ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

পূজার শান্তিপূর্ণ উদযাপনে বিজিবি পাশে থাকবে: কর্নেল তৌহিদ হাসান


পূজার শান্তিপূর্ণ উদযাপনে বিজিবি পাশে থাকবে: কর্নেল তৌহিদ হাসান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের সীমান্তবর্তী চুনারুঘাট মাধবপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বি এম তৌহিদ হাসান। ২৩৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে, যা সীমান্ত এলাকার ১০৩ কিলোমিটারজুড়ে বিস্তৃত। পূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপতৎপরতা ও গুজব প্রতিরোধে বিজিবির টহলও জোরদার করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা বিওপির আওতাধীন ঘিলাতলী জগন্নাথ দেবের আখড়া পূজামণ্ডপ পরিদর্শন করেন বিজিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা ও সীমান্ত এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কর্নেল বি এম তৌহিদ হাসান। তিনি বলেন, "শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।" সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহীর উন্নয়ন-অগ্রযাত্রা আরও বেগবান হবে: রাসিক প্রশাসক

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপতৎপরতা, বিশৃঙ্খলা কিংবা গুজব ছড়ানোর চেষ্টা হলে তা প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নজরদারি বাড়ানো হয়েছে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে বিজিবির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

পরিদর্শনকালে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই দিয়ে তৈরি বাংলা ওয়েব সিরিজ ‘শান্তি নিবাস’, নির্মাতার ভাবনায় যেমনটা ছিল

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


এআই দিয়ে তৈরি বাংলা ওয়েব সিরিজ ‘শান্তি নিবাস’, নির্মাতার ভাবনায় যেমনটা ছিল

সৃজনশীল জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার ক্রমবর্ধমান। বিজ্ঞাপনচিত্র এবং চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে নতুন প্রযুক্তির সম্ভাবনা কাজে লাগানোর চেষ্টা চলছে বিশ্বের বিভিন্ন দেশে। এই ধারাবাহিকতায়, বাংলাদেশের তরুণ উদ্যোক্তা ও নির্মাতা তানজিল আহমেদ এআইনির্ভর বাংলা ওয়েব সিরিজ নির্মাণ করেছেন। তাঁর প্রতিষ্ঠিত প্রযুক্তি ও সৃজনশীল প্রতিষ্ঠান ব্রান্টা টেক-এর চলচ্চিত্র নির্মাণ শাখা ব্রান্টা ফিল্মস-এর ব্যানারে সিরিজটির নাম ‘শান্তি নিবাস’ রাখা হয়েছে।

সিরিজটি প্রচলিত শুটিং পদ্ধতির পরিবর্তে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ও ডিজিটাল নির্মাণকৌশল ব্যবহার করে নির্মিত হয়েছে। নির্মাতাদের উদ্দেশ্য কেবল প্রযুক্তির সক্ষমতা প্রদর্শন করা নয়, বরং ভালোবাসা, বন্ধুত্ব, সামাজিক সম্পর্ক, হাস্যরস এবং মানুষের আবেগকে গল্পের মাধ্যমে তুলে ধরা।

এক ভবনে নানা মানুষের গল্প

‘শান্তি নিবাস’ একটি কাল্পনিক আবাসিক ভবনকে কেন্দ্র করে নির্মিত। একই ছাদের নিচে বসবাসকারী বিভিন্ন মানুষের জীবন, স্বপ্ন, সম্পর্ক, ভুল বোঝাবুঝি এবং আনন্দ-বেদনা নিয়ে সিরিজের গল্প এগিয়েছে। এখানে আকস্মিক পরিচয় থেকে ভালোবাসার জন্ম নেওয়ার ঘটনা এবং প্রতিবেশীদের মজার অভিজ্ঞতা ও পারস্পরিক দায়িত্ববোধের চিত্র রয়েছে।

এছাড়া, তরুণ উদ্যোক্তাদের স্বপ্ন, স্টার্টআপ গড়ে তোলার সংগ্রাম, ব্যর্থতা কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক কনটেন্ট নির্মাতাদের জীবনযাপনও উঠে এসেছে। হাস্যরস ও আবেগের মিশেলে পরিচিত জীবনের নানা দিক তুলে ধরাই নির্মাতাদের উদ্দেশ্য ছিল। দর্শকেরা যেন চরিত্রগুলোর মধ্যে নিজেদের আশপাশের মানুষের প্রতিচ্ছবি খুঁজে পান, সেই চেষ্টাও সিরিজটিতে রয়েছে।

আন্তর্জাতিক অভিজ্ঞতা থেকে নিজস্ব উদ্যোগের দিকে এগিয়ে গেছেন তানজিল আহমেদ। প্রযুক্তি, উদ্ভাবন ও সৃজনশীল কাজের প্রতি আগ্রহ থেকেই তিনি Branta Tech প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটির মাধ্যমে তিনি এআইনির্ভর বিজ্ঞাপনচিত্র, ব্র্যান্ড ফিল্ম, ডিজিটাল কনটেন্ট, ব্র্যান্ডিং ও সফটওয়্যার প্রযুক্তি নিয়ে কাজ করছেন।

তানজিলের ভাষ্য অনুযায়ী, এর আগে নেটফ্লিক্সে ফিচার হওয়া একজন পরিচালকের সঙ্গে একটি সহযোগিতামূলক প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা চলচ্চিত্রের গল্প বলার ধরন, দৃশ্য পরিকল্পনা এবং সৃজনশীল কাজে প্রযুক্তির ব্যবহার নিয়ে নতুনভাবে ভাবতে উৎসাহিত করেছে তাঁকে।

এবার তিনি নিজের প্রতিষ্ঠান ও নির্মাতা দল নিয়ে একটি পূর্ণাঙ্গ গল্প দর্শকদের সামনে হাজির করতে চেয়েছেন। সেই যাত্রার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ‘শান্তি নিবাস’ উঠে এসেছে।

এআই দিয়ে সিরিজ নির্মাণে যত চ্যালেঞ্জ

এআই ব্যবহার করে কয়েক সেকেন্ডের ভিডিও তৈরি করা এবং একটি ধারাবাহিক গল্পে চরিত্র, দৃশ্য ও আবেগের সামঞ্জস্য বজায় রাখা এক নয়। ‘শান্তি নিবাস’ নির্মাণ করতে গিয়ে এই পার্থক্যই বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছিল তানজিল ও তাঁর দলের জন্য।

চরিত্রের চেহারা এক দৃশ্য থেকে অন্য দৃশ্যে একই রকম রাখা, দৃশ্যের পরিবেশে ধারাবাহিকতা বজায় রাখা এবং মানুষের স্বাভাবিক অভিব্যক্তি ও আবেগকে বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলার জন্য বারবার পরীক্ষা-নিরীক্ষা করতে হয়েছে। প্রত্যাশামতো ফল না এলে দৃশ্য সংশোধন ও নতুন করে নির্মাণের পথেও হাঁটতে হয়েছে তাঁদের।

দীর্ঘ পরিকল্পনা, গবেষণা এবং রাত জেগে কাজ করার মধ্য দিয়ে প্রকল্পটি এগিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্রযুক্তির সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করে গল্পের বিভিন্ন অংশকে একটি সমন্বিত নির্মাণে রূপ দেওয়াই ছিল তাঁদের অন্যতম লক্ষ্য।

প্রযুক্তির চেয়ে গল্পে গুরুত্ব

নির্মাতাদের মতে, এআই চলচ্চিত্র নির্মাণের নতুন সম্ভাবনা তৈরি করলেও গল্প, পরিচালনা ও সৃজনশীল চিন্তার বিকল্প হয়ে উঠতে পারে না। একটি দৃশ্য দৃষ্টিনন্দন হলেই তা দর্শকের মনে দাগ কাটবে, এমন নিশ্চয়তা নেই। এর সঙ্গে প্রয়োজন গল্পের প্রাসঙ্গিকতা, চরিত্রের বিশ্বাসযোগ্যতা এবং দর্শকের সঙ্গে আবেগের সংযোগ।

এই ভাবনা থেকেই ‘শান্তি নিবাস’-এ প্রযুক্তির ব্যবহারকে গল্প বলার মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়েছে। অর্থাৎ, এআই এখানে শুধু দৃশ্য তৈরির উপকরণ নয়; বরং প্রচলিত নির্মাণপদ্ধতির বাইরে গিয়ে গল্প বলার একটি পরীক্ষামূলক উপায়।

ব্রান্টা ফিল্মস-এর ভবিষ্যৎ পরিকল্পনা

Branta Tech-এর কার্যক্রমকে চলচ্চিত্র ও বিনোদন জগতে আরও বিস্তৃত করতে Branta Films যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটির পরিকল্পনায় রয়েছে ওয়েব সিরিজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ব্র্যান্ড ফিল্ম, বিজ্ঞাপনচিত্র এবং ডিজিটাল বিনোদনের নতুন ধরনের প্রকল্প।

তানজিল আহমেদের লক্ষ্য, বাংলাদেশের তরুণদের প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এমন একটি নির্মাণপরিবেশ গড়ে তোলা, যেখানে নতুন ধরনের গল্প আন্তর্জাতিক মানের উপস্থাপনার সুযোগ পাবে। ‘শান্তি নিবাস’ সেই লক্ষ্য অর্জনের পথে তাঁর প্রতিষ্ঠানের প্রথম দিকের গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর একটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে যুবক ইউসুফ আল-মানাসিফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সৌদিতে মৃত্যুদণ্ডের মুখে যুবক ইউসুফ আল-মানাসিফ

সৌদি আরবে কিশোর বয়সে বিক্ষোভ ও জানাজায় অংশ নেওয়ার অভিযোগে মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন ইউসুফ আল-মানাসিফ।

মানবাধিকার সংগঠনগুলোর দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো এমন সময়ের, যখন তার বয়স ছিল ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। খবর পাওয়া গেছে, দেশটির সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ড বহাল রেখেছে। এর ফলে যেকোনো সময় তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে ইউসুফকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শিয়া মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতার দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়া এবং কয়েকটি জানাজায় উপস্থিত থাকার অভিযোগ আনা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ ওই জানাজাগুলোকে বিক্ষোভ হিসেবে বিবেচনা করে।

পরে সন্ত্রাসবাদ-সংক্রান্ত মামলার বিচারের জন্য গঠিত দেশটির বিশেষ ফৌজদারি আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, সর্বোচ্চ আদালতে সাজা বহাল থাকায় মৃত্যুদণ্ড এড়ানোর সুযোগ প্রায় শেষ হয়ে এসেছে।

মানবাধিকার সংস্থা রিপ্রিভের অভিযোগ, গ্রেফতারের পর ইউসুফকে নির্যাতন করা হয় এবং জোর করে মিথ্যা স্বীকারোক্তিতে সই করানো হয়।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গ্রেফতারের পাঁচ বছর পর ২০২২ সালে প্রথমবারের মতো রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর সঙ্গে দেখা করার সুযোগ পান তিনি।

ইউসুফের পরিবারের সদস্যরা এখনো প্রকাশ্যে এ বিষয়ে কোনো বক্তব্য দেননি। মানবাধিকারকর্মীদের আশঙ্কা, মুখ খুললে তারা হয়রানি কিংবা গ্রেফতারের শিকার হতে পারেন।

রিপ্রিভ ও ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটসের পরামর্শক দুয়া ধাইনি বলেন, ইউসুফের পরিবারের সদস্যদের এখন অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই।

২০২০ সালে সৌদি আরব অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সংঘটিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড বাতিলের ঘোষণা দিয়েছিল। তবে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, এরপরও অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সংঘটিত অপরাধের মামলায় মৃত্যুদণ্ড বহাল রাখার ঘটনা ঘটেছে।

রিপ্রিভের তথ্য অনুযায়ী, ২০১৫ সালের পর থেকে সৌদি আরবে অন্তত ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যাদের বিরুদ্ধে আনা অপরাধের ঘটনা ঘটেছিল তারা শিশু অবস্থায়।

এর সর্বশেষ উদাহরণ হিসেবে চলতি বছরের এপ্রিলে আলি আল-সুবাইতির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা উল্লেখ করেছে মানবাধিকার সংগঠনগুলো। তার সঙ্গে তার চাচা মুস্তাফা আল-সুবাইতিকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। রিপ্রিভের তথ্য অনুযায়ী, আলির বয়স যখন ১২ বছর, তখন সংঘটিত অহিংস ‘সন্ত্রাসবাদ-সংক্রান্ত’ অপরাধের অভিযোগে তাকে দণ্ডিত করা হয়েছিল।

ইউসুফের মামলা নিয়ে জাতিসংঘের স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞরাও উদ্বেগ প্রকাশ করেছেন। ১৮ বছরের কম বয়সে সংঘটিত অপরাধের দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিদের পরিকল্পিত মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সংঘটিত অহিংস অপরাধের জন্য ইউসুফের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তা মানবাধিকারের ক্ষেত্রে আরও গুরুতর অবনতি হবে।

দুয়া ধাইনি বলেন, সৌদি কর্তৃপক্ষ নিজেদের ক্ষমতা প্রদর্শন এবং নিয়ম না মানা ব্যক্তিদের হুমকি দেওয়ার হাতিয়ার হিসেবে মৃত্যুদণ্ড ব্যবহার করছে বলে মানবাধিকারকর্মীরা মনে করেন। তার মতে, ইউসুফের বিরুদ্ধে অভিযোগগুলো ১৮ বছরের কম বয়সে সংঘটিত ঘটনার সঙ্গে সম্পর্কিত হওয়ায় তাকে অপ্রাপ্তবয়স্ক হিসেবেই বিবেচনা করা উচিত।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে। ২০২৫ সালে দেশটিতে ৩৫৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাদের অধিকাংশই বিদেশি নাগরিক, যাদের মাদক-সংক্রান্ত অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সিপুর সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার সোনাসহ আটক দবির উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


মুন্সিপুর সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার সোনাসহ আটক দবির উদ্দিন

চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকার সোনার বারসহ দবির উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক দবির উদ্দিন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের দলিলের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর সীমান্তের মেইন পিলার ৯৩ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর এলাকায় অবস্থান নেন বিজিবি সদস্যরা। এ সময় গ্রামের কবরস্থানের পাশ দিয়ে ভারতে সোনা পাচারের চেষ্টাকালে দবির উদ্দিনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ছয়টি সোনার বার উদ্ধার করা হয়।

উদ্ধার করা সোনার বারগুলোর মোট ওজন ৭০০ গ্রাম। এগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লির আদালত অভিজিৎ দীপকের মুক্তির নির্দেশ দিয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


দিল্লির আদালত অভিজিৎ দীপকের মুক্তির নির্দেশ দিয়েছে

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে দিল্লির একটি আদালত শর্তসাপেক্ষে মুক্তির নির্দেশ দিয়েছেন।

গতকাল শুক্রবার তাকে আটকের পর মুক্তি দেওয়ার পর আবারও গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। শনিবার দিল্লির এসইএম আদালতে হাজির করার পর আদালত তার মুক্তির নির্দেশ দেয় বলে জানায় দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, অভিজিৎ নির্বাচনে জালিয়াতির অভিযোগে চলমান প্রতিবাদের অংশ হিসেবে ‘তিরঙ্গা মিছিল’ করার পরিকল্পনা করেছিলেন।

ভারতের দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা ওড়ানোর মিছিলে অংশ নিতে যাওয়ার সময় গতকাল শুক্রবার অভিজিৎ দীপক এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) প্রধান নেহা বোরাকে আটক করে দিল্লি পুলিশ। পরে আইনের ৬৫ ধারায় আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়। তবে অভিজিৎ দীপকের বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬ ও ১৭০ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সেই দিন দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কের কাছে জাতীয় পতাকা হাতে বিভিন্ন সংগঠনের বিক্ষোভকারী ও কর্মীরা জড়ো হন। সন্ধ্যার দিকে মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে থাকে। পরে আরও বিক্ষোভকারী, অধিকারকর্মী ও শিক্ষার্থী সংগঠনের সদস্যরা জাতীয় পতাকা নিয়ে এতে যোগ দেন।

এদিকে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামী ২৩ অক্টোবর দিল্লি অভিযানের ঘোষণা দিয়েছে বিভিন্ন কৃষক সংগঠন। সংযুক্ত কিষান মোর্চার (এসকেএম) ব্যানারে এ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%