ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পাগলা মসজিদে দানসিন্দুক থেকে উদ্ধার ১৮ কোটি ২১ লাখ টাকা


পাগলা মসজিদে দানসিন্দুক থেকে উদ্ধার ১৮ কোটি ২১ লাখ টাকা

এ যেনো টাকার খনি! দান সিন্দুক খোলার পর পরই মিলছে বিপুল পরিমাণ টাকা। প্রতিবারই আগের রেকর্ড ভেঙে যাচ্ছে।

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুক থেকে এবার রেকর্ড পরিমাণ ১৮ কোটি, ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা উদ্ধার করা হয়েছে। এটি এখন পর্যন্ত দানসিন্দুক থেকে প্রাপ্ত সর্বাধিক অর্থ। এর আগে ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স থেকে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল।

১৫টি দানসিন্দুক থেকে প্রাপ্ত ৫১ বস্তা টাকা গুণতে প্রায় ৯ ঘণ্টা সময় লেগেছে। গণনা শেষে শনিবার (২১ নভেম্বর) রাত ১০টায় টাকার পরিমাণ জানা যায়। নগদ টাকার পাশাপাশি বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গেছে।

আরও পড়ুন: বকেয়া পেনশন পরিশোধে নতুন নির্দেশনা, মানতে হবে নির্ধারিত নিয়ম

টাকা গণনার পর পাগলা মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার পাওয়া টাকার বাইরে, পাগলা মসজিদের দানসিন্দুক থেকে এ পর্যন্ত প্রায় ১৩৩ কোটি টাকা মসজিদের ব্যাংক হিসাবে জমা রয়েছে। এছাড়াও দানবাক্স থেকে ১২ কেজি ১৭৪ গ্রাম স্বর্ণ ও ১২ কেজি ৬৯০ গ্রাম রূপা এবং ১৭টি দেশের বিপুল পরিমাণ মুদ্রা জেলা প্রশাসকের ট্রেজারিতে সংরক্ষিত রয়েছে। আজ দানসিন্দুকে পাওয়া টাকার পরিমাণ মিলে মোট দাঁড়ালো ১৫১ কোটি, ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা।

জানা গেছে, শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় কিশোরগঞ্জ-১ আসনের এমপি মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক সোহানা নাসরিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের নিচতলায় বিভিন্ন স্থানে থাকা দানসিন্দুকগুলো একে একে খোলা হয়। এরপর ৫১টি প্লাস্টিকের বস্তাভর্তি টাকা দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়। মেঝেতে ঢেলে সকাল ৯টায় গণনার কাজ শুরু হয়।

আরও পড়ুন: মাদক ব্যবসায়ীরা দ্রুত জামিনে বেরিয়ে ফের আগের ব্যবসায়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হযরত শাহজালাল বিমানবন্দরে ৭.৫ কেজি স্বর্ণের পেস্টসহ ৩ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ এম


হযরত শাহজালাল বিমানবন্দরে ৭.৫ কেজি স্বর্ণের পেস্টসহ ৩ জন আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার হওয়া স্বর্ণের মোট পরিমাণ প্রায় ৬৪৩ ভরি। ২৪ ক্যারেটের এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা বলে জানা গেছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন— মুন্সিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার বাসিন্দা মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়া উপজেলার বাসিন্দা মো. শাওন (৩৯)।

পুলিশ জানায়, অভিযানের সময় এপিবিএনের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন পালানোর চেষ্টা করেন। তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয় এবং এ সময় তাদের আটক করা হয়।

পরে এপিবিএন কার্যালয়ে ইয়াছিন আরাফাত সৌরভের দেহ তল্লাশি করা হলে তার কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরবর্তীতে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণ করে বস্তুগুলো স্বর্ণের পেস্ট হিসেবে শনাক্ত করা হয়। এপিবিএন জানায়, অভিনব কৌশলে শরীরের সঙ্গে লুকিয়ে এক স্থান থেকে অন্য স্থানে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো বহন করা হচ্ছিল।

সৌদি আরব থেকে স্বর্ণ আনার অভিযোগে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইয়াছিন আরাফাত সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ বাংলাদেশে এনে জাকিরুল ইসলাম জুয়েল ও শাওনসহ দেশে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। এপিবিএন ধারণা করছে, তারা একটি সংঘবদ্ধ স্বর্ণ চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জের মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ এম


নারায়ণগঞ্জের মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগার একটি ঘটনা ঘটেছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় মঞ্জিল পরিবহনের একটি বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বাসটির ক্ষতি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, চট্টগ্রামমুখী মহাসড়কে প্রো-অ্যাকটিভ হাসপাতালের বিপরীত পাশে চলন্ত অবস্থায় বাসটিতে হঠাৎ করেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাসে যাত্রী সংখ্যা কম থাকায় তারা দ্রুত নেমে নিরাপদে সরে যান।

খবর পেয়ে শিমরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, দুটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বাসচালকের বরাত দিয়ে তিনি বলেন, দুজন ব্যক্তি যাত্রীর ছদ্মবেশ ধারণ করে বাসে উঠে আগুন লাগিয়ে দ্রুত নেমে যান। ওই দুজন ছাড়া বাসে আর কোনো যাত্রী ছিলেন না।

তবে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, বাসে দুজন যাত্রী ছিলেন এবং আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা নেমে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই বাসটিতে আগুন লেগেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় ইমরান মিট সপের বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ আব্দুল্লাহ্, জেলা প্রতিনিধি, খুলনা।

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ এম


খুলনায় ইমরান মিট সপের বিরুদ্ধে পচা মাংস বিক্রির অভিযোগ

খুলনা মহানগরীর ময়লাপোতা এলাকার ইমরান মিট সপের বিরুদ্ধে পচা গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে। রাতের খাবারের জন্য মাংস কিনে বাসায় নেওয়ার পর দুর্গন্ধ পাওয়ায় বিপাকে পড়েন এক ক্রেতা।

ভুক্তভোগী ক্রেতার অভিযোগ, রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে তিনি ময়লাপোতার ইমরান মিট সপ থেকে দরদাম করে প্রতি কেজি ৭৩০ টাকা দরে দুই কেজির কিছু বেশি গরুর মাংস কেনেন। পরে বাসায় নিয়ে মাংস কাটতে গেলে তা থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকে।

এ ঘটনায় ক্ষুব্ধ ক্রেতা মাংস নিয়ে পুনরায় দোকানে গেলে দেখতে পান, দোকানটি ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। পরে দোকানের মোবাইল নম্বরে যোগাযোগ করলে অপর প্রান্ত থেকে সকালে এসে মাংস পরিবর্তন করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।

তবে ভুক্তভোগী ক্রেতার প্রশ্ন, রাতের খাবারের জন্য মাংস কিনে বাসায় ফেরার পর এমন পরিস্থিতিতে পড়লে ক্রেতারা কোথায় যাবেন? তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, রাতের খাবারের জন্য মাংস কিনেও শেষ পর্যন্ত তাঁকে ডিম ভাজি দিয়ে রাতের খাবার খেতে হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট দোকানের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী। একই সঙ্গে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, খাদ্যপণ্যের নামে পচা মাংস বিক্রি করে যেন সাধারণ ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা না হয়। জনস্বাস্থ্যের স্বার্থে এ ধরনের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ জেলার নিরাপত্তায় মোতায়েন ৫৩ প্লাটুন আনসার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১১ এম


৯ জেলার নিরাপত্তায় মোতায়েন ৫৩ প্লাটুন আনসার

দেশের ৯টি জেলায় গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পকারখানা এবং জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে সাতটি জেলায় ৪৯ প্লাটুন সদস্য তাদের দায়িত্ব পালন করছেন। বাকি দুই জেলায় চার প্লাটুন সদস্য মোতায়েনের প্রস্তুতি চলছে।

শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিবের স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে জনজীবন এবং শিল্পকারখানার কার্যক্রমে স্বাভাবিক গতি ফিরে আসতে শুরু করেছে। গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর এবং শরীয়তপুরের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন পয়েন্টে পরিস্থিতি শান্ত রয়েছে। গাজীপুর এবং নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মস্থলে ফিরে আসা, কারখানার কার্যক্রম সচল রাখা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে আনসার ব্যাটালিয়ন সদস্যদের মোতায়েন এবং তৎপরতা অব্যাহত রয়েছে।

মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের নির্দেশনায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সদস্য মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চার প্লাটুন করে মোট ৪৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়াও সাতক্ষীরা ও ময়মনসিংহে দুই প্লাটুন করে চার প্লাটুন সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ফলে মোট মোতায়েনের সংখ্যা ৫৩ প্লাটুনে পৌঁছাবে। গোপালগঞ্জে নতুন করে সাত প্লাটুন যুক্ত হওয়ায় জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা উপস্থিতি বাড়ানো হয়েছে।

গোপালগঞ্জের জেলা কারাগার, জেলা প্রশাসকের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ এবং বিভিন্ন পয়েন্টে আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। ফরিদপুরের রাজবাড়ী রোড মোড়, জনতা মোড় ও ভাঙ্গা রোড, শরীয়তপুরের পদ্মা সেতুর দক্ষিণ গোলচত্বর এবং মাদারীপুর জেলা কারাগারসহ গুরুত্বপূর্ণ এলাকায় সদস্যদের মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে নিরাপত্তা কার্যক্রমের পাশাপাশি জনসাধারণের চলাচলও স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গাজীপুরের তেলিরচালা, কাশিমপুর-কোনাবাড়ী, গাজীপুর চৌরাস্তা, শিববাড়ী, মাওনা এবং মৌচাকসহ শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে আনসার সদস্যরা টহল ও নজরদারি চালাচ্ছেন। বিভিন্ন কারখানায় শ্রমিকদের কাজে যোগদান এবং উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকলেও কিছু প্রতিষ্ঠানে কর্মবিরতি, শ্রমিক বিক্ষোভ এবং সড়ক অবরোধের আশঙ্কায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

অন্যদিকে, নারায়ণগঞ্জের চাষাঢ়া, শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম, বিসিক শিল্পনগরী, কাঠেরপুল, সাইনবোর্ড এবং কাঁচপুরসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে আনসার সদস্যদের উপস্থিতিতে কয়েকটি এলাকায় শ্রমিকদের কাজে ফিরে আসা, সড়কে যান চলাচল এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক হয়েছে।

সংশ্লিষ্ট রেঞ্জ, জেলা এবং ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি এবং দায়িত্ব পালনের অগ্রগতি পর্যালোচনা করছেন। স্থানীয় পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

জননিরাপত্তা, শিল্পকারখানার সচলতা এবং নির্বিঘ্ন জনচলাচল নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়ন সদস্যদের দায়িত্ব পালন অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%