ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

গণতন্ত্রকে কার্যকর সংসদে রূপ দিতে হবে : জহির উদ্দিন স্বপন


গণতন্ত্রকে কার্যকর সংসদে রূপ দিতে হবে : জহির উদ্দিন স্বপন

দেশের অর্জিত গণতন্ত্রকে অর্থবহ ও টেকসই করার লক্ষ্যে দেশের সকল গণতন্ত্রকামী শক্তিকে ঐক্যবদ্ধভাবে সংসদীয় ব্যবস্থাকে কার্যকর করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

তিনি উল্লেখ করেন, ‘শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকরী সংসদের মাধ্যমেই পূর্ণতা দিতে হবে।’

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এক স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: এখন থেকে জোর করে কেউ ক্ষমতায় থাকতে পারবে না: হুইপ নিজান

স্মরণসভায় সভাপতিত্ব করেন শহীদ জেহাদ স্মৃতি পরিষদের সভাপতি আমানুল্লাহ আমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

এছাড়া স্মরণ সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, সংসদ সদস্য শিরীন সুলতানা, সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম, হাবিবুর রহমান হাবিব, খন্দকার লুৎফর রহমান। সভার সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, রাজনৈতিক কর্মীদের মূল পেশা কেবল আন্দোলন বা সংগ্রাম নয়, বরং দেশের মানুষের মৌলিক অধিকার পূরণ করা।

তিনি শহীদ জেহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, ফ্যাসিবাদের কবল থেকে দেশকে মুক্ত করে একটি আধুনিক ও বিজ্ঞানমুখী রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।

আরও পড়ুন: সরকারি ক্রয়ব্যবস্থা আধুনিকায়নে ই-জিপি ২.০ বাস্তবায়নের তাগিদ

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তির যুগে বাংলাদেশকে ত্বরান্বিত করতে হবে। শহীদের রক্তের অঙ্গীকার বাস্তবায়ন করতে একটি কার্যকরী সংসদ গঠন এবং জাতীয় অর্থনীতিকে সচল করাই এখন রাষ্ট্র ও রাজনৈতিক কর্মীদের প্রধান দায়িত্ব।

তিনি আরো বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ইশতেহারেই ফ্যাসিবাদের বিলোপ ঘটিয়ে একটি আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে, যা অর্জিত গণতন্ত্রকে টেকসই রূপ দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংক খাত পুনর্গঠনে ৬০ হাজার কোটি টাকার প্রয়োজন: গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


ব্যাংক খাত পুনর্গঠনে ৬০ হাজার কোটি টাকার প্রয়োজন: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান জানিয়েছেন, দেশের ব্যাংক খাতের কাঠামোগত সংস্কার ও পুনর্গঠনের জন্য আগামী পাঁচ থেকে আট বছরের মধ্যে জাতীয় বাজেট থেকে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে।

তিনি শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ওয়ান ব্যাংক পিএলসি আয়োজিত বাংলা কিউআর লেনদেনের প্রচার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য তুলে ধরেন।

গভর্নর ব্যাংক খাতে অর্থপাচার ও ব্যাপক আর্থিক অনিয়মের চিত্র তুলে ধরে বলেন, তিনি দায়িত্ব গ্রহণের সময় ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ লুট হয়ে গিয়েছিল।

তিনি উল্লেখ করেন, ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ অর্থ বেরিয়ে যাওয়ার ফলে দেশের অর্থনীতি ও উন্নয়ন কার্যক্রম বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। তিনি বলেন, এই অর্থের মাধ্যমে দুই কোটি পরিবারকে সহায়তা প্রদান করা সম্ভব হতো। একই অর্থে পদ্মা সেতুর মতো দুটি বড় অবকাঠামো প্রকল্পও নির্মাণ করা যেত।

মোস্তাকুর রহমান ব্যাংকিং খাতে তারল্য সংকট তৈরির পেছনে দায়ীদের সমালোচনা করে বলেন, আর্থিক খাতে সংঘটিত অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দ যথেষ্ট নয়। জনগণের অর্থ লুটপাটের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

তিনি বলেন, এটি সাধারণ চুরির ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে জনগণের অর্থ লুট করার ঘটনা।

গভর্নর ব্যাংক খাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে বলেন, আর্থিক অনিয়ম ও অর্থপাচারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে লুট হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারেও উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে ২৫ হাজার শিক্ষার্থীর বই পড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


শ্রীমঙ্গলে ২৫ হাজার শিক্ষার্থীর বই পড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বই পড়ি, মন গড়ি’—এই দীপ্ত প্রত্যয়ের আলোকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক উৎসবমুখর পরিবেশে ‘শ্রীমঙ্গল বই পড়া উৎসব-২০২৬’-এর ফলাফল প্রকাশ এবং বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১০ অক্টোবর শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে উপজেলার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা দীর্ঘ দুই মাসব্যাপী পরিচালিত পাঠ কার্যক্রমের সাফল্য উদ্‌যাপন করে।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উৎসবের সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী উল্লেখ করেন, ‘বই মানুষের প্রকৃত বন্ধু। বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, চিন্তাশক্তি ও মননশীলতার বিকাশ ঘটে। বর্তমান সময়ে শিক্ষার্থীদের মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি কমিয়ে জ্ঞানচর্চায় আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান এবং কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার। স্থানীয় শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বইপ্রেমী সাধারণ মানুষও এতে অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় আটটি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে ল্যাপটপ জিতেছেন—ফাতেমা জাহান, রাজশ্রী হালদার, অদ্রিজা পাল, আসাদুজ্জামান শিহাব, উম্মে কুলসুম মীম, তাসনুভা সুহা, উম্মে নাফিসা মাইমুনাহ এবং ফাতেমা সুলতানা। প্রতিটি ক্যাটাগরিতে আরো ৯ জন করে শিক্ষার্থীকে বিশেষ সনদ, ক্রেস্ট ও বই উপহার দেওয়া হয়েছে।

ল্যাপটপ বিজয়ী ‘দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ’র সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাজশ্রী হালদার তার অনুভূতি প্রকাশ করে বলেন, “ল্যাপটপ পেয়ে খুব ভালো লাগছে, তবে সবচেয়ে বড় বিষয় হলো জ্ঞানের পরিধি বাড়াতে পেরেছি। আগে যেখানে মোবাইলে সময় নষ্ট হতো, এখন বই পড়ার মাধ্যমে নতুন কিছু শিখছি। নির্ধারিত বইগুলোর মধ্যে ‘জিবরাইলের ডানা’ ও ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ’ পড়ে চমৎকার অভিজ্ঞতা হয়েছে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং তরুণ সমাজকে সুঅভ্যাসে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। তিনটি পর্বে অনুষ্ঠিত এই উৎসবে প্রায় ৩৮টি বই পড়ানো হয়, যেখানে শ্রীমঙ্গলের ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থীসহ উন্মুক্ত ক্যাটাগরির বইপ্রেমীরা অংশ নেন।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও ইউএনও জিয়াউর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি তরুণদের নিয়মিত বই পড়ার এই চর্চা শ্রীমঙ্গলে একটি আলোকিত, জ্ঞানভিত্তিক ও মননশীল প্রজন্ম গঠনে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির লোকজনের পড়াশোনা নিয়ে প্রশ্ন তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


বিএনপির লোকজনের পড়াশোনা নিয়ে প্রশ্ন তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী চাকরিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, দলীয়করণ এবং বিভিন্ন সেক্টরে দখলদারিত্বের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে সরাসরি প্রশ্ন তুলেছেন, ‘বিএনপির লোকজন কি পড়াশোনা করে না? পরীক্ষা দিতে প্রশ্নফাঁস করতে হবে কেন?'

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, রাস্তাঘাট, বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ড, হাটবাজার—সবকিছু দখল করা হচ্ছে এবং ব্যবসায়ীদের রুজি-রোজগারে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলের পাশাপাশি চাকরির বাজারও ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

দেশ পরিচালনার ক্ষেত্রে কর্মসংস্থান ও নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, দেশ চালাতে হলে অন্তত চাকরির বাজারটা স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখা উচিত। মেধার পরিবর্তে দলীয় পরিচয়, যোগ্যতার পরিবর্তে তদবির এবং পরীক্ষার পরিবর্তে প্রশ্নফাঁস চলতে থাকলে দেশ কীভাবে চলবে? এ ধরনের দূরদর্শিতাহীন কর্মকাণ্ডের পরিণতি সম্পর্কে সতর্ক করে তিনি মন্তব্য করেন, যদি এমনটা চলতে থাকে, তবে একসময় দল হিসেবে নিজেদের সর্বনাশ ডেকে আনবে, যা নিজের লেজ নিজেই খেয়ে ফেলার মতো পরিস্থিতি হবে।

পোস্টের শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী মেধাভিত্তিক সমাজ গঠনের দাবি জানিয়ে বলেন, সকল পরীক্ষা প্রশ্নফাঁসমুক্ত হতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া থেকে কোটার অপব্যবহার ও দলীয়করণের অবসান ঘটাতে হবে। তিনি চাঁদাবাজি ও দখলদারিত্ব পরিহার করে মেধা, যোগ্যতা ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোমলমতি শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের গৌরব বৃদ্ধি করবে : ভূমিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


কোমলমতি শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের গৌরব বৃদ্ধি করবে : ভূমিমন্ত্রী

রাজশাহী, ১০ অক্টোবর, ২০২৬ : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু মন্তব্য করেছেন যে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করতে বর্তমানে কোমলমতি শিক্ষার্থীরা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আজ দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে তানযীমুল উম্মাহ মাদরাসা, রাজশাহী শাখার ‘বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি ছাত্র সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে মন্ত্রী এই বিষয়টি উল্লেখ করেন।

মিজানুর রহমান মিনু বলেন, ‘তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা শিক্ষার্থীদের সুশিক্ষায় সুশিক্ষিত করার মাধ্যমে নৈতিক ও আধুনিক শিক্ষার এক অনবদ্য পরিবেশ তৈরি করেছে। এখানকার শিক্ষার্থীরা যেভাবে দৈনন্দিন নিয়মাবলী, হিফজ এবং সাধারণ শিক্ষার চর্চা করে তা অত্যন্ত প্রশংসনীয়।’

তিনি শিক্ষার্থীদের সততা, দক্ষতা, কঠোর পরিশ্রম এবং নিরহংকার মনোভাব নিয়ে পথচলার জন্য পরামর্শ দেন এবং দেশ ও মানবতার সেবায় আত্মনিয়োগের জন্য তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের পূর্বে শিক্ষার্থীরা অর্থসহ কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি এবং দেশের গান পরিবেশন করে। তাছাড়া, আরবি ও ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের বক্তব্য দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে হিফজ, জেনারেল, বৃত্তি এবং ক্রীড়া প্রতিযোগিতায় (ক্রিকেট ও ফুটবল) কৃতিত্ব অর্জনকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে সংবর্ধনা ক্রেস্ট ও মেধা পুরস্কার প্রদান করা হয়।

ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ প্রতিনিধিবৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%