ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মদিনার পবিত্রতা ও নিরাপত্তা নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না: ছারছীনার পীর ছাহেব


মদিনার পবিত্রতা ও নিরাপত্তা নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না: ছারছীনার পীর ছাহেব

পবিত্র মদিনা মুনাওয়ারায় মসজিদে নববী (সা.)-কে বিদ্যুৎ সরবরাহকারী তাইবাহ বিদ্যুৎ বিতরণকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগে গভীর ক্ষোভ, তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ এবং যেকোনো অপতৎপরতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)।

এক প্রতিবাদবাণীতে তিনি বলেন- মসজিদে নববী (সা.)-এর সেবাদানকারী একটি বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। যে উদ্দেশ্যেই এ ধরনের হামলা সংঘটিত হয়ে থাকুক, পবিত্র মদিনার নিরাপত্তা এবং মসজিদে নববীর সেবাব্যবস্থাকে হুমকির মুখে ফেলার যেকোনো প্রচেষ্টা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। হারামাইন শরীফাইনের পবিত্রতা ও নিরাপত্তার প্রশ্নে মুসলমানদের আবেগ-অনুভূতির সঙ্গে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না।

সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন বিষয়ক জোটের ভাষ্য অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর ভোরে মদিনার তাইবাহ বিদ্যুৎ বিতরণকেন্দ্রে ড্রোন হামলা হয়। ওই কেন্দ্রটি মসজিদে নববী (সা.)-এ বিদ্যুৎ সরবরাহ করে। জোটের দাবি, তদন্ত ও ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষার ভিত্তিতে হামলায় হুথি মিলিশিয়ার সম্পৃক্ততা নিশ্চিত হয়েছে।

ছারছীনার পীর ছাহেব আরও বলেন, “পবিত্র মক্কা ও মদিনা মুনাওয়ারার নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা গোটা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের বিষয়। এখানে কোনো যুদ্ধ, রাজনৈতিক সংঘাত কিংবা প্রতিহিংসার লক্ষ্যবস্তু হতে পারে না। এ ধরনের দুঃসাহস, অপতৎপরতা বা উসকানি মুসলিম উম্মাহ কোনোভাবেই বরদাশত করবে না। হারামাইন শরীফাইনের প্রতি সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু সৌদি আরবের বিষয় নয়; এটি বিশ্বের প্রতিটি মুসলমানের হৃদয়ের দাবি।

তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি কঠোর সতর্কতা উচ্চারণ করে বলেন, “পবিত্র স্থানসমূহকে সংঘাতের রাজনীতি ও সামরিক কর্মকাণ্ডের আওতায় আনার অপচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে। মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা, উসকানি কিংবা দুঃসাহসের পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে।

তিনি সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে মদীনা মুনাওয়ারার নিরাপত্তা ও পবিত্রতা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে মুসলিম বিশ্বের রাষ্ট্রসমূহ, ওলামায়ে কেরাম এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে পবিত্র স্থানগুলোর নিরাপত্তার প্রশ্নে ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উইন্ডিজকে হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে ভারত, রোহিতের ৯২ রান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


উইন্ডিজকে হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে ভারত, রোহিতের ৯২ রান

ওয়েষ্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার উদ্দেশ্যে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে ভারত। খেলাটি নিউ চণ্ডীগড়ের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় টস হারিয়ে ব্যাটিং করে উইন্ডিজ ৭ উইকেটে ২৯৫ রান সংগ্রহ করে। টার্গেট তাড়া করতে নেমে শুভমান গিল ও বিরাট কোহলির সেঞ্চুরির সাহায্যে ভারত ৫০ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় অর্জন করে।

সিরিজে ফেরার উদ্দেশ্যে দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবীয়রা ৭ উইকেটে রেকর্ড ৪০৫ রান করলেও পরাজয় এড়াতে পারেনি। অধিনায়ক শুভমান গিলের (২২৩*) ডাবল সেঞ্চুরি এবং রোহিত শর্মার (১০০) সেঞ্চুরির সুবাদে ভারত ৩৯ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় নিয়ে সিরিজ জয় নিশ্চিত করে।

আজ ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করছে ভারত। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২৪ ওভারের খেলা শেষে ২ উইকেট হারিয়ে ভারতের রান ১৪১।

সাবেক অধিনায়ক বিরাট কোহলি গোল্ডেন ডাক মেরেছেন। গত ম্যাচের মতো আজও সেঞ্চুরির পথে রয়েছেন রোহিত শর্মা, যিনি ৯২ রানে ব্যাট করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কে রেফারি সংস্থার প্রধানসহ পাঁচজন দুর্নীতির অভিযোগে কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


তুরস্কে রেফারি সংস্থার প্রধানসহ পাঁচজন দুর্নীতির অভিযোগে কারাগারে

তুরস্কের ফুটবল রেফারি সংস্থার প্রধান ফেরহাত গুনদোগদু এবং আরও চারজন কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে বিচার চলাকালীন কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানায়, শুক্রবার ইস্তাম্বুলের চাগলায়ান আদালতে মোট সাতজনকে হাজির করা হয়।

তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সরকারি নথি জালিয়াতি, আস্থাভঙ্গ এবং ব্যক্তিগত তথ্য অবৈধভাবে সংগ্রহের। বিচারক পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন, অন্যদিকে দুইজনকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে।

তদন্তে অভিযোগ উঠেছে যে রেফারি প্রশাসন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার লিগের রেফারি ইয়াসিন কোল এবং এক সহকারী রেফারিকে আটক করে।

মঙ্গলবার পুলিশ তুরস্ক ফুটবল ফেডারেশনের (টিএফএফ) সদর দপ্তরের ভিএআর রুমে তল্লাশি চালায়। বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, রেফারি শ্রেণিবিন্যাস, নিয়োগ, স্কোরিং এবং পরীক্ষায় হস্তক্ষেপের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

এক বছর আগে অবৈধ জুয়া কেলেঙ্কারিতে ১৪৯ জন রেফারিকে স্থগিত করেছিল টিএফএফ। ক্রীড়া সাংবাদিক আয়হান সেনসয় মন্তব্য করেছেন, “এটি ২০২৫ সালের ঘটনারই ধারাবাহিকতা মনে হচ্ছে এবং আরও এগোবে।” সেনসয়, যিনি ২০২৪ সালে দা গেমব্লিং পিট বই লিখেছিলেন, মনে করেন ফেডারেশনের শীর্ষ কর্মকর্তাদের পদে থাকার কোনো সুযোগ নেই।

এখন পর্যন্ত টিএফএফ সরাসরি কোনো মন্তব্য করেনি। কর্মকর্তাদের শনিবার দেশে ফেরার কথা রয়েছে, তারা শুক্রবার রাতে বেলজিয়ামের লিয়েজে নেশনস লিগ ম্যাচে উপস্থিত ছিলেন, যেখানে তুরস্ক ৩-০ গোলে পরাজিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিটিসির বাইরে বাসা ভাড়া করে সৌদি যাত্রীদের প্রশিক্ষণ! অতিথি ইংরেজি শিক্ষক শিহাবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


টিটিসির বাইরে বাসা ভাড়া করে সৌদি যাত্রীদের প্রশিক্ষণ! অতিথি ইংরেজি শিক্ষক শিহাবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

বরিশাল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) বাইরে বাসা ভাড়া করে সৌদি আরবগামী যাত্রীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রটির অতিথি ইংরেজি শিক্ষক শিহাব উর রহমান গাজীর বিরুদ্ধে। নথুল্লাবাদ এলাকায় বাসা ভাড়া করে সেখানে সৌদি গমনেচ্ছু যাত্রীদের সঙ্গে যোগাযোগ করে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগের তথ্য পাওয়ার কথা জানিয়েছে টিটিসি কর্তৃপক্ষ।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে একটি চক্র বরিশাল টিটিসি ক্যাম্পাসের বাইরে পৃথকভাবে প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করে বিদেশগামী যাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করে আসছে। এর ফলে বিদেশগামী সাধারণ যাত্রীরা প্রতারণার শিকার হচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

টিটিসি সূত্রে জানা গেছে, সৌদি আরবগামী কর্মীদের জন্য তাকামুল/এসভিপি (SVP) পরীক্ষাসহ সংশ্লিষ্ট প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে অনিয়মের অভিযোগ দীর্ঘদিন ধরেই ছিল। বিষয়টি বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃপক্ষের নজরে এলে বরিশাল টিটিসিতে তাকামুল পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা জানতে টিটিসি কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়।

এরপর থেকে টিটিসির অধ্যক্ষ গোলাম কবির সংশ্লিষ্ট চক্রের সদস্যদের শনাক্তের চেষ্টা চালিয়ে আসছিলেন বলে জানা গেছে। তবে দীর্ঘ সময়েও পুরো চক্রের বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

এদিকে গত ১ অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে টিটিসির অতিথি ইংরেজি শিক্ষক শিহাব উর রহমান গাজীকে মোটরসাইকেল নিয়ে বের হতে দেখতে পান অধ্যক্ষ গোলাম কবির। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি টিটিসির আরও দুইজন ইন্সট্রাক্টরকে সঙ্গে নিয়ে তার পিছু নেন বলে জানা গেছে।

পরে নগরীর শেরে বাংলা সড়কের একটি ভবনের সামনে শিহাবের মোটরসাইকেল দেখতে পান তারা। অধ্যক্ষ ও সঙ্গে থাকা ব্যক্তিরা ভবনের সামনে অবস্থান নিলে বিষয়টি টের পেয়ে শিহাব উর রহমান কাজী পেছনের দিক দিয়ে দেয়াল টপকে মোটরসাইকেল রেখে চলে যান বলে টিটিসি কর্তৃপক্ষের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

টিটিসি কর্তৃপক্ষের অভিযোগ, ওই ভবনেই সৌদি গমনেচ্ছু যাত্রীদের প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম পরিচালিত হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে ভবনটির সুনির্দিষ্ট ব্যবহার, প্রশিক্ষণ নেওয়া ব্যক্তিদের সংখ্যা এবং অর্থ লেনদেনের বিষয়ে আরও তদন্ত প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে অতিথি ইংরেজি শিক্ষক শিহাব উর রহমান গাজীর বলেন হিমু নামের এক স্টুডেন্ট তার কাছে বাইক চাইলে তাকে বাইক দিয়ে দেয়।তবে ও প্রশিক্ষণ সেন্টারের সাথে তিনি জড়িত নন।তবে সেন্টারের ভিতর থেকে আটক করা ছাত্র হিমুর বক্তব্যর সাথে শিক্ষক শিহাব উর রহমান গাজীর বক্তব্যর কোন মিল পাওয়া যায়নি,বরং নিজেকে বাচানোর জন্যই মিথ্যার আশ্রয় নিয়েছেন।
এ বিষয়ে অধ্যাক্ষ্য প্রকৌশলী গোলাম কবীর জানান বৃহস্পতিবার রাতে শেরে বাংলা সড়কের একটি ভবনে শিক্ষক শিহাব উর রহমান গাজীকে আমরা হাতে নাতে ধরি।সেখানে প্রথমিক কিছু প্রমান পাওয়া গেলেও এই সিন্ডিকেটের মূল রহস্য বের করার জন্য ইন্সট্রাক্টর খান মাববুব হোসেন কে আহবায়ক করে ৬ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযোগের সত্যতা যাচাই এবং এর সঙ্গে আর কেউ জড়িত কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হলেই তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহন করা হবে।
টিটিসির বাইরে অনুমোদনহীনভাবে বিদেশগামীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগের বিষয়ে বিএমইটি কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ কী হবে, এখন সেটিই দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষতা অর্জনের পাশাপাশি শ্রমিকদের বিদেশি ভাষাও জানতে হবে: শ্রমমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫০ পি.এম


দক্ষতা অর্জনের পাশাপাশি শ্রমিকদের বিদেশি ভাষাও জানতে হবে: শ্রমমন্ত্রী

চট্টগ্রাম, ৩ অক্টোবর, ২০২৬ : শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী মন্তব্য করেছেন, দক্ষ শ্রমিক তৈরির পাশাপাশি চট্টগ্রামস্থ বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন বিদেশি ভাষা জানার দক্ষতাও বৃদ্ধি করতে হবে। শ্রমিকদের বিদেশি ভাষা শেখার প্রয়োজনীয়তা রয়েছে।

তিনি উল্লেখ করেন, জাপানি, ইংলিশ, এরাবিক ও কোরিয়ান ভাষার প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। আন্তর্জাতিক শ্রম বাজারে প্রবেশের জন্য দক্ষ শ্রমিক তৈরি করা জরুরি, তবে ভাষার অভাব থাকলে তা কোনো কাজে আসবে না।

শনিবার দুপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থার কর্মকর্তাদের এবং চট্টগ্রামের প্রথম ও দ্বিতীয় শ্রম আদালতের বিজ্ঞ বিচারকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামের নাসিরাবাদস্থ শিল্প সম্পর্ক শিক্ষায়তন মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এর আগে, মন্ত্রী চট্টগ্রামস্থ বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ ক্লাসসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আরও বলেন, বিদেশে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা রয়েছে। কেয়ার গিভারের জন্যও চাহিদা রয়েছে। কিন্তু আমাদের সেগুলো নিয়ে কোনো প্রচারণা নেই। এগুলো কিভাবে প্রচার করা যায়, সেই ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

তিনি সকলকে অনুরোধ করেন, বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ দেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে দক্ষ জনবল তৈরির পাশাপাশি চাহিদা রয়েছে এমন দেশের ভাষার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হোক।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরও জানান, তিনি চট্টগ্রামে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলো দেশের সম্পদ। তাদের সহযোগিতা করলে দেশ ও জাতির জন্য আরও অবদান রাখার সম্ভাবনা বৃদ্ধি পাবে।

তিনি বলেন, সরকার ও বিএসআরএম-এর সহযোগিতায় বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়নকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে চান।

এ সময় আরিফুল হক চৌধুরী বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহায়তা নিয়ে যৌথভাবে টিটিসিকে আরও গতিশীল করার জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে।

তিনি উল্লেখ করেন, জনবল সংকট রয়েছে। সেই জনবল নিয়োগ করতে গেলে আরও ছয় মাস থেকে এক বছর সময় লাগবে। এখন আমাদের পেছনে তাকানোর সময় নেই।

মন্ত্রী আরও বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মেয়র অনেক কিছু করেছেন, এবং তিনি চট্টগ্রামের শ্রমিকদের জন্য আরও কিছু করতে এগিয়ে আসছেন।

চট্টগ্রামের শ্রম আদালতের অবকাঠামোগত সমস্যাগুলো সমাধানের দ্রুত আশ্বাস দিয়ে মন্ত্রী আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবকে এ ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন।

একজন সিনিয়র কর্মকর্তা ও একজন প্রকৌশলী দ্বারা দ্রুত পরিদর্শন পূর্বক কনফারেন্স রুম, নারী বিচারপ্রার্থীদের জন্য আলাদা বসার কক্ষ, লিগ্যাল এইড সম্পর্কিত প্রয়োজনীয় বিষয়গুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রহমান তরফদার, চট্টগ্রামের ২য় শ্রম আদালতের চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা, চট্টগ্রাম ১ম শ্রম আদালতের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ ওসমান গনি এবং বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক হাফেজ আহমদ মজুমদার প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%