প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
২০২৪ সালের ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হওয়ার আগে সবাই বিশ্বাস করেছিল যে ট্রফিটি ভিনিসিয়ুস জুনিয়রেরই হবে। কিন্তু পরিস্থিতি পরিবর্তিত হয়ে পুরস্কারটি জিতে নিয়েছেন রদ্রি। এই বিতর্কের মধ্যে নতুন তথ্য প্রকাশ করেছেন স্প্যানিশ ফুটবলার জেনি হারমোসোর ভাই রাফা হারমোসো।
রাফা দাবি করেছেন, ২০২৪ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের পূর্বে ভিনিসিয়ুসকে জানানো হয়েছিল যে তিনি পুরস্কারটি জিততে যাচ্ছেন। এই কারণে, রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস তার বাড়িতে ব্যালন ডি’অর রাখার জন্য শোকেসে জায়গা প্রস্তুত করে রেখেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে রাফা লিখেছেন, "ওরা তাকে (ভিনিসিয়ুস) বলেছিল যে তিনি ব্যালন ডি’অর জিতবেন, আর ভিনি সেটি রাখার জন্য শোকেসে একটা জায়গা ঠিক করে রেখেছিল।"
অনুষ্ঠানে ভিনিসিয়ুস ও জেনি একে অপরকে পুরস্কার দেওয়ার পরিকল্পনাও করেছিলেন। জেনি ভিনিসিয়ুসকে ব্যালন ডি’অর তুলে দেবেন এবং ভিনিসিয়ুস জেনিকে দেবেন সোক্রেটিস ট্রফি।
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তৎকালীন সভাপতি লুইস রুবিয়ালেসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের পর, জেনির সাহসিকতা ও সামাজিক কাজের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছিল।
কিন্তু অনুষ্ঠানের আগের রাতে পরিস্থিতি বদলে যায়। রিয়াল মাদ্রিদ জানতে পারে, ব্যালন ডি’অর জিততে যাচ্ছে রদ্রি। এরপর ভিনিসিয়ুস ক্লাবের প্রতিনিধিদলের সঙ্গে প্যারিসে যেতে অস্বীকৃতি জানান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ না দেওয়ার সিদ্ধান্তও নেয় রিয়াল মাদ্রিদ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন