প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত কেন বেআইনি হবে না, তা জানার জন্য হাইকোর্ট রুল জারি করেছেন।
একজন অভিভাবকের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি শেষে সোমবার (২৩ নভেম্বর) বিচারপতি মো. তৌফিক ইনাম এবং বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব। শিক্ষা সচিব ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, গত ১৫ অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ-সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা, ২০২৪ কার্যকর হবে না। এই কারণে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এসব প্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ জানানো হয়।
এই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক আল আসমাউল হুসনা।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ কালের কণ্ঠকে জানান, ‘এ বিজ্ঞপ্তি জারির মাধ্যমে সরকার দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন করেছে। এর ফলে অনির্বাচিত ম্যানেজিং কমিটির মাধ্যমে স্কুল-কলেজ পরিচালিত হবে। রিটের শুনানি শেষে আদালত রুল জারি করেছেন।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন