ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

বাংলাদেশে উন্মোচিত হলো রয়্যাল এনফিল্ডের হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০ মডেল


বাংলাদেশে উন্মোচিত হলো রয়্যাল এনফিল্ডের হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০ মডেল

বাংলাদেশের বাজারে নতুন দুটি মডেলের মোটরসাইকেল নিয়ে এসেছে রয়্যাল এনফিল্ড। সম্প্রতি উন্মোচন করা হয়েছে হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০-এর নতুন মডেল। বাংলাদেশে এই মোটরসাইকেলগুলো বিক্রি হবে রয়্যাল এনফিল্ডের টাইপ-২ ম্যানুফ্যাকচারার ইফাদ মোটরস লিমিটেডের মাধ্যমে।

নতুন হান্টার ৩৫০ মোটরসাইকেলটি পাওয়া যাবে আটটি আকর্ষণীয় মডেল ও রঙে, যার মধ্যে রয়েছে—রেবেল ব্লু, ড্যাপার গ্রে, লন্ডন রেড, টোকিও ব্ল্যাক, রিও হোয়াইট, গ্রাফাইট গ্রে, মুনশট হোয়াইট এবং মুম্বাই ইয়েলো।

হান্টার ৩৫০-এ নতুন প্রযুক্তির সংযোজন ঘটেছে, যেমন অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ, এলইডি হেডলাইট এবং টাইপ-সি ইউএসবি ফাস্ট চার্জিং। উন্নত সাসপেনশন ও আরামদায়ক সিট মোটরসাইকেলটির ব্যবহারিক সুবিধা বৃদ্ধি করেছে। আধুনিক ডিজাইন, সহজ নিয়ন্ত্রণ এবং গতিশীল পারফরম্যান্সের সমন্বয়ে হান্টার ৩৫০ শহরের ব্যস্ত সড়কে চলাচলের জন্য একটি আদর্শ মোটরসাইকেল হয়ে উঠেছে।

আরও পড়ুন: নভেম্বরের প্রথম তিন দিনে রেমিট্যান্স ৫২১ মিলিয়ন ডলার

অন্যদিকে, ক্ল্যাসিক ৩৫০-এর নতুন মডেলগুলো তিনটি আকর্ষণীয় রঙ ও সিরিজে উপলব্ধ—ডার্ক সিরিজের গান গ্রে, হেরিটেজ প্রিমিয়াম সিরিজের মেডালিয়ন ব্রোঞ্জ এবং ক্রোম সিরিজের এমারেল্ড গ্রিন।

ক্ল্যাসিক ৩৫০-এর অনন্য নকশা ও চিরায়ত আবেদন নতুন মডেলগুলোতে অক্ষুণ্ণ রয়েছে। আধুনিক প্রযুক্তি ও উন্নত ফিচারের সংমিশ্রণে মোটরসাইকেলটি আরও ব্যবহারবান্ধব হয়ে উঠেছে। অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ এবং টাইপ-সি ইউএসবি ফাস্ট চার্জিংয়ের সুবিধা দৈনন্দিন যাত্রাকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।

নতুন মোটরসাইকেল উন্মোচনের সময় ইফাদ মোটরস লিমিটেডের ভাইস চেয়ারম্যান তাসকিন আহমেদ মন্তব্য করেন, "বাংলাদেশের মোটরসাইকেলপ্রেমীদের জন্য রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ ও ক্ল্যাসিক ৩৫০-এর নতুন মডেলগুলো নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। দুটি মোটরসাইকেলেরই রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য ও স্বতন্ত্র আবেদন, যা ভিন্ন ভিন্ন ধরনের রাইডারদের পছন্দ ও রুচির প্রতিফলন ঘটায়।"

নতুন মোটরসাইকেলের মূল্যতালিকা

আরও পড়ুন: মানি চেঞ্জাররা খুলতে পারবেন বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব

মডেল – রঙ – সর্বোচ্চ খুচরা মূল্য (টাকা)

হান্টার ৩৫০ – ড্যাপার গ্রে – ৩,৭৫,০০০

হান্টার ৩৫০ – রিও হোয়াইট – ৩,৭৫,০০০

হান্টার ৩৫০ – গ্রাফাইট গ্রে – ৩,৭৫,০০০

আরও পড়ুন: মানি চেঞ্জারদের জন্য বৈদেশিক মুদ্রা জমায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক

হান্টার ৩৫০ – রেবেল ব্লু – ৩,৮০,০০০

হান্টার ৩৫০ – টোকিও ব্ল্যাক – ৩,৮০,০০০

হান্টার ৩৫০ – মুনশট হোয়াইট – ৩,৮০,০০০

হান্টার ৩৫০ – লন্ডন রেড – ৩,৮০,০০০

আরও পড়ুন: দেশের বাজারে সোনার দাম বেড়ে প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

হান্টার ৩৫০ – মুম্বাই ইয়েলো – ৩,৮০,০০০

ক্ল্যাসিক ৩৫০ – মেডালিয়ন ব্রোঞ্জ – ৪,৪৫,০০০

ক্ল্যাসিক ৩৫০ – গান গ্রে – ৪,৫৯,০০০

ক্ল্যাসিক ৩৫০ – এমারেল্ড গ্রিন – ৪,৮৯,০০০

আরও পড়ুন: দেশে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা বাড়ছে, সরকার শুল্ক কাঠামো পরিবর্তন করছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুবীর বসাকের মৃত্যুতে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের শোক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


সুবীর বসাকের মৃত্যুতে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের শোক

দৈনিক ইত্তেফাক-এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, প্রবীণ সাংবাদিক সুবীর বসাকের মৃত্যুতে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় তাঁর পরলোকগমনের খবর প্রকাশিত হলে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে।

এক শোকবার্তায় কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আল আমিন সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার চিরশান্তি ও সদ্গতি কামনা করেন। তাঁরা একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ উল্লেখ করেন, সুবীর বসাকের প্রয়াণে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব পরিবার গভীরভাবে শোকাভিভূত ও মর্মাহত। তাঁর মৃত্যু কেবল একটি পরিবারে নয়, বরং কিশোরগঞ্জের সাংবাদিকতা অঙ্গনের জন্য একটি অপূরণীয় ক্ষতি। দীর্ঘ পেশাগত জীবনে নিষ্ঠা, সততা, পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতার যে অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা সহকর্মীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তারা আরও বলেন, একজন সাংবাদিকের প্রকৃত পরিচয় তাঁর কর্মে, আদর্শে ও মানুষের প্রতি দায়বদ্ধতায়। সুবীর বসাক তাঁর কর্মনিষ্ঠা ও সাংবাদিকসুলভ দায়িত্ববোধের মাধ্যমে সেই পরিচয়ের স্বাক্ষর রেখে গেছেন। তাঁর প্রস্থান কিশোরগঞ্জের সংবাদজগতের জন্য এক বেদনাবিধুর শূন্যতার সৃষ্টি করেছে। তাঁর অবদান ও স্মৃতি সহকর্মীদের কাছে শ্রদ্ধার সঙ্গে অম্লান হয়ে থাকবে।

শোকবার্তার শেষাংশে নেতৃবৃন্দ পরম করুণাময়ের কাছে প্রয়াত সাংবাদিকের বিদেহী আত্মার চিরশান্তি ও সদ্গতি প্রার্থনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দানের জন্য প্রার্থনা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিষ্ঠার এক বছরে ৩০ জেলায় কার্যক্রম বিস্তৃত করেছে এইচআরডিএস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


প্রতিষ্ঠার এক বছরে ৩০ জেলায় কার্যক্রম বিস্তৃত করেছে এইচআরডিএস

মানবাধিকারভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস) প্রতিষ্ঠার এক বছরের মধ্যে দেশের ৩০টি জেলা ও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ করেছে। সংগঠনটি তরুণদের মানবাধিকার সুরক্ষার আন্দোলনে সম্পৃক্ত করার এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গড়ে উঠেছে, এবং এ সময়ে দেশজুড়ে সাংগঠনিক বিস্তৃতি অর্জন করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সোমবার (২ নভেম্বর) সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আনন্দ র‍্যালির আয়োজন করা হয়, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের সংগঠনটির সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচআরডিএসের সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ। অতিথি হিসেবে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম এবং সংগঠনটির সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

সংগঠন সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২ নভেম্বর তরুণদের মানবাধিকার রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করা এবং এ বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে এইচআরডিএস। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি বিভিন্ন জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এক বছরের ব্যবধানে দেশের ৩০টি জেলা ও ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এর সাংগঠনিক ইউনিট গড়ে উঠেছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংগঠনের নেতারা মানবাধিকার সুরক্ষা, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং তরুণদের নেতৃত্বে মানবাধিকার আন্দোলনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের ১ মাস পর স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, শরীরে অস্ত্রের আঘাতের চিহ্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


বিয়ের ১ মাস পর স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, শরীরে অস্ত্রের আঘাতের চিহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকা না পাওয়ার কারণে মারুফা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে উঠেছে।

সোমবার (২ নভেম্বর) সকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামে স্বামীর বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে এবং জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে।

মরদেহ উদ্ধারের পর থেকেই কুদ্দুস মিয়া, মারুফার স্বামী, পলাতক রয়েছেন। মারুফা তার তৃতীয় স্ত্রী ছিলেন এবং এক মাস আগে তাদের বিয়ে হয়েছিল। নিহত মারুফা সদর উপজেলার উলচাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে।

স্থানীয়দের মতে, কুদ্দুস একজন মাদকসেবী ছিলেন এবং তিনি প্রায়ই নেশা করে তার স্ত্রীর ওপর নির্যাতন করতেন। রোববার রাতেও কুদ্দুস তার স্ত্রীর কাছে টাকা চেয়েছিলেন। মারুফা টাকা না দিলে কুদ্দুস তাকে মারধর করেন। সোমবার সকাল থেকে মারুফার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না।

একপর্যায়ে স্থানীয়রা মোবাইল ফোনের রিংটোনের শব্দ শুনে ঘরের ভেতরে ঢুকে রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে নিহতের পরিবার ও পুলিশকে খবর দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, ‘ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসিফ আকবর: ডিসেম্বর জানুয়ারি করলেও দেশে আর ঠিকানা নেই

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২০ পি.এম


আসিফ আকবর: ডিসেম্বর জানুয়ারি করলেও দেশে আর ঠিকানা নেই

সংগীতশিল্পী আসিফ আকবর মন্তব্য করেছেন যে, "যতই ডিসেম্বর জানুয়ারি করেন, এই দেশে আর ঠিকানা নেই।" তিনি বলেন, ‘জুলাই আন্দোলন আমার দেখা বাংলাদেশের সেরা অর্জন।’ সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ আকবর আরও বলেন, ‘জুলাই আন্দোলন আমার দেখা সেরা অর্জন। আমার ৫৪ বছরের অভিজ্ঞতায় এটি আমার দেখা সেরা অর্জন।

আমার জন্ম ৭২ সালে। জুলাই আন্দোলনে তরুণ ক্রিকেটার ইশতিয়াক আহমেদ শ্রাবণসহ জুলাইযোদ্ধাদের সম্মান জানাবেন।

শহীদ মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারদেরও সম্মান জানানো হবে। দেখেন, এই ৭ নভেম্বর মহান বিপ্লব দিবস।

কাদের বিরুদ্ধে হইছে? একটি বিপ্লব, প্রথম বিপ্লব আমাদের কাদের বিরুদ্ধে?

ঠিক তাদের বিরুদ্ধে। কিন্তু বিপ্লব ২৪ হলেও যতই ডিসেম্বর জানুয়ারি করেন, এই দেশে আর ঠিকানা নেই।

আমরা চাইব আমাদের ক্রিকেটার ইশতিয়াক আহমেদ শ্রাবণকে সামনে রেখে। তাকে মেমোরাইজ করে যখন শহীদ জুয়েল মোস্তাককে স্মরণ করা হয়, তখন তাকে স্মরণে রেখে খেলাধুলা এগিয়ে নিয়ে যাবে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স।

আমি তাদের সুন্দর পথচলা কামনা করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%