ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মাথায় আঘাত পাওয়া আর্জেন্টাইন ফুটবলার আবেল নুনেজ ১৮ বছর বয়সে মারা গেছেন


মাথায় আঘাত পাওয়া আর্জেন্টাইন ফুটবলার আবেল নুনেজ ১৮ বছর বয়সে মারা গেছেন

স্বপ্ন পূরণের লক্ষ্যে ফুটবল মাঠে ছুটে বেড়ানোর বয়সে থেমে গেল সবকিছু। মাত্র ১৮ বছর বয়সে পৃথিবীকে বিদায় জানালেন আর্জেন্টিনার প্রতিভাবান ফুটবলার আবেল নুনেজ।

গত বৃহস্পতিবার মাথায় আঘাত পাওয়ার পর থেকেই মৃত্যুর সঙ্গে লড়ছিলেন নুনেজ। তবে এবার জীবনের লড়াইয়ে জিততে পারেননি তিনি। অস্ত্রোপচার পরেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তরুণকে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে।

আর্জেন্টিনার যুব ফুটবলে এফসি এজেইজার হয়ে খেলতেন নুনেজ। পাশাপাশি নিউভা এস্ত্রেয়া ক্লাবের রিজার্ভ দলের হয়ে ফুটসালও খেলতেন তিনি। বৃহস্পতিবার এএফএ যুব সি টুর্নামেন্টের পঞ্চম বিভাগের ম্যাচে দেপোর্তিভো মুনিয়েজের মুখোমুখি হয়েছিল এফসি এজেইজা। ম্যাচটি চলছিল ক্লাব আতলেতিকো লা সোনিয়ার মাঠে। এ সময় প্রতিপক্ষের শট সরাসরি নুনেজের মাথায় আঘাত হানে।

আরও পড়ুন: ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ৭-০ গোলে হারালো ব্রাজিল

মাঠেই নুনেজকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে দ্রুত হাসপাতালে নেওয়ার পর অস্ত্রোপচারও করানো হয়। কিন্তু কিছুতেই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল না তার। পরে আর হলোই না। শোকের সংবাদ দিয়ে রোববার না ফেরার দেশেই পাড়ি জমালেন তিনি।

এফসি এজেইজা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে লিখেছে, ‘একজন তরুণকে বিদায় জানাচ্ছি, যার সামনে পড়ে ছিল পুরো জীবন। আজ সে আমাদের এমন এক শূন্যতা দিয়ে গেল, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব।’

নিউভা এস্ত্রেয়াও সব ধরনের খেলা স্থগিত করে। ক্লাবটি লিখেছে, ‘আজ কোনো ম্যাচ বা ফলাফল গুরুত্বপূর্ণ নয়। আমাদের সম্মিলিত শোকই আজ আমাদের এক করেছে। আবেল সব সময় আমাদের পরিবারের অংশ হয়ে থাকবে।’

নুনেজের মৃত্যুতে শোক জানিয়েছে ভিলা লুগানোর ক্লাবটিও। তার প্রতিপক্ষ আর্জেন্টিনোস জুনিয়র্সের সঙ্গে নির্ধারিত ম্যাচও স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন: সিঙ্গাপুরের বিপক্ষে ভিনিসিয়ুসের ব্রাজিলের জার্সিতে প্রথম হ্যাটট্রিক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জন

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৫ এম


বরিশাল মেট্রোপলিটন পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জন

বরিশাল মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬ নভেম্বর মহানগরীর বিভিন্ন স্থানে চারটি থানা ও গোয়েন্দা পুলিশের বিশেষ আভিযানিক দল পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩ জন, নিয়মিত মামলায় ৯ জন, অন্যান্য আইনে ৬ জন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে ১ জনকে গ্রেপ্তার করা হয়।

এতে বিভিন্ন অভিযোগে সর্বমোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছে বিএমপি। এ ক্ষেত্রে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে-জেলে থাকা মুক্তিযোদ্ধাদের ৮৭০ ফ্ল্যাটের ভাড়া তুলছেন আ.লীগ নেতারা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৬ এম


ভারতে-জেলে থাকা মুক্তিযোদ্ধাদের ৮৭০ ফ্ল্যাটের ভাড়া তুলছেন আ.লীগ নেতারা

ভূমিহীন এবং বেকার মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত ৮৭০টি ফ্ল্যাট এখনো দখল করে রেখেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি অনুগত পুলিশ এবং আমলারা। স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে, ভুয়া মুক্তিযোদ্ধা এবং ভূমিহীন সেজে শেখ সেলিম, আসাদুজ্জামান খান কামাল, বেনজির আহমেদের মতো ৫১০ জন এসব ফ্ল্যাট বরাদ্দ গ্রহণ করেন। তারা এখনও নিয়মিতভাবে ফ্ল্যাটের ভাড়া তুলছেন।

১৯৯৪ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভূমিহীন-বেকার মুক্তিযোদ্ধাদের জন্য মিরপুরে ১৬ দশমিক ২ একর জমি বরাদ্দ করেছিলেন। বর্তমানে এটি রাকিন সিটি নামে পরিচিত।

২০০৯ সালে স্বৈরাচারী পলাতক শেখ হাসিনার শাসনামলের শুরুতে ভূমিহীন মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে ৮৭০টি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয় আওয়ামী লীগ নেতা, অনুগত পুলিশ ও আমলাদের।

মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, আসাদুজ্জামান খান কামাল, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, আ ক ম মোজাম্মেল হক, আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম, বেনজির আহমেদ, নুর মোহাম্মদ, সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক পিএসসি চেয়ারম্যান এটিএম আহমেদুল হকসহ আরও ৫১০ জন এসব ফ্ল্যাট দখল করে রেখেছেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খান মন্তব্য করেন, তখনকার সময়ে আওয়ামী লীগের আমলা ও রাজনীতিবিদরা এসব ফ্ল্যাট ভাগবাটোয়ারা করে নিয়েছেন। মুক্তিযোদ্ধারা কিছুই পায়নি।

এদের মধ্যে অনেককে ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়ে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। মোর্শেদুল আলম নামে একজন ভুয়া মুক্তিযোদ্ধা নিজের এবং পরিবারের নামে ৫৭টি ফ্ল্যাট বরাদ্দ নিয়েছেন। তার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের মামলাও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গুলশান থেকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৬ এম


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গুলশান থেকে গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রাক্তন মেয়র সাঈদ খোকনকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর বারিধারার একটি আবাস থেকে তাকে আটক করা হয়।

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সূত্র অনুযায়ী, গ্রেপ্তারের পর সাঈদ খোকন বর্তমানে গুলশান থানার পুলিশ হেফাজতে রয়েছেন।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক মেয়র সাঈদ খোকন গুলশানের বাসা থেকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৬ এম


সাবেক মেয়র সাঈদ খোকন গুলশানের বাসা থেকে গ্রেপ্তার

রাজধানী ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য। আজ মঙ্গলবার সকালে গুলশানের একটি বাসা থেকে এসআরবি কর্তৃক তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর সাঈদ খোকন বর্তমানে গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে, আদালত সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%