ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন


শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান কর্মসূচির উদ্বোধন

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শনিবার বেলা পৌনে ১টায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী দেশ গড়ার কারিগর অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মানসূচক অবসর ও কল্যাণ ভাতার চেক তুলে দেন।

এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মাভাবিপ্রবি উপাচার্য

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকেন শিক্ষা মন্ত্রণালয় ও অবসর সুবিধা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অবসরপ্রাপ্ত শিক্ষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজকে মার্কিন ভূখণ্ড ঘোষণার কথা বলে ‘মজা’ করেছিলেন ট্রাম্প: মার্কিন গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৫ পি.এম


হরমুজকে মার্কিন ভূখণ্ড ঘোষণার কথা বলে ‘মজা’ করেছিলেন ট্রাম্প: মার্কিন গণমাধ্যম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে হরমুজ প্রণালীকে ঘোষণা করার বিষয়ে ‘মজা’ করেছিলেন বলে মার্কিন গণমাধ্যম জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার মাধ্যমে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’র প্রতিবেদক ব্রায়ান শোয়ার্টজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, ট্রাম্প এই পদক্ষেপ নিয়ে তার উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেননি।

শোয়ার্টজ লিখেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধের পর হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার বিষয়ে তার উপদেষ্টাদের সঙ্গে কোনো বৈঠক করেননি। আজ নিউইয়র্কে দেওয়া ভাষণে তিনি মজা করছিলেন।’

নিউইয়র্কের গার্ডেন সিটিতে নাসাউ কাউন্টি পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প হরমুজ প্রণালী সম্পর্কে ওই মন্তব্য করেন।

মুচকি হেসে তিনি বলেন, ‘ইরানকে পরাজিত করার পর—যা খুব বাজেভাবে পরাজিত হচ্ছে—খুব শিগগিরই আমি হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।’ এরপর তিনি বলেন, ‘এটা সত্যি।’

বক্তৃতায় উপস্থিত ছিলেন ব্রায়ান শোয়ার্টজ। তিনি জানিয়েছেন, মন্তব্যটি করার পর ট্রাম্প হেসেছিলেন। তবে পরে তিনি বিষয়টি সত্যি বলে জোর দিয়ে উল্লেখ করেন।

ট্রাম্প আরও দাবি করেন, এই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথের সামুদ্রিক প্রবেশাধিকার বর্তমানে ওয়াশিংটনের নিয়ন্ত্রণে রয়েছে। সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অবরোধ আমাদের। আমরা না চাইলে কোনো জাহাজ যেতে পারে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অগ্ন্যুৎপাতে আবারও সক্রিয় মাউন্ট এটনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:৩৮ পি.এম


অগ্ন্যুৎপাতে আবারও সক্রিয় মাউন্ট এটনা

ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত ইউরোপের অন্যতম উঁচু ও সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা থেকে অব্যাহতভাবে লাভা, আগ্নেয় ছাই ও গ্যাস নির্গত হচ্ছে। আগ্নেয়গিরিটির অগ্ন্যুৎপাতের মাত্রা বাড়ার সঙ্গে সাথে বিপুল পরিমাণ ছাই বাতাসে ছড়িয়ে পড়ছে, যা এটনার আশপাশের বিস্তীর্ণ এলাকায় প্রভাব ফেলছে।

ছাইয়ের মেঘ ইউরোপের বিভিন্ন অঞ্চল ছাড়াও উত্তর আফ্রিকা পর্যন্ত পৌঁছেছে বলে জানা গেছে। এটনা কাতানিয়া শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এবং দীর্ঘদিন ধরেই এর ঘন ঘন অগ্ন্যুৎপাতের জন্য পরিচিত। ভূগর্ভ থেকে ম্যাগমা ও গ্যাসের চাপ বাড়লে এটনার বিভিন্ন জ্বালামুখ দিয়ে লাভা ও ছাই বেরিয়ে আসে। অগ্ন্যুৎপাতের সময় কখনো লাভার প্রবাহ দেখা যায়, আবার কখনো শক্তিশালী বিস্ফোরণের সঙ্গে ছাই ও গ্যাসের বিশাল মেঘ তৈরি হয়। চলমান এই অগ্ন্যুৎপাতের কারণে এটনা আবারও তার শক্তিশালী ও আগ্নেয় সক্রিয়তার কথা জানান দিচ্ছে।

১৩ই আগস্ট, ইতালির সিসিলিতে অবস্থিত মাউন্ট এটনার অগ্ন্যুৎপাতের সময় একটি জ্বালামুখ থেকে লাভা নির্গত হচ্ছে। মাউন্ট এটনার চলমান অগ্ন্যুৎপাতের কারণে গত সপ্তাহে শত শত ফ্লাইট বাতিল বা অন্য পথে ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছে।

মাউন্ট এটনার অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয় ধোঁয়ার মধ্যে দিয়ে জ্বালামুখের মধ্য দিয়ে গলিত লাভা প্রবাহিত হচ্ছে।

এটনা পর্বতের অগ্ন্যুৎপাতের সময় একটি জ্বালামুখ থেকে লাভার ফোয়ারা ওঠে। ড্রোন থেকে তোলা দৃশ্যে সিসিলির এটনা পর্বতে অগ্ন্যুৎপাতের সময় ঢাল বেয়ে গলিত লাভা গড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাস্তা বন্ধ করে এনসিপির সমাবেশ, ক্ষুব্ধ পথচারীরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


রাস্তা বন্ধ করে এনসিপির সমাবেশ, ক্ষুব্ধ পথচারীরা

রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে গতকাল শুক্রবার (১৪ আগস্ট) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমাবেশ করেছে। এ সমাবেশের অভিযোগ উঠেছে, এর ফলে রাস্তা বন্ধ হয়ে গেছে।

রাস্তা বন্ধ থাকায় পথচারীরা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

একটি ভিডিওতে দেখা যায়, সমাবেশস্থলের পার্শ্ববর্তী গলিতে দলের নেতাকর্মীদের ভিড় জমা হয়েছে। রাস্তা থেকে যাতায়াতের অসুবিধার কারণে এক মধ্যবয়স্ক নারী এবং এক তরুণী দলের সিনিয়র নেতাদের উদ্দেশ্যে চিৎকার করে তাদের ক্ষোভ জানাচ্ছে।

তারা বলেন, 'নারীদের যাতায়াতের কোনো ব্যবস্থা আছে। রাস্তা বন্ধ করে কেউ এসব করে, আমরা কিভাবে যাবো।'

এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে সরকারের প্রতি বিভিন্ন দাবি নিয়ে ওই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এমপি, আরিফুল ইসলাম আদীব, এবং এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ কেন্দ্রীয় এবং মহানগরীর নেতাদের বক্তব্য রাখা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে আপত্তিকর অবস্থায় দুই শিক্ষার্থী, অভিভাবকের জিম্মায় মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০১:৪২ পি.এম


কাউখালীতে আপত্তিকর অবস্থায় দুই শিক্ষার্থী, অভিভাবকের জিম্মায় মুক্তি

পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের পুকুরপাড়ে আপত্তিকর অবস্থায় এক মাদ্রাসাগামী শিক্ষার্থী ও স্কুলগামী এক ছাত্রীকে আটক করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে তাদের ওই অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের পুকুরপাড়ে ওই দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে প্রশাসনের পক্ষ থেকে তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়।
অভিভাবকরা ঘটনাস্থলে উপস্থিত হলে প্রশাসন তাদের জিম্মায় দুই শিক্ষার্থীকে ছেড়ে দেয়। একই সঙ্গে উভয় শিক্ষার্থীর অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
মুচলেকায় উল্লেখ করা হয়, ভবিষ্যতে তারা এ ধরনের কোনো অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়লে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও পড়াশোনার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%