০৯:১৬ এম
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ। অন্যদিকে, বৃষ্টির কারণে বায়ুর মানের উন্নতি হওয়ায় বাংলাদেশ রাজধানী ঢাকা ৩০তম অবস্থানে নেমে এসেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৩০তম। ঢাকা শহরের বায়ুমানের স্কোর ৭৩, যা ঢাকার বাসিন্দাদের জন্য মোটামুটি সহনীয় বা ভালো বলা যায়।
এই তালিকার শীর্ষে অবস্থানকারী সৌদি আরবের রাজধানী রিয়াদের স্কোর ১৮৩। এছাড়া, কাতারের রাজধানী দোহা ১৬১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি, যার স্কোর ১৬০। চতুর্থ স্থানে আছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৫৩ এবং পাকিস্তানের লাহোর শহর পঞ্চম স্থানে অবস্থান করছে, যার স্কোর ১৪৭।
আরও পড়ুন: নাচোলের মানুষের দুর্ভোগ লাঘবে ৪টি যুগান্তকারী পদক্ষেপ নিয়ে মাঠে নামলেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আসগার হাসান
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে ধরা হয়। স্কোর ৫১ থেকে ১০০ মধ্যম বলে গণ্য করা হয়, আর ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ১৫১ থেকে ২০০ সাধারণত ‘অস্বাস্থ্যকর’ বায়ু হিসাবে চিহ্নিত করা হয়।
এছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এই অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের জন্য বাড়ির ভেতরে থাকার এবং অন্যদের জন্য বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন