ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

পতিত সরকারের আমলে আলেমদের অকথ্য নির্যাতন করা হতো: রাষ্ট্রপতি


পতিত সরকারের আমলে আলেমদের অকথ্য নির্যাতন করা হতো: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, ফ্যাসিবাদী শাসনের সময় বিশিষ্ট আলেম-ওলামাদের ওপর অকথ্য নির্যাতন করা হতো এবং তাদেরকে কারাগারে দুঃসহ বন্দিজীবনে রাখা হতো।

তিনি উল্লেখ করেন, ‘স্বৈরাচারের পতনের পর মহান আল্লাহ আমাদের দেশ গড়ার যে সুযোগ দিয়েছেন, আমরা যেনো ঐক্যবদ্ধভাবে তা কাজে লাগাতে পারি।’

সোমবার (১৯ অক্টোবর) বঙ্গভবনে বিশিষ্ট আলেম ও ইসলামী ব্যক্তিবর্গের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

আরও পড়ুন: ত্রাণমন্ত্রী: এখন আর দিনের ভোট রাতে হয় না

হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশিরুল্লাহ্-র নেতৃত্বে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইজহার, মাওলানা মীর ইদরীস নদভি, প্রধানমন্ত্রীর কার্যালয় মসজিদের ইমাম ও খতীব মাওলানা রফিকুল ইসলাম, জাতীয় ইমাম খতীব কাউন্সিলের কো-অর্ডিনেটর মাওলানা ফয়সাল এবং খতমে নবুওয়াত বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ফ্যাসিবাদী শাসনের সময় আলেম-ওলামাদের ওপর অকথ্য নির্যাতন ও কারাগারে দুঃসহ বন্দিজীবনের বেদনার স্মৃতি স্মরণ করে বলেন, ‘স্বৈরাচারের পতনের পর মহান আল্লাহ আমাদের দেশ গড়ার যে সুযোগ দিয়েছেন, আমরা যেনো ঐক্যবদ্ধভাবে তা কাজে লাগাতে পারি।’

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী দুঃশাসন যেনো দেশে কখনো ফিরে না আসে এবং ধর্মের নামে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে সবার সজাগ ও সতর্ক থাকতে হবে।

রাষ্ট্রপতি বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামি পন্ডিত ও আলেম-ওলামাদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করতেন। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামের প্রতি মমতাবোধ থেকে সংবিধানে ‘বিস্‌মিল্‌লাহির্‌-রাহ্‌মানির্‌-রহিম’ সংযোজন করেছিলেন। এছাড়া, আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে অন্তর্ভুক্ত করেছিলেন।

আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নজরুলকে দেওয়া সাহসী সংবর্ধনার ঐতিহাসিক মানপত্রের সন্ধান

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি। তবে তিনি ইসলামী মূল্যবোধ ও শরীয়ায় আঘাত আসা থেকে বিরত থাকার বিষয়ে লক্ষ্য রাখবেন।

প্রতিনিধিদলটি মধ্যপ্রাচ্যের ধনী ও উন্নত দেশ থেকে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে এবং অনুদান সহায়তা আনার জন্য তাদের আরবী ভাষা ও যোগাযোগের দক্ষতা এবং ব্যক্তিগত সংযোগ ব্যবহারের অনুরোধ করেন। রাষ্ট্রপতি এ বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে অব্যাহত যোগাযোগের পরামর্শ দেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদ্রাসা ও ফটিকছড়িতে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসা সফরের আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে মাদ্রাসাগুলিতে সফরের এবং হেফাজতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সংঘর্ষে প্রাণহানি: সুনামগঞ্জে পুরুষশূন্য ৪০ বাড়িতে টানা তিন দিন লুটপাটের অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি সরকার ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


বিএনপি সরকার ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে উন্নয়নের ধারা শুরু হয়েছে এবং এই উন্নয়নের ধারায় প্রতিটি নাগরিক সমানভাবে অংশীদার থাকবে। বিএনপি সরকার ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না। আমরা সবাই মিলেমিশে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেব। সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনা, এই সাম্য ও ভ্রাতৃত্ববোধ যেন সারাজীবন বজায় থাকে। মানুষ হিসেবে পরিচয় দেওয়াটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।’

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলা সদরের কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিকালে তিনি এসব মন্তব্য করেন। কেন্দ্রীয় মণ্ডপ পরিদর্শন শেষে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন।

এ সময় সালথা সাহাপাড়া পূজামণ্ডপে পৌঁছালে নবগঠিত উপজেলা যুবদলের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পূজার সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ ও প্রশাসন দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আমাদের মায়েরা যাতে স্বাধীনভাবে আনন্দ ও নিরাপত্তার সঙ্গে উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বাংলাদেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে সমঅধিকার নিয়ে বসবাস করবে এবং উন্নয়নের ছোঁয়া ও নিরাপত্তা পাবে।’

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে মণ্ডপ পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর এবং বিএনপি নেতা খায়রুল বাসার আজাদ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে: আইজিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩০ পি.এম


দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে চলেছেন। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সুসমন্বয়ের ফলে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করা হচ্ছে।

আইজিপি সোমবার রাতে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, দুর্গাপূজা নিয়ে কিছু ব্যক্তি অপপ্রচার চালানোর চেষ্টা করছে। পুলিশ তাদের বিরুদ্ধে সজাগ ও সতর্ক রয়েছে। অপপ্রচারকারীদের সব প্রচেষ্টা নস্যাৎ করে সমাজে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

পুলিশপ্রধান আরও বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। তাদের আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর। জনগণের প্রতি আহ্বান জানিয়ে আইজিপি বলেন, "আপনারা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের সম্পর্কে পুলিশকে তথ্য দিন, আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।"

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশ পুলিশ পুনরায় ঘুরে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। আইজিপি বলেন, "একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেককে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আইন মান্যকারী নাগরিক হতে হবে।"

পরে আইজিপি আমলাপাড়াসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে-সহ পূজা উদ্‌যাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব: ডেপুটি স্পিকার কায়সার কামাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩০ পি.এম


বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব: ডেপুটি স্পিকার কায়সার কামাল

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেছেন যে, বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব। তিনি উল্লেখ করেছেন, "রাষ্ট্র বা সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। সামাজিক ও ব্যক্তিগত উদ্যোগে সদিচ্ছা থাকলে বড় পরিবর্তন আনা সম্ভব।"

সোমবার (১৯ অক্টোবর) নেত্রকোনার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিনামূল্যের চক্ষু শিবির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, "হেলথ ক্যাম্প বা এ ধরনের চিকিৎসাসেবা নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয়। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। মানুষের জন্য কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব।"

চক্ষু শিবিরে প্রায় ২ হাজার ৪০০ রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে ৭০০ জনকে ছানি অস্ত্রোপচারের জন্য নির্বাচিত করা হয়েছে। এছাড়া, ৫০০ জনকে চশমা ও ওষুধ এবং ১ হাজার ২০০ জনকে শুধুমাত্র ওষুধ দেওয়া হয়েছে।

ডেপুটি স্পিকার জানান, যেসব রোগীর চোখের ছানি অস্ত্রোপচার প্রয়োজন, তাদের তালিকাভুক্ত করা হচ্ছে। পরে তাদের কলমাকান্দা থেকে ময়মনসিংহে নিয়ে অস্ত্রোপচার করানো হবে। যাতায়াত, থাকা-খাওয়া ও চিকিৎসার সব ব্যয় বিনামূল্যে বহন করা হবে।

তিনি বলেন, গত দুই বছর ধরে এ ধরনের মানবিক কার্যক্রম চালানো হচ্ছে। এবার তৃতীয় বছরের মতো এ উদ্যোগ নেওয়া হয়েছে। কলমাকান্দার পাশাপাশি দুর্গাপুর, নাজিরপুর, লেংগুরা ও গাওকান্দিয়াসহ বিভিন্ন এলাকায় চক্ষু শিবিরের কার্যক্রম চলছে।

গত বছরের কার্যক্রমের কথা উল্লেখ করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কলমাকান্দা ও দুর্গাপুরে প্রায় সাড়ে ছয় হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছিল। তাদের মধ্যে প্রায় দুই হাজার রোগীর চোখের ছানি বিনামূল্যে অস্ত্রোপচার করা হয়।

কলমাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আজাদ আয়নাল জানান, চক্ষু শিবিরে ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে ২৯ জন চিকিৎসক সেবা প্রদান করেন। এছাড়া, এনএসপি থেকে দুজন এবং বিএএনএসবি থেকে ১৭ জন চিকিৎসক অংশ নেন।

চক্ষু শিবির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নেত্রকোনার সিভিল সার্জন ডা. ছাইফুল ইসলাম, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনএম আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে বাসের ধাক্কা, নিহত ২

টাঙ্গাইলের পৌলি এলাকায় বিদ্যুতের খুঁটির সাথে বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন সুপারভাইজার। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

সোমবার (১৯ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুপারভাইজারের নাম মো. সুমন জানা গেছে, তবে অপর নিহত ব্যক্তির নাম এখনও পরিচিত হয়নি।

এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, ‘যমুনা পরিবহনের একটি বাস বকশিগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিলো। এলেঙ্গা বাসস্ট্যান্ড পার হওয়ার পর বাসটি অপর একটি বাসের সঙ্গে প্রতিযোগিতা শুরু করে। বাসটি আগে যেতে না পারায় পাশের সার্ভিস লেনে নামিয়ে দেয়। কিছুদূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিদ্যুতের খুঁটি ও দেয়ালের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারসহ দুজন নিহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%