০৩:৫৯ এম
হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি ট্রাক জব্দ করেছে, যার মধ্যে ছিল ৯ হাজার কেজি ভারতীয় জিরা। জব্দকৃত জিরা ও ট্রাকের মোট আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লাখ টাকা।
সোমবার (৫ অক্টোবর) রাতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ট্রাকে ঢাকায় পাচার হওয়ার তথ্যের ভিত্তিতে রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় বিশেষ তল্লাশি চৌকি স্থাপন করা হয়।
আরও পড়ুন: মাদারীপুরের মেয়ের প্রেমে পাল্টে গেলেন চীনা যুবক, বিয়ে করতে চান কালেমা পড়ে
একপর্যায়ে, চৌকির কাছাকাছি প্রায় ৫০০ গজ দূরে বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রাক রেখে পালিয়ে যান চালক। পরে, ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৩০০ বস্তায় থাকা ৯ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়।
বিজিবি আরও জানায়, কাস্টমসের নথিপত্র কালার স্ক্যান করে জাল বিল অব এন্ট্রি ও চালানপত্র তৈরির মাধ্যমে ভারতীয় জিরাগুলো অবৈধভাবে পরিবহন করা হচ্ছিল। জব্দকৃত জিরার আনুমানিক মূল্য ৬৩ লাখ টাকা এবং ট্রাকটির মূল্য ৫০ লাখ টাকা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন