০৯:২৭ এম
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বুধবার(২৬ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ থাকবে না। এই তথ্যটি মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে শান্তিগঞ্জ পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিস।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিগঞ্জ সাব জোনাল অফিসের ১ ও ২ নম্বর ফিডারের সিস্টেম উন্নয়নের কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এই কারণে উল্লিখিত সময়ে শান্তিগঞ্জ বাজার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ, শান্তিগঞ্জ থানা ও ফায়ার সার্ভিস স্টেশন, সুলতানপুর, ডুংরিয়া, শিবপুর, জয়কলস, নোয়াগাঁও, ডুংরিয়া আগার পয়েন্ট, উজানীগাঁওসহ ১ ও ২ নম্বর ফিডারের অন্তর্ভুক্ত অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন: বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
এতে আরও জানানো হয়েছে, নির্ধারিত কাজ সম্পন্ন হওয়ার পর দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। কর্তৃপক্ষ এই সময়ে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন