ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ম্যানেজিং কমিটি গঠন স্থগিত বেআইনি নয়: আইনজীবী ইউনুছ আলী আকন্দ


ম্যানেজিং কমিটি গঠন স্থগিত বেআইনি নয়: আইনজীবী ইউনুছ আলী আকন্দ

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত কেন বেআইনি হবে না, তা জানার জন্য হাইকোর্ট রুল জারি করেছেন।

একজন অভিভাবকের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (২৩ নভেম্বর) বিচারপতি মো. তৌফিক ইনাম এবং বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব। শিক্ষা সচিব ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এডহক কমিটির মেয়াদ ছয় মাস বাড়ানো হয়েছে

এর আগে, গত ১৫ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ-সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা, ২০২৪ কার্যকর হবে না। এই কারণে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এসব প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ জানানো হয়।

এই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক আল আসমাউল হুসনা।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ কালের কণ্ঠকে জানান, ‘এ বিজ্ঞপ্তি জারির মাধ্যমে সরকার দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন করেছে। এর ফলে অনির্বাচিত ম্যানেজিং কমিটির মাধ্যমে স্কুল-কলেজ পরিচালিত হবে। রিটের শুনানি শেষে আদালত রুল জারি করেছেন।’

আরও পড়ুন: হাতিরঝিল এলাকায় দুর্বৃত্তদের গুলি-ছিনতাই, ২ অটোচালক আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাটমোহরে ক্ষুদ্র কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


চাটমোহরে ক্ষুদ্র কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

পাবনার চাটমোহর উপজেলায় ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো সরিষা, খেসারি ও মশুর ফসলের উৎপাদন বৃদ্ধি করা।

সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সদস্য অ্যাড. আরিফা সুলতানা রুমা। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ।

এছাড়া বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১০ হাজার ৫ শত ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ১৩ হাজার ৬৫০ কেজি বীজ এবং ২ লাখ ৮ হাজার ২৫০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝাঁসির টিউবওয়েল চাপ দিতেই বের হচ্ছে মদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


ঝাঁসির টিউবওয়েল চাপ দিতেই বের হচ্ছে মদ

উত্তরপ্রদেশের ঝাঁসিতে একটি বাড়ির উঠানে স্থাপিত টিউবওয়েল থেকে পানি বের হওয়ার পরিবর্তে চোলাই মদ বের হচ্ছিল। এই অস্বাভাবিক ঘটনা আবিষ্কার করা হয় পুলিশ ও আবগারি কর্মকর্তাদের একটি যৌথ অভিযানের সময়, যা অবৈধ মদের ব্যবসার বিরুদ্ধে পরিচালিত হচ্ছিল।

এই ঘটনায় তেজপুরা ঘুরাত গ্রামের ৩০ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আবগারি আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টির তদন্ত চলছে। গত ২১ নভেম্বর অভিযান চলাকালীন দেখা যায়, মাটির নিচে চোলাই মদ মজুত করা হয়েছিল। সেই মদের ভান্ডারের উপরে একটি সাধারণ টিউবওয়েল স্থাপন করা হয়েছিল, যা দিয়ে পানির পরিবর্তে মদ বের করা হতো, যাতে কারো সন্দেহ না হয়।

অভিযানের সময় পুলিশ সদস্যরা টিউবওয়েল চাপ দিয়ে প্রায় ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করতে সক্ষম হন। এছাড়া, সেখানে মজুত থাকা প্রায় ১ হাজার লিটার মদ নষ্ট করে দেওয়া হয়, যাতে তা অবৈধভাবে বিক্রি করা না যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বে সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশ চীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


বিশ্বে সবচেয়ে বেশি সোনা উৎপাদনকারী দেশ চীন

বিশ্বের মধ্যে সোনা অন্যতম মূল্যবান ধাতু। অলংকার বা বিনিয়োগের মাধ্যম হিসেবে সোনার গুরুত্বের পাশাপাশি, এটি এখন একটি দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও ভূরাজনৈতিক শক্তির একটি গুরুত্বপূর্ণ সূচক হয়ে উঠেছে। বর্তমানে, সোনা উৎপাদনে শীর্ষ অবস্থানে রয়েছে চীন।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বছরে চীন ৩৮৪ দশমিক ৩ টন সোনা উৎপাদন করেছে (২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত)। পূর্ববর্তী বছরেও (২০২৪ সাল) দেশটি ৩৮০ দশমিক ২ টন সোনা উৎপাদন করে বিশ্বের শীর্ষ সোনা উৎপাদনকারী দেশ হিসেবে পরিচিত ছিল।

চীন শুধু সোনা উৎপাদনে শীর্ষস্থানীয় নয়, বরং এটি মূল্যবান এই ধাতুর বৃহত্তম ভোক্তাও।

সোনা উৎপাদনের ক্ষেত্রে চীন দুটি পদ্ধতি ব্যবহার করে। দেশটি নিজেদের খনি থেকে প্রাপ্ত কাঁচামাল থেকে সোনা উৎপাদন করে, পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা কাঁচামাল থেকেও সোনা উৎপাদন করে।

চীনের পণ্যবাজার বিষয়ক তথ্য ও পরামর্শক প্রতিষ্ঠান সানসার্স ৫ নভেম্বর চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের পরিসংখ্যানের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

৪ নভেম্বর প্রকাশিত চায়না গোল্ড অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে (এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত) চীন দেশীয় কাঁচামাল থেকে মোট ২২০ দশমিক ৯৩৫ টন সোনা উৎপাদন করেছে।

অন্যদিকে, আমদানি করা কাঁচামাল থেকে দেশটিতে সোনা উৎপাদিত হয়েছে ১২৭ দশমিক শূন্য ৫৫ টন।

সুতরাং, দেশীয় ও আমদানি করা উভয় ধরনের কাঁচামাল থেকে চীনে মোট সোনা উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৭ দশমিক ৯৯ টন। আগের বছরের একই সময়ের তুলনায় এই উৎপাদন ১১ দশমিক ৪৪ শতাংশ কম।

এ বছরের প্রথম তিন প্রান্তিকে চীনে ভোক্তা হিসেবে মোট ৬৮৪ দশমিক ৬২৩ টন সোনার ব্যবহার হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ২৮ শতাংশ বেশি।

এর মধ্যে, গয়না তৈরিতে ব্যবহৃত হয়েছে ১৭৮ দশমিক ৬১২ টন সোনা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৩ দশমিক ৮৬ শতাংশ কম।

অন্যদিকে, সোনার বার ও কয়েন কেনায় ব্যবহৃত হয়েছে ৪৪৪ দশমিক ৫৭৬ টন, যা গত বছরের তুলনায় ২৬ দশমিক ২৬ শতাংশ বেশি। চীনের সাধারণ মানুষ সোনার বার ও কয়েন কিনে বিনিয়োগ করে।

শিল্পসহ অন্যান্য কাজে ব্যবহৃত হয়েছে ৬১ দশমিক ৪৩৪ টন সোনা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৪১ শতাংশ বেশি।

চায়না গোল্ড অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২৬ সালের প্রথম তিন প্রান্তিকে সোনার দাম প্রথমে বৃদ্ধি পায়, পরে কমে যায়। তবে সামগ্রিকভাবে দাম উচ্চপর্যায়েই ছিল। স্বল্প মেয়াদে দামের ওঠানামা বেড়ে যাওয়ায় সোনার বাজারের ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে।

চীনের সবচেয়ে বড় ৫ সোনার খনি

যুক্তরাজ্যভিত্তিক তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান গ্লোবালডেটার খনি ও প্রকল্প বিষয়ক তথ্যভান্ডারের অনুযায়ী, বর্তমানে বিশ্বে ১ হাজার ৩৫২টির বেশি সোনার খনি কার্যকর রয়েছে। এর মধ্যে ১১৭টি চীনে অবস্থিত।

তাদের খনিবিষয়ক তথ্যভান্ডারের ২০২৩ সালের উৎপাদনের হিসাব অনুযায়ী, চীনের সবচেয়ে বড় পাঁচটি সোনার খনি হলো—

শাসি কপার মাইন: চীনের আনহুই প্রদেশে অবস্থিত, এটি একটি ভূগর্ভস্থ খনি। এর মালিক টংলিং ননফেরাস মেটালস গ্রুপ। ২০২৩ সালে খনিটি থেকে আনুমানিক ৬ লাখ ৪৯ হাজার ১৮০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে।

ইশিংঝাই গোল্ড মাইন: এই সোনার খনিটি চীনের শানসি প্রদেশে অবস্থিত। ইশিংঝাই গোল্ড মাইনের মালিক জিজিন মাইনিং গ্রুপ। ভূগর্ভস্থ এই খনি থেকে ২০২৩ সালে আনুমানিক ১ লাখ ৯২ হাজার ২৪০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে। ২০৩৯ সাল পর্যন্ত খনিটি চালু থাকবে।

সানশানদাও গোল্ড মাইন: সানশানদাও গোল্ড মাইন চীনের শানদং প্রদেশে অবস্থিত। এর মালিক শানদং গোল্ড গ্রুপ। ২০২৩ সালে খনিটি থেকে আনুমানিক ১ লাখ ৮৯ হাজার ১৬০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে। ২০৩০ সাল পর্যন্ত খনিটি চালু থাকবে।

জিয়াওজিয়া গোল্ড মাইন: এটি চীনের শানদং প্রদেশে অবস্থিত একটি ভূগর্ভস্থ সোনার খনি। এর মালিক শানদং গোল্ড গ্রুপ। ২০২৩ সালে খনিটি থেকে আনুমানিক ১ লাখ ৭১ হাজার ৪৭০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে। ২০২৬ সাল পর্যন্ত খনিটি চালু থাকার কথা রয়েছে।

দে শিং মাইন: দে শিং মাইন চীনের জিয়াংসি প্রদেশে অবস্থিত একটি উন্মুক্ত খনি। এর মালিক জিয়াংসি কপার। ২০২৩ সালে খনিটি থেকে আনুমানিক ১ লাখ ৬৫ হাজার ২৩০ আউন্স সোনা উৎপাদিত হয়েছে। ২০৫০ সাল পর্যন্ত খনিটি চালু থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাওলানা মাঈনুদ্দিনের মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের শোক প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


মাওলানা মাঈনুদ্দিনের মৃত্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশের শোক প্রকাশ

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সাবেক সভাপতি, বিশিষ্ট দ্বীনি ব্যক্তিত্ব ও জননেতা মাওলানা মাঈনুদ্দিনের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখা।

এক শোকবার্তায় সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, মাওলানা মাঈনুদ্দিনের ইন্তেকালে একজন নিবেদিতপ্রাণ দ্বীনি ব্যক্তিত্ব, আদর্শবান সংগঠক ও ইসলামী আন্দোলনের সাহসী নেতৃত্বকে হারিয়েছে সন্দ্বীপবাসী। ইসলামী আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম, দ্বীনি দাওয়াত ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

তাঁর মৃত্যুতে সন্দ্বীপের ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলেও শোকবার্তায় উল্লেখ করা হয়।

শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁর নেক আমলগুলো কবুল, কবরকে প্রশস্ত ও নূরানী করা এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দানের দোয়া করা হয়।

একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%