ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

শিশুদের মুখোমুখি ডিএসসিসি প্রশাসক: ‘আমরা কেমন ঢাকা চাই’


শিশুদের মুখোমুখি ডিএসসিসি প্রশাসক: ‘আমরা কেমন ঢাকা চাই’

‘আমরা কেমন ঢাকা চাই’—এই থিমকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম রাজধানীর জলাবদ্ধতা, ডেঙ্গু, পরিচ্ছন্নতা, যানজট, হকার সমস্যা, ফুটপাত দখল, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক নিরাপত্তার মতো বিভিন্ন বিষয় নিয়ে শিশুদের সঙ্গে আলোচনা করেছেন।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে নগর ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক ‘শিশু আনন্দমেলায়’ তিনি শিশুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। শিশুদের প্রশ্নের মাধ্যমে তাদের স্বপ্নের ঢাকা ফুটে ওঠে—একটি বাসযোগ্য, পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ নগর।

প্রশ্নোত্তর পর্বে শিশুদের নিরাপদ পথচলা নিশ্চিত করা, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ বৃদ্ধি করা এবং জলাবদ্ধতা নিরসনের জন্য ঢাকা শহরের সামগ্রিক উন্নয়নের গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও উদ্যোগের কথা তুলে ধরেন ডিএসসিসি প্রশাসক।

আরও পড়ুন: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান, ১১ দালাল গ্রেফতার

ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে প্রশাসক উল্লেখ করেন, সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না। তবে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি না করে নির্দিষ্ট কিছু এলাকায় হকারদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিশুদের জন্য জেব্রা ক্রসিং তৈরি এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সিটি করপোরেশন সহযোগিতা করবে বলেও জানান তিনি।

পৌর পার্ক ও খেলাধুলার সুযোগ

শিশুদের শারীরিক বিকাশের ওপর গুরুত্ব দিয়ে প্রশাসক জানান, প্রতিটি ওয়ার্ডে অথবা যৌথভাবে দুটি ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ তৈরির চেষ্টা চলছে। বিদ্যমান মাঠগুলোর উন্নয়ন, টার্ফ স্থাপন এবং পরিত্যক্ত জায়গাগুলোকে উপযোগী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: কমিউনিটি ব্যাংক পুলিশের তিন প্রতিষ্ঠানে ১ কোটি ৩০ লাখ টাকা অনুদান দিল

এছাড়া শহীদ জিয়া শিশু পার্কের নির্মাণকাজ শেষ হয়েছে জানিয়ে তিনি বলেন, খেলার সরঞ্জাম এলেই এটি চালু করা হবে। পাশাপাশি ওসমানী উদ্যান, মতিউর পার্কসহ বিভিন্ন স্থানকে নতুন করে সাজানো হচ্ছে।

ঐতিহ্য ভ্রমণ ও সাংস্কৃতিক বিকাশ

ঢাকা শহরের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে প্রতি শুক্রবার ও শনিবার দুটি বাসে বিনামূল্যে ঐতিহ্যবাহী স্থানগুলো (যেমন : শহীদ মিনার, আহসান মঞ্জিল, লালবাগের কেল্লা, কার্জন হল) ঘুরিয়ে দেখানোর পরিকল্পনা রয়েছে। এ কার্যক্রমে শিশুদের দুপুরের খাবারও সরবরাহ করা হবে। এছাড়া শিশুদের মানসিক বিকাশের জন্য নাট্য উৎসব আয়োজন এবং বন্ধ থাকা সাংস্কৃতিক কেন্দ্রগুলো সংস্কারের কথাও জানান তিনি।

মেধা বিকাশ ও প্রণোদনা

আরও পড়ুন: ডিএমপির ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ২,৪৪৭ মামলা

আসন্ন বিজয় দিবস উপলক্ষে একটি বিশেষ রচনা প্রতিযোগিতা আয়োজনের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীর পুরো শিক্ষাজীবনের দায়িত্ব সিটি করপোরেশন নেবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদেরও আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে শুক্রবার কোচিং বন্ধ রাখার বিষয়ে সেমিনার আয়োজন করে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হবে।

জলাবদ্ধতা নিরসন ও সবুজায়ন

জলাবদ্ধতা প্রসঙ্গে মো. আবদুস সালাম বলেন, অপরিকল্পিত নগরায়ন ও নালায় পলিথিন ফেলার কারণে পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। ডিএসসিসি ইতিমধ্যে ৩৪টি জলাবদ্ধতাপ্রবণ স্থান চিহ্নিত করেছে। অপরিশোধিত পানি সরাসরি নদীতে না ফেলে পরিশোধনের মাধ্যমে নিষ্কাশনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা চলছে। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে জলাবদ্ধতা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নয়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রশাসক জোর দিয়ে বলেন, নগর পরিকল্পনায় শিশুদের মতামতকে প্রাধান্য দেওয়া জরুরি। শিশুদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশের জন্য সবুজ পরিবেশ, খেলাধুলা ও মুক্তচর্চার সুযোগ নিশ্চিত করতে সিটি করপোরেশন নিরলসভাবে কাজ করে যাবে।

আরও পড়ুন: মা প্যারালাইজড, বাবা হাসপাতালে; ১৩ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে ৩১ মেধাবী ছাত্রকে পুলিশের শিক্ষাবৃত্তি প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


দিনাজপুরে ৩১ মেধাবী ছাত্রকে পুলিশের শিক্ষাবৃত্তি প্রদান

দিনাজপুর, ৪ অক্টোবর, ২০২৬ : পুলিশ সুপার মো. জেদান আল মুসা দিনাজপুরে ৩১ জন মেধাবী সন্তানের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেছেন। আজ রোববার সন্ধ্যায়, দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এই তথ্য প্রকাশ করা হয়।

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে, দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে, পুলিশ সুপার মো. জেদান আল মুসা মেধাবী শিক্ষার্থীদের হাতে পুলিশের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন।

পুলিশ সুপার মো. জেদান আল মুসা উল্লেখ করেন যে, মেধার স্বীকৃতি ও শিক্ষার অগ্রযাত্রাকে উৎসাহিত করার উদ্দেশ্যে, জেলার পুলিশের কর্মরত ৩১ জন পুলিশ সদস্যের এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

তিনি মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনে সাফল্য কামনা করেন। তিনি বলেন, "মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের স্বপ্ন পূরণের পথে সহযোগিতা করা আমাদের সকলের দায়িত্ব।"

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, (ক্রাইম অ্যান্ড অপস্) অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, (ট্রাফিক) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হালিম, সহকারী পুলিশ সুপারগণ এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলমাকান্দায় নিষিদ্ধ জাল মজুত রাখায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


কলমাকান্দায় নিষিদ্ধ জাল মজুত রাখায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

নেত্রকোণা, ৪ অক্টোবর, ২০২৬ : কলমাকান্দা উপজেলার একটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত, কারণ তিনি সরকার কর্তৃক নিষিদ্ধ ফিক্সড ইঞ্জিন ‘চায়না দুয়ারি জাল’ মজুত রেখেছিলেন।

আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এবং উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে পূর্ববাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় একটি দোকান থেকে মোট ৩৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক মোট দৈর্ঘ্য প্রায় ৬৯০ মিটার।

এরপর, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে উপজেলা মৎস্য অফিসার মো. আতিকুল্লাহ এবং কলমাকান্দা থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযান শেষে জব্দকৃত ক্ষতিকর জালগুলো স্থানীয় সর্বসাধারণের সামনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, দেশের মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর হলেন কারা মহাপরিদর্শক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর হলেন কারা মহাপরিদর্শক

বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর নতুন করে কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) পদে নিয়োগ পেয়েছেন। একই সময়, কারা অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিদর্শক পদে একজন সেনা কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে ফেরত পাঠানো হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে রোববার (৪ অক্টোবর) এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীর, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসিকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা অধিদপ্তরে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল, এএফডব্লিউসি, পিএসসিকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। তার নতুন দায়িত্বের বিষয়ে প্রজ্ঞাপনে বাংলাদেশ সেনাবাহিনী উল্লেখ করেছে।

এছাড়া, কর্নেল মো. সাইদুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসিকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে ছাদে খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের তারে দগ্ধ ২ শিশু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


চাঁদপুরে ছাদে খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের তারে দগ্ধ ২ শিশু

চাঁদপুর শহরের ট্রাক রোড এলাকার বহুতল ভবন ‘আরএস টাওয়ার’-এর পাঁচতলার বারান্দা ও ছাদসংলগ্ন এলাকায় খেলতে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হয়েছে দুই শিশু, ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪)। তারা ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের স্পর্শে আসে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে নিউ ট্রাক রোড এলাকার ‘আরএস টাওয়ার’-এর পঞ্চম তলার একটি ফ্ল্যাটে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর অবস্থায় তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। দগ্ধ দুই শিশু তাদের স্বজনদের সঙ্গে সেখানে বেড়াতে এসেছিল। ফাইজা লক্ষ্ণীপুরের রায়পুর থানার মৃত মো. ফরহাদের মেয়ে এবং সাব্বির একই এলাকার মো. সুমন মিয়ার ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশুরা বাসভবনের পাঁচতলায় খেলার সময় অসাবধানতাবশত ভবনের একেবারেই ঘেষে চলে যাওয়া ৩৩ হাজার ভোল্টের প্রধান বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে আসে। বিকট শব্দের সাথে সাথে বিদ্যুতায়িত হয়ে তাদের শরীরের অধিকাংশ অংশ গুরুতর দগ্ধ হয়। বিকট শব্দ ও শিশুদের চিৎকার শুনে পরিবারের সদস্য ও ভবনের বাসিন্দারা দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করেন।

এলাকাবাসীর অভিযোগ, চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুব কাছাকাছি অপরিকল্পিতভাবে বহুতল ভবন গড়ে উঠেছে। বিদ্যুৎ বিভাগ ও ভবন মালিকদের নিয়মনীতি না মেনে এভাবে ঝুঁকিপূর্ণ স্থাপনা নির্মাণের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক জানান, শিশুদের শরীরের বড় একটি অংশ দগ্ধ হওয়ায় এবং তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%