০২:৩৬ পি.এম
হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাতিয়াইন ইউনিয়নের রতনপুর এলাকায় গ্লোরী এগ্রো প্রোডাক্টস লিমিটেডের পরিবেশ দূষণ ও তীব্র দুর্গন্ধ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। বিশেষ করে তালাশ বিডি, দৈনিক দেশ রূপান্তরসহ একাধিক জাতীয় পত্রিকায় এ নিয়ে লেখা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন অভিযান চালিয়েছে।
অভিযানে পরিবেশ দূষণের অভিযোগে দুটি শিল্পপ্রতিষ্ঠানকে মিলিয়ে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে বিএইচএল পেপার মিলস-এর বিরুদ্ধে বয়লারের গরম পানি কন্ডেন্সার ছাড়াই সরাসরি নিষ্কাশনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের শেষে উভয় প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম এ বিষয়ে বলেন, "পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
আরও পড়ুন: ছবি দিয়ে রাজনৈতিক চরিত্রহননের চেষ্টা! দীর্ঘ ত্যাগের পরও অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা রিপন বল্লভের
এর আগে, গ্লোরী এগ্রো প্রোডাক্টসের বিরুদ্ধে স্থানীয়রা অভিযোগ করেছেন যে, কারখানা থেকে নির্গত তীব্র দুর্গন্ধে পথচারীরা নাক-মুখ চেপে চলাচল করতে বাধ্য হচ্ছেন। অনেকেই শ্বাসকষ্ট, মাথাব্যথা ও বমিভাবসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। এছাড়া কৃষিজমি, জলাশয় ও পরিবেশ দূষণের অভিযোগও ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতেই প্রশাসনের এই অভিযানকে স্থানীয়রা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন