০৮:০০ পি.এম
মাগুরাতে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৪টায় শোভাযাত্রাটি শহরের নোমানী ময়দান থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এর আগে, পূর্বাশা সিনেমা হলের সামনে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা ব্রাজিল সমর্থকরা জড়ো হয়েছিলেন। পরে তারা পতাকা, ফেস্টুন, ভুভুজেলা এবং ঘোড়ার গাড়িসহ বর্ণাঢ্য পরিকল্পনা নিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন।
আরও পড়ুন: সোমবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
শোভাযাত্রায় অংশগ্রহণকারী সমর্থকেরা বিভিন্ন স্লোগান দেন এবং আনন্দ-উচ্ছ্বাসে মাতছেন। সবুজ-হলুদ রঙের পোশাক এবং ব্রাজিলের জাতীয় পতাকায় সজ্জিত সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
সমর্থকরা আশা প্রকাশ করেন, তাদের প্রিয় দল ব্রাজিল আগামী বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেবে এবং দলের অন্যতম তারকা খেলোয়াড় নেইমারের নেতৃত্বে আবারও বিশ্বসেরার মুকুট জিতবে। তারা বিশ্বাস করেন, বিশ্ব ফুটবলের মঞ্চে ব্রাজিল আবারও নিজেদের ঐতিহ্য ও শ্রেষ্ঠতার প্রমাণ রাখবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন