ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

‘সংসদে আমাকে গালাগাল করা হয়েছে’ : রুমিন ফারহানা


‘সংসদে আমাকে গালাগাল করা হয়েছে’ : রুমিন ফারহানা

সংসদে গালাগাল করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা।

 

তিনি বলেন, ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনো ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি।’ সংসদে ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, তার বক্তব্যের পর আশপাশের কয়েকজন সংসদ সদস্য তাকে ‘অকথ্য ভাষায় গালাগাল’ করেছেন।

আরও পড়ুন: দুর্গাপূজা উপলক্ষে পাঁচদিনের ছুটিতে বাড়ির দিকে ছুটছে মানুষ

রুমিন ফারহানা আরও বলেন, ‘এটা কোনো সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না। সংসদে যে ধরনের আচরণ আমি লক্ষ করেছি, সেটা কোনো দেশের সংসদে হয় না।’

তিনি সতর্ক করেছেন যে, র‍্যাব বিলুপ্ত করে গঠিতব্য স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) যেন শুধুমাত্র নাম ও পোশাক পরিবর্তনের মাধ্যমে র‍্যাবের নতুন রূপ না হয়। অতীতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর মাধ্যমে মানুষকে হয়রানি, নির্যাতন ও ভীত হতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এমন কোনো বাহিনীর আচরণ তিনি চান না।

রাষ্ট্রীয় বাহিনীকে দলীয়করণ ও প্রভাবমুক্ত রেখে নিয়ম-শৃঙ্খলার মধ্যে পরিচালনার আহ্বানও জানান তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬-এর ওপর জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।

আরও পড়ুন: পদ্মায় মা ইলিশ শিকারের অভিযোগে ৩ জেলের কারাদণ্ড

এর আগে অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সুপারিশকৃত আকারে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬ কণ্ঠভোটে পাস হয়। এরপর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬ বিবেচনার জন্য নেওয়া হয়।

এই বিলটি নিয়ে জনমত যাচাই ও বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব দেন রুমিন ফারহানা।

বক্তব্যের শুরুতেই আগের দিনের সংসদীয় পরিবেশ নিয়ে আপত্তি তুলে রুমিন ফারহানা বলেন, ‘মাননীয় স্পিকার, বিলের ব্যাপারে কথা বলতে গিয়ে গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনো ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি এবং আমি কথা বলার পরে সংসদে যে ধরনের আচরণ আমি লক্ষ করেছি, সেটা কোনো দেশের সংসদে হয় না।’

তিনি আরও বলেন, ‘আমার কথার যদি কোনো কাউন্টার বলার ব্যাপার থাকত, সেটা দাঁড়িয়ে বলা যেত। আমি বক্তব্য শেষ করার পরে বক্তব্য দেওয়া যেত। শুধু তাই নয়, মাননীয় স্পিকার, এই মহান সংসদে আমাকেই আশপাশের সংসদ সদস্যরা অকথ্য ভাষায় গালাগাল করেছেন।

আরও পড়ুন: শারদীয় শুভেচ্ছা জানাতে রংপুরের পথে প্রধানমন্ত্রী

এটা কোনো সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।’

সংসদে মতপ্রকাশের স্বাধীনতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘একটা সংসদে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, সংসদে স্বতন্ত্র নির্বাচিত সংসদ সদস্যরাও থাকবেন। একেক জনের একেক রকম মত থাকতে পারে। সেটা প্রকাশ করার স্বাধীনতা প্রত্যেকের থাকা উচিত।’

নিজের অতীত সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, ‘এই সংসদে যখন আমি একা দাঁড়িয়ে আওয়ামী লীগের ২০১৮ সংসদে বিএনপির পক্ষে কথা বলেছিলাম, তখনও আমাকে এ জঘন্য পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। এরপরে কয়েক হাজার মানুষের প্রাণের বিনিময়ে আমরা ভোটের মাধ্যমে সংসদ আনলাম। সেখানে যদি ন্যূনতম কোনো পরিবর্তন না ঘটে, তাহলে এই সংসদে বিরোধী দল সেজে শুধু না ভোট দেওয়ার জন্য থাকার কোনো দরকার আছে বলে আমি মনে করি না।’

এরপর এসআরবি বিলের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘মাননীয় স্পিকার, আজকে যে বিলটি এসেছে, সেটির ধারা-উপধারা অনুযায়ী, আমি একটা রিসার্চ পেপার রেডি করেছি। সেই পেপার যদি আমাকে দুটো মিনিট সময় দেন, আমি সেটা নিয়ে আলোচনা করতে পারি।’

আরও পড়ুন: স্থানীয় নির্বাচনে জোটবদ্ধ হতে পারে কওমিপন্থি ৭ দল, আলোচনায় এনসিপি-এবি পার্টিও

পরে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলে র‍্যাব বিলুপ্তির প্রেক্ষাপট তুলে ধরে রুমিন ফারহানা বলেন, ‘মাননীয় স্পিকার, র‍্যাবকে বিলুপ্ত করার ব্যাপারে শুধু বাংলাদেশের আওয়ামী লীগ বাদ দিয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলোই যে কেবল ঐকমত্যে এসেছিল, তাই নয়। একইসঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত এই সংস্থাটি বাতিলের জন্য প্রশ্ন তুলেছিল।’

নতুন বাহিনী গঠনের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ‘আমার বিনীত বক্তব্য হচ্ছে, এর পরিবর্তে নতুন যে সংস্থা আমরা করতে যাচ্ছি, সেটি যেন কেবল পোশাক পরিবর্তনের মতো না হয়।’

অতীতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর আচরণের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘বাংলাদেশে বিগত দিনে আমরা যে ধরনের আইন-শৃঙ্খলা রক্ষা দেখেছি, নানাভাবে মানুষকে হয়রানি হতে দেখেছি, মানুষকে নির্যাতিত হতে দেখেছি, ভীত হতে দেখেছি—ভবিষ্যতে আমরা এ রকম আর কোনো সংস্থার আচরণ চাই না।’

দেশের গণতান্ত্রিক পরিবেশের প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা করেছে। আমি আশা করব, অন্তত এই সংসদে যারা উপস্থিত আছেন, যে দলগুলো উপস্থিত আছে, তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবে।’

আরও পড়ুন: জ্বালানি প্রতিমন্ত্রী: সুবিধাবাদী গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে বিভক্তির চেষ্টা করছে

রাষ্ট্রীয় বাহিনীগুলোর নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ বাহিনী হোক, র‍্যাব হোক কিংবা অন্য কোনো রাষ্ট্রীয় বাহিনী হোক, তারা যাতে নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে দলীয়করণমুক্ত হয়ে, প্রভাব মুক্ত হয়ে যার যার মতো কাজ পরিচালনা করতে পারে। এ ব্যাপারটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে, সরকার দেখবে—আমি আশা করব।’

এ সময় রুমিন ফারহানার বক্তব্যের পর স্পিকারও সংসদে বাকস্বাধীনতা ও পরস্পরের বক্তব্যে বাধা না দেওয়ার বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, সরকারি দল বা বিরোধী দলের প্রত্যেক সদস্যের বক্তব্যের সময় অন্য পক্ষ থেকে কোনো ধরনের বাধা দেওয়া হবে না—এটি তিনি আশা করেন।

এর আগে এসআরবি বিলের ওপর বিরোধী দলের আপত্তির মধ্যেই বিলটি কণ্ঠভোটে পাস হয়। বিলটির মাধ্যমে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে।

রুমিন ফারহানা বক্তব্যে উল্লেখ করেন, র‍্যাব বিলুপ্তির সিদ্ধান্তের পর নতুন যে বাহিনী গঠন করা হচ্ছে, সেটি যেন অতীতের অভিজ্ঞতার পুনরাবৃত্তি না করে। নতুন বাহিনীসহ সব রাষ্ট্রীয় বাহিনী দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবের বাইরে থেকে আইন, নিয়ম ও শৃঙ্খলা মেনে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে।

আরও পড়ুন: ফ্রান্সের দাঙ্গা রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের প্রকাশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


কুড়িগ্রামে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অভিযান চলাকালীন সীমান্তবর্তী এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। তবে, অভিযানের সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

২২-বিজিবি বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ৪৮ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্ত এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ৬ লাখ ১১ হাজার ৫০০ টাকা মূল্যমানের ভারতীয় গাঁজা ও ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান জব্দ করা হয়। একই সময়ে, সীমান্ত এলাকায় টহল দলের বিশেষ তৎপরতার মাধ্যমে চোরাচালানকৃত ভারতীয় গবাদিপশু এবং অন্যান্য অবৈধ চোরাচালানি মালামাল আটক করা সম্ভব হয়েছে।

এই বিষয়ে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, কুড়িগ্রাম সীমান্তে যেকোনো ধরনের অপরাধ, মাদক পাচার এবং চোরাচালান প্রতিরোধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। জনসাধারণের নিরাপত্তা ও স্বস্তি বজায় রাখতে বিজিবির এই আভিযানিক তৎপরতা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিনল্যান্ডে গুগলের বৃহত্তম বিনিয়োগ: পারমাণবিক বিদ্যুৎ কিনছে ডেটা সেন্টারের জন্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


ফিনল্যান্ডে গুগলের বৃহত্তম বিনিয়োগ: পারমাণবিক বিদ্যুৎ কিনছে ডেটা সেন্টারের জন্য

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো সম্প্রসারণের জন্য ইউরোপে নিজেদের সর্ববৃহৎ বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। আগামী দুই বছরের মধ্যে প্রতিষ্ঠানটি ফিনল্যান্ডে অন্তত ১ হাজার ৩০০ কোটি ইউরো (১৫.১ বিলিয়ন ডলার) বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। একই সঙ্গে, নিরবচ্ছিন্ন শক্তি নিশ্চিত করার জন্য দেশটির একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের জন্য একটি বড় চুক্তি সম্পন্ন করেছে তারা।

বুধবার, মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানায়, এই বিশাল বিনিয়োগের আওতায় ফিনল্যান্ডের উত্তরাঞ্চলে তিনটি নতুন ডেটা সেন্টার নির্মাণ করা হবে।

বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা দিতে গুগল, ফিনল্যান্ডের জ্বালানি প্রতিষ্ঠান ফোর্টাম-এর সঙ্গে ২২ বছরের একটি চুক্তি করেছে। এই চুক্তির আওতায়, ফোর্টামের লভিসা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদনের অর্ধেক বিদ্যুৎ তারা কিনবে।

গুগল জানিয়েছে, ২০২৭ ও ২০২৮ সালের মধ্যে এই বিনিয়োগ ফিনল্যান্ডের জিডিপিতে ৩৬০ কোটি ইউরো যোগ করবে। পাশাপাশি, ডেটা সেন্টারগুলো চালু হলে প্রতি বছর প্রায় সাত হাজার মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিনিসিয়ুসের জন্য ব্যালন ডি’অর ট্রফির শোকেস প্রস্তুত ছিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৩ পি.এম


ভিনিসিয়ুসের জন্য ব্যালন ডি’অর ট্রফির শোকেস প্রস্তুত ছিল

২০২৪ সালের ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হওয়ার আগে সবাই বিশ্বাস করেছিল যে ট্রফিটি ভিনিসিয়ুস জুনিয়রেরই হবে। কিন্তু পরিস্থিতি পরিবর্তিত হয়ে পুরস্কারটি জিতে নিয়েছেন রদ্রি। এই বিতর্কের মধ্যে নতুন তথ্য প্রকাশ করেছেন স্প্যানিশ ফুটবলার জেনি হারমোসোর ভাই রাফা হারমোসো।

রাফা দাবি করেছেন, ২০২৪ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের পূর্বে ভিনিসিয়ুসকে জানানো হয়েছিল যে তিনি পুরস্কারটি জিততে যাচ্ছেন। এই কারণে, রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস তার বাড়িতে ব্যালন ডি’অর রাখার জন্য শোকেসে জায়গা প্রস্তুত করে রেখেছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাফা লিখেছেন, "ওরা তাকে (ভিনিসিয়ুস) বলেছিল যে তিনি ব্যালন ডি’অর জিতবেন, আর ভিনি সেটি রাখার জন্য শোকেসে একটা জায়গা ঠিক করে রেখেছিল।"

অনুষ্ঠানে ভিনিসিয়ুস ও জেনি একে অপরকে পুরস্কার দেওয়ার পরিকল্পনাও করেছিলেন। জেনি ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর তুলে দেবেন এবং ভিনিসিয়ুস জেনিকে দেবেন সোক্রেটিস ট্রফি।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তৎকালীন সভাপতি লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের পর, জেনির সাহসিকতা ও সামাজিক কাজের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছিল।

কিন্তু অনুষ্ঠানের আগের রাতে পরিস্থিতি বদলে যায়। রিয়াল মাদ্রিদ জানতে পারে, ব্যালন ডি’অর জিততে যাচ্ছে রদ্রি। এরপর ভিনিসিয়ুস ক্লাবের প্রতিনিধিদলের সঙ্গে প্যারিসে যেতে অস্বীকৃতি জানান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্তও নেয় রিয়াল মাদ্রিদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি জামাল মিয়া দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ হারালেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


বাংলাদেশি জামাল মিয়া দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ হারালেন

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন জামাল মিয়া নামে এক বাংলাদেশি। নিহত ব্যক্তি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সিপাই কান্দি গ্রামের ছিডু মিয়া বেপারির ছেলে। দেশে তার বাবা-মা, স্ত্রী ও তিন সন্তান রয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, জামাল মিয়া ছয় বছর আগে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন। তিনি দেশটির রাজধানীতে ভ্যারাইটি সুপারশপে ব্যবসা করতেন। বুধবার রাতে তিনি নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় আগে থেকে প্রস্তুত থাকা সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়।

জামালের পরিবারের দাবি, তাকে পরিকল্পনা মাফিক হত্যা করা হয়েছে। তবে, এ ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা এখনো জানা যায়নি।

গুলির এ ঘটনায় জামালের দোকানের এক কর্মচারীও গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে ওই কর্মচারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের বাবা মো. ছিডু মিয়া বেপারী জানান, তার ছেলে পরিবারের স্বচ্ছলতার জন্য বিদেশে গিয়ে নিজের কষ্টার্জিত অর্থে ব্যবসা করছিলেন। এখন সন্ত্রাসীদের গুলিতে তাকে হারিয়ে পুরো পরিবার নিঃস্ব হয়ে পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য আফ্রিকার রাষ্ট্রদূতের একজন সেক্রেটারির সঙ্গে কথা বলেছি। আমরা ইতোপূর্বে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি। তার পরিবারের প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%