটা সেন্টার নির্মাণে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়ার্নের হোঁচটের ম্যাচে গোড়ালির চোটে মাঠের বাইরে কেইন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৩ এম


বায়ার্নের হোঁচটের ম্যাচে গোড়ালির চোটে মাঠের বাইরে কেইন

বায়ার্ন মিউনিখ এক ম্যাচে দুইটি বড় ধাক্কা খেয়েছে। অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে ঘরের মাঠে পরাজিত হয়ে শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়েছে তারা। এর চেয়ে বড় সমস্যা হলো দলের প্রধান তারকা হ্যারি কেইনের চোট। বাঁ পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে ইংল্যান্ডের অধিনায়ক আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকবেন।

শুক্রবার বুন্দেসলিগায় কোলনের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে বায়ার্ন। গত মাসে বিশ্বের সেরা ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জেতা কেইন ম্যাচের ২০ মিনিটে ডিফেন্ডার জোয়েল শ্মিদের একটি চ্যালেঞ্জের ফলে ইনজুরিতে পড়েন। তিনি প্রথমে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত খুঁড়িয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। পরে তার বদলি হিসেবে মাঠে নামেন টম বিশফ।

বায়ার্ন মিউনিখ এক বিবৃতিতে জানায়, কেইনের বাঁ গোড়ালির সিনডেসমোটিক লিগামেন্ট ছিঁড়ে গেছে। ফলে তিনি আগামী কয়েক মাস দলের বাইরে থাকবেন।

কেইন মাঠ ছাড়ার সময় কোলন ১-০ গোলে এগিয়ে ছিল। টটেনহ্যাম থেকে ধারে কোলনে খেলা ইংল্যান্ড অনূর্ধ-২১ দলের উইঙ্গার মাইকি মুর গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। তবে পরে নাথানিয়েল ব্রাউনের গোলে সমতা ফেরায় বায়ার্ন।

এটি ছিল বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানির পাঁচ ম্যাচ পর বেঞ্চে ফেরা। তিনি মস্তিষ্ক ও মেরুদণ্ডকে ঘিরে থাকা সুরক্ষামূলক ঝিল্লির প্রদাহজনিত সমস্যায় ভুগে কিছুদিন দলের বাইরে ছিলেন।

কেইনের এই চোট এমন একটি দিনে ঘটলো, যেদিন উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে নরওয়ের নাম নির্ধারিত হয়েছে। দুই লেগের ম্যাচ আগামী ২৭ ও ৩০ মার্চ অনুষ্ঠিত হবে।

চলতি মাসে ক্রোয়েশিয়া ও স্পেনের বিরুদ্ধে ইংল্যান্ডের জয়ে গোল করে কেইন দলকে নেশনস লিগ গ্রুপের শীর্ষে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একই সঙ্গে ইংল্যান্ডের পুরুষ দলের হয়ে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডও গড়েছেন তিনি।

এ মৌসুমে বুন্দেসলিগায় ১০ ম্যাচে ৪ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন কেইন। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের ৪ ম্যাচে তার অবদান ৪ গোল ও ৩ অ্যাসিস্ট।

২০২৩ সালের আগস্টে টটেনহ্যাম থেকে বায়ার্নে যোগ দেওয়ার পর ফিটনেসের দিক থেকে তিনি ভালো অবস্থায় থাকলেও গোড়ালির চোটের ইতিহাস রয়েছে এই ইংলিশ তারকার।

২০২৪ সালের মার্চে বায়ার্নের হয়ে খেলতে গিয়ে বাঁ গোড়ালিতে চোট পাওয়ার কারণে তিনি ব্রাজিল ও বেলজিয়ামের বিরুদ্ধে ইংল্যান্ডের প্রীতি ম্যাচগুলো মিস করেছিলেন।

এর আগে টটেনহ্যামে থাকাকালে ২০১৮-১৯ মৌসুমে বাঁ গোড়ালির লিগামেন্টে চোট পেয়ে সাত ম্যাচ এবং পরে আরেকটি ল্যাটারাল লিগামেন্ট ইনজুরিতে আরও নয় ম্যাচ মাঠের বাইরে ছিলেন।

২০১৭-১৮ মৌসুমে ডান গোড়ালির একই ধরনের চোটে এক মাস খেলতে পারেননি। এছাড়া ২০১৬-১৭ মৌসুমেও গোড়ালির চোটে দুই দফায় ছয় সপ্তাহ ও চার সপ্তাহের জন্য ছিটকে গিয়েছিলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনার দামে বড় পতনের পর ২২ ক্যারেটের ভরি ১০৯৫৪ টাকা কমে কত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৪ এম


সোনার দামে বড় পতনের পর ২২ ক্যারেটের ভরি ১০৯৫৪ টাকা কমে কত

গতকাল শুক্রবার দেশের বাজারে সোনার দাম আবারও বৃদ্ধি করা হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমানো হয়েছে প্রায় ১০ হাজার ৯৫৪ টাকা।

এর ফলে, সবচেয়ে ভালো মানের সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা, যা গতকাল সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন দাম সমন্বয় না হওয়ায়, আজ শনিবারও সোনার দাম একই রকম রয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমিয়ে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা করা হয়েছে।

এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৯৮২ টাকা কমিয়ে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে ১ লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বৃষ্টি-তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৪ এম


ঢাকার বৃষ্টি-তাপমাত্রা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

রাজধানী ঢাকা এবং এর আশপাশের অঞ্চলে দুপুরের সময় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর এ বিষয়ে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনার কথাও উল্লেখ করেছে।

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনব্যাপী তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।

এদিকে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ২২ দশমিক ৩ সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে এআই ডেটা সেন্টার নির্মাণে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:০৫ এম


বিদেশে এআই ডেটা সেন্টার নির্মাণে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের বাইরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ডেটা সেন্টার নির্মাণে মার্কিন প্রযুক্তি কম্পানিগুলোকে নিষেধাজ্ঞা দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি সতর্ক করেছেন যে, যারা এই নিষেধাজ্ঞা অমান্য করে বিদেশে ডেটা সেন্টার তৈরি করবে, তাদের ওপর ‘বিশাল কর’ আরোপ করা হবে।

সম্প্রতি এশিয়া সফর শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা আমাদের কম্পানিগুলোকে দেশের বাইরে ডেটা সেন্টার তৈরি করতে দেব না। কারণ, চীন এগুলোর সব দখল করে নেবে, আর আমরা তা হতে দেব না। আমরা সবকিছু এই দেশেই রাখব।”

ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দৌড়ে চীনকে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে যেতে দেবেন না উল্লেখ করে জানান, এই নীতি সম্পর্কে তার মন্ত্রিসভার সদস্যরাও আগে থেকে কিছু জানতেন না। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি, যে কিভাবে এই নীতি কার্যকর করা হবে।

মূলত চলতি সপ্তাহের শুরুতে উন্নত কম্পিউটার চিপ রপ্তানি সীমিত করার মার্কিন সিদ্ধান্তের পর ট্রাম্প এই নতুন অবস্থান গ্রহণ করেছেন। ওয়াশিংটনের নতুন নিয়ম অনুযায়ী, উন্নত চিপ কিনতে সংস্থাগুলোকে লাইসেন্স নিতে হবে, যাতে চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে এসব প্রযুক্তি চলে যাওয়া ঠেকানো যায়। এর ফলে দক্ষিণ-পূর্ব এশিয়ার যেসব দেশ ডেটা সেন্টারে বড় বিনিয়োগ করেছে, তারা ক্ষতির মুখে পড়তে পারে।

চ্যাটজিপিটি বা ক্লডের মতো এআই প্রোগ্রাম পরিচালনার জন্য ডেটা সেন্টার অত্যন্ত জরুরি। পিউ রিসার্চ সেন্টারের তথ্যমতে, গত এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৩ হাজার ডেটা সেন্টার ছিল এবং আরো ১ হাজার ৫০০টি নির্মাণের প্রক্রিয়ায় রয়েছে। তবে শব্দদূষণ ও অতিরিক্ত বিদ্যুৎ খরচের কারণে স্থানীয় পর্যায়ে এসব কেন্দ্র নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, যা গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনেও বড় ইস্যু হয়ে উঠেছিল। অনেক ডেমোক্র্যাট প্রার্থী এগুলোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হয়েছেন।

তবে ট্রাম্প ডেটা সেন্টার বন্ধ না করে বরং এগুলো থেকে আর্থিক সুবিধা নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “তাদের দিয়ে আপনাদের এলাকার উন্নয়নে অর্থ খরচ করান, সুবিধা নিন, কিন্তু এগুলো বন্ধ করে দেবেন না।”

এদিকে, মেটা ও গুগলের মতো শীর্ষ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে বিদেশে ডেটা সেন্টার নির্মাণের কাজ শুরু করেছে। মেটা কানাডার আলবার্টা প্রদেশে নির্মাণকাজ চালাচ্ছে এবং অ্যানথ্রোপিক নোভা স্কটিয়ায় একটি কেন্দ্র ইজারা নেওয়ার চুক্তি করেছে।

অন্যদিকে, গত সেপ্টেম্বরে গুগল ফিনল্যান্ডে তিনটি ডেটা সেন্টারসহ এআই অবকাঠামো খাতে ১ হাজার ৫০০ কোটি (১৫ বিলিয়ন) ডলার বিনিয়োগের ঘোষণা দেয়। যদিও বনভূমি উজাড়ের উদ্বেগে গত মাসে এর দুটির কাজ স্থগিত করা হয়েছে। ট্রাম্প বিশেষভাবে ফিনল্যান্ডের এই প্রকল্পের কথা উল্লেখ করে জানিয়েছেন, তার প্রশাসন “এটা হতে দেবে না।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%