১০:৫৪ পি.এম
নওগাঁ জেলার রানীনগর-আত্রাইগামী আঞ্চলিক সড়কের গোনা মোড়ে জনগণের সহযোগিতায় পুলিশ তিন দস্যুকে গ্রেপ্তার করেছে। ধৃত আসামিরা হলেন- ১। মোঃ ফয়সাল হোসেন (২১), পিতা - মোঃ সেন্টু হোসেন (ভ্যান চালক), সাং - উত্তর সর্দার পাড়া, থানা - নওগাঁ সদর, জেলা - নওগাঁ। ২। মোঃ সানা মন্ডল (২২), পিতা - মোঃ ফিরোজ মন্ডল। ৩। মোঃ রাব্বি হাসান (১৯), পিতা - মোঃ মসিদুল ইসলাম, উভয় সাং - ছাতিয়ান গ্রাম, থানা - আদম দীঘি, জেলা - বগুড়া।
এই অভিযানের সময় কয়েকজন আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সুযোগ পায়। উক্ত তিনজন ধৃত আসামির নিকট থেকে একটি ধারালো চাকু, ডাকাতির উদ্দেশ্যে ব্যবহৃত হিরো এক্সট্রিম ১২৫ ব্র্যান্ডের মোটরসাইকেল এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এই ঘটনার প্রেক্ষিতে রানীনগর থানায় মামলা নং-০৮, তারিখ: ২০/০৬/২০২৬, ধারা: ৩৯৯/৪০২ দন্ডবিধি রুজু করা হয়েছে।
আরও পড়ুন: চকরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন