ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দিঘলিয়ায় যৌথ অভিযানে গ্রেফতার ৬ আসামী, মামলা বিভিন্ন


দিঘলিয়ায় যৌথ অভিযানে গ্রেফতার ৬ আসামী, মামলা বিভিন্ন

খুলনার দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্থানে পুলিশের চলমান যৌথ অভিযানে ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে, যারা বিভিন্ন মামলায় অভিযুক্ত। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে দিঘলিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা মাদক, ওয়ারেন্টভুক্ত এবং নাশকতা সংক্রান্ত মামলার আসামি।

পুলিশের সূত্র জানাচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার হওয়া ৬ জনকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।

দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ অরুপ কুমার চৌধুরী এ প্রতিবেদককে জানিয়েছেন, গতকালের অভিযানে মাদক, নাশকতা এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের সহ বিভিন্ন মামলার ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে যৌথ অভিযান অব্যাহত থাকবে এবং এটি আরও জোরদার করা হবে।

আরও পড়ুন: ‘বসন্তের কোকিল’ হিসেবে পরিচিত কাজী জাহিদ অভি? পূজামণ্ডপে অনুদান, ক্যানসার আক্রান্ত হাফেজকে সহায়তা নিয়ে প্রশ্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফখরুল স্মৃতি সংসদের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


ফখরুল স্মৃতি সংসদের ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রূপসায় শহীদ ফখরুল স্মৃতি সংসদের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানটি শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নৈহাটী ইউনিয়নের নেহালপুর ও শ্রীরামপুর অগ্রগামী মাঠে আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আব্দুর রশীদ। সভাপতির দায়িত্ব পালন করেন সাবেক ছাত্রনেতা ফারহাদ হোসেন। উদ্বোধন করেন রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মিন্টু এবং সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম রনি, কবির শেখ, আতিউর রহমান, মিজানুর রহমান, জাহাঙ্গীর হোসেন, বাবলু রহমান সোনা, অন্তর হোসেন কালু, মোস্তাফিজুর শেখ, আলীনূর আকন, রাজু, মিকাইল, ওমর ফারুক, নিজাম, হারুন রশীদ, তৌহিদুল ইসলাম, ফয়সাল, আঃ রহমান, নয়ন, মোবারক, আনোয়ার হোসেন, বখতিয়ার শেখ, মোস্তফা মোল্লা, ইসলাম সরদার, সাগর প্রমুখ।

ফাইনাল খেলায় শ্রীরামপুর মিজান একাদশ বিজয়ী হয়েছে, এবং রানার্সআপ হিসেবে নেহালপুর ছাদ একাদশ নির্বাচিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশাশুনির বাইনতলায় জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন, প্রধান অতিথি আব্দুস সুবহানের বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪২ পি.এম


আশাশুনির বাইনতলায় জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন, প্রধান অতিথি আব্দুস সুবহানের বক্তব্য

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলায় জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন সম্পন্ন হয়েছে। জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এড. আব্দুস সুবহান মুকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বড়দল ইউনিয়ন জামায়াতের আমির মাওঃ আব্দুল ওয়াজেদ, এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সেক্রেটারি সেকেন্দার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি প্রফেসর শাহজাহান হোসেন, উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমান, বড়দল ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর সানা, আব্দুল সানা, প্রফেসর দীপ্র কুমার মণ্ডল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাবিবুর রহমান, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি জিয়ারুল ইসলাম, সেক্রেটারি মাসুম বিল্লাহ, শাহীন এবং সনাতন ধর্মাবলম্বী দায়িত্বশীল অরবিন্দু ও উজ্জ্বলসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এড. আব্দুস সুবহান মুকুল প্রধান অতিথির বক্তব্যে বলেন, "ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে-এটাই আমাদের প্রত্যাশা।" তিনি আরও বলেন, "সনাতন ধর্মাবলম্বী ভাইদের নিরাপত্তা, সম্মান ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা সবার দায়িত্ব।" তিনি সকলকে সচেতন থাকার আহ্বান জানান যেন কোনো মানুষ ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য, অবহেলা কিংবা নিরাপত্তাহীনতার শিকার না হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশাশুনির শ্বেতপুর প্রাইমারি স্কুল মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ড্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৩ পি.এম


আশাশুনির শ্বেতপুর প্রাইমারি স্কুল মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ড্র

আশাশুনি উপজেলার শ্বেতপুর প্রাইমারি স্কুল মাঠে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকালে এই খেলার আয়োজন করে বুধহাটা দক্ষিণপাড়া।

এই খেলায় বিবাহিত ও অবিবাহিত একাদশের মধ্যে প্রতিযোগিতা হয়। খেলার ফলাফল ১-১ গোলে ড্র হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের অভিভাবক সদস্য, আশাশুনি উপজেলা ব্যবসায়িক অ্যাসোসিয়েশনের সভাপতি, বেঙ্গল লাইফ ইন্স্যুরেন্স লিঃ আশাশুনি উপজেলা প্রতিনিধি এবং হুজাইফা সাউন্ড অ্যান্ড ডেকোরেটরের স্বত্বাধিকারী মোঃ আনারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড (শ্বেতপুর) ইউপি সদস্য প্রার্থী জয়নাল সর্দার, স্বপ্নযাত্রা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাঈম হোসেন, আব্দুস সালাম পনচু, সাতক্ষীরা হার্ডওয়্যার স্বত্বাধিকারী আসাদুল ইসলাম, আহসান হাবীব, আল আমিন হোসেন, নাফিই সাইকেল স্টোর স্বত্বাধিকারী টুটুল হোসেন, রাব্বি হোসেন এবং আলামিন হোসেন। টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় ছিলেন মেহেদী হাসান তুহিন এবং মাঠ পরিচালনায় ছিলেন আবুল কালাম আজাদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউরিয়া সার কারখানা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


ইউরিয়া সার কারখানা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের জন্য পুনর্মিলনী-২০২৬ উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। ২৫ ডিসেম্বর, দীর্ঘ ২১ বছর পর, সকল ব্যাচের অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় ইউরিয়া সার কারখানা কলেজ প্রাঙ্গণে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক, ১৯৭৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আবু ছাইদ।

আয়োজক কমিটির সদস্য সচিব, এপিএসসিএল-এর উপ-মহাব্যবস্থাপক এবং ১৯৯২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ এনামুল হক জানান, প্রাক্তন শিক্ষার্থীরা www.reunion.uskcalumni.org ওয়েবসাইটে প্রবেশ করে আজ (৯ অক্টোবর) থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।

রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১,৫০০ টাকা। পরিবারের সদস্য ও ড্রাইভারদের জন্য রেজিস্ট্রেশন ফি ১,২০০ টাকা। তবে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি দিতে হবে না।

আয়োজকরা জানান, ‘শেকড়ের টানে, ফিরে আসি প্রিয় প্রাঙ্গণে’-এই স্লোগানকে সামনে রেখে এবারের পুনর্মিলনী আয়োজন করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%