ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন : আইনমন্ত্রী


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন : আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, সাইবার সুরক্ষা আইন সংশোধনের ক্ষেত্রে বাকস্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ব্যক্তির সম্মানহানির বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

তিনি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ইউএস কনস্টিটিউশন ডে সেলিব্রেশন অনুষ্ঠানে এই মন্তব্য করেন।

 

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

আইনমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে এই আইন খসড়া পর্যায়ে রয়েছে এবং সাইবার সুরক্ষা আইন সংশোধনের জন্য সকল অংশীজনের সঙ্গে আলোচনা করা হবে।

তিনি আরও বলেন, ‘মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার।’ আইনমন্ত্রী বলেন, ‘এর আগে গণমাধ্যমের সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হয়েছে আইনটির বিষয়ে।’

 

তিনি জানান, নতুন সাইবার সুরক্ষা আইনে এটি নিশ্চিত করা হবে যে, অনলাইনে কেউ সাংবাদিকতার নামে অপতথ্য ছড়াতে না পারে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে এক ঘণ্টায় ৪১৫ কাগজের উড়োজাহাজ বানিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ডেভিড রাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


যুক্তরাষ্ট্রে এক ঘণ্টায় ৪১৫ কাগজের উড়োজাহাজ বানিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন ডেভিড রাশ

শৈশবের স্মৃতিতে কাগজের উড়োজাহাজ তৈরি করে খেলার অভিজ্ঞতা অনেকেরই রয়েছে। বয়স বাড়ার সঙ্গে সেই আনন্দের মুহূর্তগুলো হারিয়ে যায়। তবে যুক্তরাষ্ট্রের ডেভিড রাশ সেই শৈশবের খেলাকে নতুন করে বিশ্ব রেকর্ডে পরিণত করেছেন।

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বোইজিতে, ডেভিড রাশ এক ঘণ্টায় ৪১৫টি কাগজের উড়োজাহাজ তৈরি করেছেন। এই কৃতিত্বের মাধ্যমে তিনি আবারও গিনেস বিশ্ব রেকর্ডসে নিজের নাম লেখালেন। প্রতিটি উড়োজাহাজ তৈরিতে তার গড়ে সময় লেগেছে মাত্র ৮ দশমিক ৬৭ সেকেন্ড।

ডেভিড রাশ এর আগে ২০০টিরও বেশি বিশ্ব রেকর্ড স্থাপন করেছেন। তিনি ধারাবাহিকভাবে সবচেয়ে বেশি গিনেস বিশ্ব রেকর্ড গড়ার অধিকারী।

নতুন রেকর্ড গড়ার জন্য বোইজির ওয়াইএমসিএর র‍্যাকেটবল কোর্টে এই উদ্যোগ গ্রহণ করেন ডেভিড রাশ। তার লক্ষ্য ছিল এক ঘণ্টায় সবচেয়ে বেশি কাগজের উড়োজাহাজ বানানোর রেকর্ডটি নিজের করে নেওয়া। তবে এই কাজটি মোটেও সহজ ছিল না।

ডেভিড রাশ জানান, গিনেস বিশ্ব রেকর্ডসের নিয়ম অনুযায়ী, প্রতিটি কাগজের উড়োজাহাজ তৈরির জন্য সাত ধাপের নির্দিষ্ট ভাঁজ অনুসরণ করতে হয়েছে। শুধু উড়োজাহাজ তৈরি করলেই হবে না, সেগুলো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে কিনা, সেটিও নিশ্চিত করতে হয়েছে।

এ কারণে পুরো প্রক্রিয়ার মধ্যে দ্রুততার পাশাপাশি নির্ভুলতা ও সমন্বয়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

একটি অনলাইন পোস্টে, ডেভিড রাশ জানান, তার সহকারীদের একটি দল কাগজ সরবরাহ, তৈরি করা উড়োজাহাজ নির্ধারিত বিচারকদের কাছে পৌঁছে দেওয়া এবং সেগুলো ছুড়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে কিনা, তা নিশ্চিত করার কাজ করেছে।

গত ৩০ মে, এক ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক কাগজের উড়োজাহাজ তৈরির রেকর্ড গড়ার উদ্যোগ নেন ডেভিড রাশ। এক ঘণ্টায় ৪১৫টি উড়োজাহাজ বানিয়ে তিনি সফল হন।

তবে ডেভিড রাশ এখানেই থামতে চান না। এখন তার লক্ষ্য আরও দ্রুত কাগজের উড়োজাহাজ বানানো ও ছোড়ার রেকর্ড ভাঙা। বর্তমানে এই রেকর্ড ৪ দশমিক ৫৪ সেকেন্ডের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে : বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


৫৯ লাখ সুবিধাভোগীকে টিসিবি থেকে বাদ দেওয়া হয়েছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, টিসিবি থেকে ৫৯ লাখ সুবিধাভোগীকে বাদ দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, আগামী ৪-৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী এ সময় বলেন, “সরবরাহ ও সাপ্লাই চেইনের মধ্য একটা বৈষম্য লক্ষ করা যায়। যে কারণে বাজারে এখনো স্থিতিশীলতা নেই।” ভর্তুকির মাধ্যমে টিসিবি যে কার্যক্রম পরিচালনা করছে, তা দেশের মানুষের জন্য উপকারী হবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, টিসিবির কার্ড ডিজিটাল রূপান্তর করার ফলে ৩০০ থেকে সাড়ে ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের

স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

এই নিয়োগের জন্য বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যার মাধ্যমে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

অন্য একটি প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বর্তমান মহাপরিচালক ড. আহমেদ উল্লাহকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি আলাদা প্রজ্ঞাপনে যুগ্মসচিব মো. হুসাইন শওকতকে কারিগরি শিক্ষা অধিদপ্তরের খুলনা আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের পরিচালক পদ থেকে বদলি করে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের উপ-রেজিস্ট্রার জেনারেল করা হয়েছে।

তিনি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য পদে বদলির আদেশাধীন ছিলেন। এজন্য তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব মুহাম্মদ আশরাফ হোসেনকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য পদে বদলি করা হয়েছে। এজন্য তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ছট মাইয়া’ সিনেমার গানের দৃশ্য দেখে পুরোহিত খুশি, বললেন তামান্না

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৩ পি.এম


‘ছট মাইয়া’ সিনেমার গানের দৃশ্য দেখে পুরোহিত খুশি, বললেন তামান্না

মুম্বাইয়ে ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমার ঝলক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া।

বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠানে তিনি একটি গান সম্পর্কে আলোচনা করেন। অভিনেত্রী জানান, গানটির বিস্তারিত তার বাড়ির পুরোহিতের দৃষ্টি আকর্ষণ করেছে। ট্রেলার অনুষ্ঠানে ছবির নায়ক সিদ্ধার্থ মালহোত্রা, মনীশ পাল, সুনীল গ্রোভার, শ্বেতা তিওয়ারী, অনুপ সোনী, প্রযোজক একতা কাপুর এবং পরিচালক দীপক কুমার মিশ্রসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

তামান্না ভাটিয়া ‘বন: ফোর্স অফ দ্য ফরেস্ট’ ছবির ‘ছট মাইয়া’ গানটি নিয়ে আলোচনা করেন। তিনি জানান, ১৫ সেপ্টেম্বর তার বাড়িতে গণেশ উৎসবের আয়োজন করা হয়েছিল। পূজার পর তার পুরোহিত গানের ভিডিওটি দেখেন এবং গানটিতে ছট পূজার বিভিন্ন আচার যেভাবে উপস্থাপন করা হয়েছে, তা দেখে তিনি প্রশংসা করেন। এমনকি তিনি ছবিটি সবাই মিলে দেখতে যাওয়ার কথাও জানান।

তামান্না ভাটিয়া বলেন, "আমার পুরোহিত গানটির প্রতিটি বিষয় খুব ভালো করে খেয়াল করেছেন। আমরা সবাই মিলে ছবিটি দেখতে যাব। ছট পূজার গুরুত্ব যেভাবে ছবিতে তুলে ধরা হয়েছে, তা দেখে পুরোহিত খুব খুশি।"

ছবিটি ছট পূজা কেন্দ্র করে তৈরি কিনা, তা নিয়ে অনুষ্ঠানে প্রশ্ন করা হয় তামান্না ভাটিয়াকে। অভিনেত্রী বলেন, "গল্পে ছট পূজার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঠিকই, তবে ছবির মূল বিষয় বনদেবীকে ঘিরে।"

তিনি আরও বলেন, "ছট শুধু একটি পূজা বা উৎসব নয়, এটির সঙ্গে জড়িয়ে থাকে আবেগ। ছবিতে ছট পূজা ঘিরে যে বড় আকারের দৃশ্য দেখানো হয়েছে, তা বড়পর্দায় দর্শক দেখবেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%