০৫:৪৪ পি.এম
সিরাজগঞ্জে মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে যমুনা নদীতে অভিযান পরিচালনা করে জেলা মৎস্য বিভাগ প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১৫টি চায়না দুয়ারি জাল জব্দ করেছে। পরবর্তীতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানের সময় উদ্ধার করা ১০ কেজি মাছ মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সারাদিন সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা নদীর বিভিন্ন স্থানে এই অভিযান অনুষ্ঠিত হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ এর অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়েছে।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার কাজে ব্যবহৃত এসব অবৈধ জাল নদীতে পাতা ছিল। অভিযানে মোট ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ১৫টি চায়না দুয়ারি জাল এবং ১০ কেজি মাছ উদ্ধার করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। পরে এই জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আরও পড়ুন: গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, জনতার বিক্ষোভে বাসে আগুন
উদ্ধার করা মাছগুলো নষ্ট না করে মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রহমান খান, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেনসহ মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, ইলিশের প্রজনন নিশ্চিত করা, উৎপাদন বৃদ্ধি এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা গেলে ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। এই লক্ষ্যে নদীতে অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। এ সময়ে নদীতে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা থেকে বিরত থাকতে জেলেদের প্রতি আহŸান জানিয়েছে মৎস্য বিভাগ।
আরও পড়ুন: জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির সিসিটিভি ও সার্চলাইট স্থাপন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন