ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

আইওসির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি


আইওসির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকায় একটি বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে।

শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহায়তায় এই র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে এয়ারপোর্ট রোড হয়ে স্টাফ রোড লেভেল ক্রসিং প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। র‍্যালি শেষে একটি চিত্তাকর্ষক ক্রীড়া প্রদর্শনী পরিবেশিত হয়। সেনাবাহিনী প্রধান অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন।

আরও পড়ুন: সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে কৃষকদের বিশেষ প্রণোদনা দেবে সরকার

র‍্যালিতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, অলিম্পিয়ান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা, সামরিক ও বেসামরিক বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিগণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ ১৫০০-এর অধিক মানুষ অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যের সময়ে তিনি সকলকে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

‘আপনি এটা করতে পারেন, চলুন শুরু করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই র‍্যালির মূল উদ্দেশ্য হল  ও সর্বস্তরের জনগণকে শরীরচর্চা এবং ক্রীড়া কার্যক্রমে উদ্বুদ্ধ করা। ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের ৭টি বিভাগীয় শহরেও অলিম্পিক ডে উপলক্ষ্যে র‍্যালি এবং বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

আরও পড়ুন: রোহিঙ্গা ইস্যু বিশ্বে সময়োপযোগী রাখতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজও সীমিত পরিসরে ব্যাংকিং সেবা মিলবে ৪ জেলায়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১২:০৪ পি.এম


আজও সীমিত পরিসরে ব্যাংকিং সেবা মিলবে ৪ জেলায়

বাংলাদেশ ব্যাংক আজও ব্যাংক খোলার নির্দেশ দিয়েছে চার জেলায় সীমিত পরিসরে।

আম ব্যবসায়ীদের আর্থিক লেনদেন নির্বিঘ্ন করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ব্যবসায়ীরা প্রয়োজন অনুসারে ব্যাংক থেকেই তাদের লেনদেন সম্পন্ন করতে পারেন।

বাংলাদেশ ব্যাংকের এসডিএডি বিভাগের পরিচালক মো. আবদুল মান্নান সই করা একটি চিঠিতে এ নির্দেশনা প্রদত্ত হয়েছে।

এ চিঠিটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ৩১ জুলাই পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন হিসেবে শনিবার সীমিত পরিসরে এই ব্যাংক শাখা ও উপশাখাগুলো খোলা থাকবে।

এ সুবিধার আওতায় আসবেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, সদর, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা, নওগাঁ জেলার সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলা, পাশাপাশি রাজশাহী ও নাটোর জেলার বিভিন্ন স্থায়ী এবং অস্থায়ী আমের বাজারসংলগ্ন ব্যাংক শাখার গ্রাহকরা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সিদ্ধান্ত আম মৌসুমে ব্যবসায়ীদের নগদ অর্থের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং জমা গ্রহণ সহজ করার লক্ষ্যে নেওয়া হয়েছে, যাতে নগদ অর্থ সংরক্ষণজনিত ঝুঁকি কমানো যায়।

এছাড়া, ছুটির দিনে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্য প্রযুক্তির বিকাশে দক্ষিণ কোরিয়ার সহায়তা কামনা সমাজকল্যাণমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১২:১০ পি.এম


স্বাস্থ্য প্রযুক্তির বিকাশে দক্ষিণ কোরিয়ার সহায়তা কামনা সমাজকল্যাণমন্ত্রীর

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশে আধুনিক চিকিৎসা প্রযুক্তির বিকাশে দক্ষিণ কোরিয়ার সহায়তা চেয়েছেন। শনিবার (২৭ জুন) রাজধানীর কিডনি ফাউন্ডেশনে শুরু হওয়া বাংলাদেশ-কোরিয়া মৈত্রী সম্মেলন-এ তিনি এই সহায়তা চান। মন্ত্রী বলেন, ‘বিশাল জনসংখ্যার এই দেশে সবার দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে গবেষণা কার্যক্রম আরও বাড়াতে হবে। এ লক্ষ্যে চিকিৎসা খাতের উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্টদের পরামর্শ ও সহযোগিতা চাই।’ তিনি এ সময় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, অঙ্গ প্রতিস্থাপন এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির বিকাশে দক্ষিণ কোরিয়ার প্রতি সহযোগিতার আহ্বান জানান ডা. এ জেড এম জাহিদ হোসেন। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার চিকিৎসা বিশেষজ্ঞদের অংশগ্রহণে দুদিনব্যাপী ষষ্ঠ বাংলাদেশ-কোরিয়া ফ্রেন্ডশিপ কনফারেন্স শুরু হয়েছে। সম্মেলনে চিকিৎসা গবেষণা, অঙ্গ প্রতিস্থাপন এবং আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে দুই দেশের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া বিশেষজ্ঞরা কিডনি প্রতিস্থাপন, ট্রান্সপ্লান্ট ল্যাবরেটরি, সংক্রমণ নিয়ন্ত্রণ এবং অঙ্গদান ব্যবস্থার উন্নয়ন নিয়ে মতবিনিময় করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১২:১২ পি.এম


আবারও ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা

শক্তিশালী জোড়া ভূমিকম্পের ফলে লন্ডভন্ড ভেনেজুয়েলার উত্তর উপকূলের কাছে আবারও একটি নতুন ভূমিকম্প আঘাত হেনেছে।

শুক্রবার (২৬ জুন) আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। এই তথ্য কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার একটি প্রতিবেদন থেকে জানা গেছে।

এর মাত্র দুদিন আগে, গত বুধবার (২৪ জুন) সন্ধ্যায় দেশটিতে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি অত্যন্ত শক্তিশালী জোড়া ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ ওই দুর্যোগে দেশটিতে এখনও পর্যন্ত অন্তত ৯২০ জন নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। শক্তিশালী এই ভূমিকম্পে রাজধানী কারাকাসের অনেক এলাকা এবং বহুতল ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউরোপীয় ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা (ইএমএসসি) জানিয়েছে, সর্বশেষ আঘাত হানা এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তর ভেনেজুয়েলার মারাকাই শহরের প্রায় ৬১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। তবে তাৎক্ষণিকভাবে নতুন এই কম্পনে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা মারকাই এবং রাজধানী কারাকাসে তীব্র কম্পন অনুভব করেছেন, যার ফলে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবারের ভয়াবহ ভূমিকম্পে এখনও পর্যন্ত অন্তত ৯২০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) আশঙ্কা করছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের যে ব্যাপকতা, তাতে শেষ পর্যন্ত মৃতের সংখ্যা ১০ হাজারেরও বেশি হয়ে যেতে পারে।

সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৩ হাজার ৩৬০ জন আহত হয়েছেন। বিভিন্ন স্থানে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো অন্তত ১৭২ জন মানুষ জীবিত আটকা পড়ে আছেন। এ ছাড়া, নিখোঁজের সংখ্যা ৫০ হাজারেরও অধিক বলে জানিয়েছে ভেনেজুয়েলা সরকার।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্যের কয়েকটি বিশেষ এলাকায় উদ্ধারকাজের সুবিধার্থে সর্বসাধারণের প্রবেশ সীমিত করা হয়েছে। এদিকে, দুর্যোগ কবলিত এলাকার সাধারণ মানুষ স্বেচ্ছায় ত্রাণ সংগ্রহ, আহতদের উদ্ধার এবং ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করার কাজে নেমেছেন। অনেকেই নিজেদের ব্যক্তিগত গাড়িকে অস্থায়ী অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে আহতদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন।

জরুরি উদ্ধারকাজ সহজ ও গতিশীল করতে ভেনেজুয়েলা সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের (সাবেক টুইটার) ওপর আরোপিত দীর্ঘদিনের নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছে। ২০২৪ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটিতে এই প্ল্যাটফর্মটি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছিল। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে সাধারণ মানুষ এখন নিখোঁজ স্বজনদের খোঁজে ইন্টারনেটে দ্রুত তথ্য ভাগাভাগি করতে পারছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনভিবাসী ভিসাধারীদের জন্য নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

১২:১৫ পি.এম


অনভিবাসী ভিসাধারীদের জন্য নতুন সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের তরফ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

দূতাবাস জানায়, সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হলে বা করদাতাদের অর্থে পরিচালিত সুবিধাগুলি অপব্যবহার করলে, ভিসা বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগও হারাতে হতে পারে।

শনিবার (২৭ জুন) দূতাবাসের একটি বার্তায় বলা হয় যে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অনভিবাসী ভিসাধারীদের নিজেদের সব ধরনের ব্যয় নিজ দায়িত্বে বহন করার সক্ষমতা থাকতে হবে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, যদি কোনো বিদেশি দর্শনার্থী যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করে বা এসবের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

দূতাবাসের সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে যে, এ ধরনের কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির বর্তমান ভিসা বাতিল হতে পারে।

এবং সামনের দিকে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও সেই ব্যক্তি অযোগ্য বিবেচনা হতে পারেন।

এ কারণে যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করা ব্যক্তিদের পর্যাপ্ত আর্থিক প্রস্তুতি নিয়ে যাওয়ার জন্য এবং নিজেদের খরচ বহনের সক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%