ঢাকা শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ইং ১৫ই কার্তিক, ১৪৩৩বাং

চারণভূমি সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর


চারণভূমি সুরক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর

উলানবাটর, ২৬ আগস্ট, ২০২৬ : চারণভূমি সুরক্ষা ও টেকসই ভূমি ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

আজ মঙ্গোলিয়ার উলানবাটরে জাতিসংঘ মরুকরণ প্রতিরোধ কনভেনশনের (ইউএনসিসিডি) ১৭তম কনফারেন্স অব দ্য পার্টিজ (কপ১৭)-এর মন্ত্রী পর্যায়ের সংলাপে তিনি এ আহ্বান জানান। খাস ও কমিউনিটি জমির সুরক্ষা নিশ্চিত করা এবং গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রচলিত অর্থে বিস্তীর্ণ চারণভূমির দেশ নয়। তবে, দেশের গ্রামীণ অর্থনীতি ও জীবিকায় প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফসল কাটার পর কৃষিজমি, পতিত জমি, চরাঞ্চল, জলাভূমি, সড়কের পাশ পশুচারণে ব্যবহৃত হয়। প্রাণিসম্পদ খাত দেশের মোট দেশজ উৎপাদনে প্রায় ২ শতাংশ অবদান রাখে এবং লাখো মানুষের জীবিকার সঙ্গে যুক্ত।

আরও পড়ুন: “অস্তিত্ব সংকটে বুড়িগঙ্গা, নদী বাঁচাতে বদলাতে হবে ঢাকার নগর কাঠামো”

তিনি বলেন, জনসংখ্যার চাপ ও বিভিন্ন ধরনের ভূমি ব্যবহারের কারণে পশুচারণের জায়গা ক্রমেই কমছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় চারণভূমি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এজন্য কমিউনিটি ও খাস চারণভূমি চিহ্নিত ও মানচিত্রভুক্ত করা, স্থানীয় প্রশাসন ও জনগোষ্ঠীর মধ্যে সহযোগিতা বাড়ানো এবং ভূমি ব্যবহারসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির সহজ ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

বাংলাদেশের জলাভূমি ও বন্যা-বিধৌত অঞ্চলের পরিবেশগত গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, এসব এলাকা মাটির উর্বরতা রক্ষা, পানি নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং কার্বন ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রাণিসম্পদ উৎপাদন ও পরিবেশ সংরক্ষণকে পরস্পরবিরোধী হিসেবে না দেখে জাতীয় ভূমি ব্যবস্থাপনা পরিকল্পনায় সমন্বিতভাবে বিবেচনা করা প্রয়োজন।

টাঙ্গুয়ার হাওরের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, কমিউনিটিভিত্তিক ব্যবস্থাপনা জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে ইতিবাচক ফল দিয়েছে। তবে, এ ধরনের উদ্যোগ দীর্ঘমেয়াদে সফল করতে ধারাবাহিক অর্থায়নের পাশাপাশি দীর্ঘস্থায়ী অঙ্গীকার প্রয়োজন।

আরও পড়ুন: ইনানীর গ্যাসের আগুন নেভানো হচ্ছে না কেন? যা জানা গেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুযোগ পেলে আবারও বাংলাদেশে ফিরতে চান ডোনাল্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


সুযোগ পেলে আবারও বাংলাদেশে ফিরতে চান ডোনাল্ড

গত জুনে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়েন শন টেইট। এরপর জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে ভারপ্রাপ্ত কোচ হিসেবে কাজ করেন সাবেক বাংলাদেশি ক্রিকেটার তালহা জুবায়ের। টেইটের স্থায়ী বিকল্প না পাওয়া পর্যন্ত তালহার সঙ্গে চুক্তি বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।

এরই মধ্যে পেস বোলিং কোচের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে ডোনাল্ডের নাম। একটি সূত্র জানিয়েছে, বিসিবি আগ্রহ দেখালে ডোনাল্ড আবারও বাংলাদেশে ফিরতে রাজি আছেন।

বাংলাদেশের পেস বোলিংয়ে নতুন করে অভিজ্ঞতার ছোঁয়া দিতে আগ্রহী অ্যালান ডোনাল্ড। সুযোগ পেলে আবারও টাইগারদের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসার।

তবে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে তার সঙ্গে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়নি। অর্থাৎ তার ফেরার ক্ষেত্রে আপাতত অপেক্ষাটা বিসিবির দিক থেকেই।

২০২২ সালের মার্চে পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর অল্প সময়েই দলের পেসারদের সঙ্গে শক্ত সম্পর্ক গড়ে ওঠে তার। তাসকিন আহমেদ, শরিফুল ইসলামসহ বাংলাদেশের পেস আক্রমণের উন্নতিতে তার ভূমিকার কথাও একাধিকবার আলোচনায় এসেছে।

২০২৩ সালে দায়িত্ব ছাড়ার পরও বাংলাদেশের পেসারদের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছিলেন ডোনাল্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট সাফল্যের পরও খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এবার সেই সম্পর্কই নতুন করে বাংলাদেশ দলের ড্রেসিংরুমে ফেরার পথ তৈরি করতে পারে কি না, সেটিই দেখার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

করতোয়া নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


করতোয়া নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে আসিফ মিয়া (১৪) নামের এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার খলসী এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ আসিফ মিয়া উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর মধ্যপাড়া গ্রামের ফুলমিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বিকালে ফুটবল খেলা শেষে আসিফ কয়েকজনের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীতে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হন আসিফ। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা ধরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান শুরু করে আসিফের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাসুদ রানা বলেন, প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় কিশোর আসিফকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল-ভূমিধসের কারণ জানালেন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল-ভূমিধসের কারণ জানালেন মন্ত্রী

নেপালে ভয়াবহ ভূমিধসের সূত্রপাত ভূমিকম্প থেকে হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। তার ভাষ্য, স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটের দিকে ওই এলাকায় ভূমিকম্প আঘাত হানে। এরপর ভূমিকম্পের প্রভাবে তুষারধসের সৃষ্টি হয় এবং সেখান থেকেই আকস্মিক বন্যার সূত্রপাত ঘটে।

নেপালের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে প্রাথমিক তথ্যের ভিত্তিতে এ কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। 

তবে তিনি উল্লেখ করেন, ঘটনাপ্রবাহের বিষয়ে সংশ্লিষ্ট দলগুলো এখনও তথ্য যাচাই করছে। ফলে দুর্যোগের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির চিত্র আরও যাচাইয়ের পর স্পষ্ট হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভূমিকম্পের পর তুষারধস এবং আকস্মিক বন্যার কারণে নেপালের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে প্রতিবেশী চীনেও ‘বিপুল ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে জানান তিনি।

নেপাল সরকার পরিস্থিতি মোকাবিলায় চীনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলেও জানান খানাল। সীমান্তবর্তী এলাকায় দুর্যোগের প্রভাব পড়ায় দুই দেশের মধ্যে যোগাযোগ ও সমন্বয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিখোঁজ
দুর্যোগের পর নেপালের নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, রিপোর্ট লেখা পর্যন্ত ২৬ জন পুলিশ সদস্য, ৯ জন সশস্ত্র পুলিশ সদস্য এবং ৪৪ জন সেনাসদস্যের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। এছাড়া শুল্ক ও অভিবাসন বিভাগের কয়েকজন কর্মকর্তাও নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চলছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্যোগের ভয়াবহতার কারণে দুর্গত এলাকাগুলোতে উদ্ধারকারী দলের পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে।

সড়ক, সেতু ও যোগাযোগব্যবস্থায় ব্যাপক ক্ষতি
ভূমিকম্প, তুষারধস ও আকস্মিক বন্যার আঘাতে নেপালের গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, সড়ক ও সেতুর পাশাপাশি যোগাযোগব্যবস্থা এবং জলবিদ্যুৎ অবকাঠামোতেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
বিশেষ করে রাসুয়া ও নুয়াকোট জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এসব এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার তৎপরতা ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে সরকারি বিভিন্ন সংস্থা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই করছে। পরিস্থিতি পুরোপুরি মূল্যায়নের পর দুর্যোগের মাত্রা এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত হিসাব পাওয়া যাবে।

এদিকে, নেপাল সরকার চীনের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে। দুর্গত এলাকায় নিখোঁজদের সন্ধান, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধার এবং আটকে পড়া মানুষদের উদ্ধারে জরুরি তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ভয়াবহ এই পাহাড়ি ঢল ও ভূমিধসে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ১৭ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ আরও অন্তত ৩৮৪ জন। সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গামাটিতে স্কাউটস’র জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


রাঙ্গামাটিতে স্কাউটস’র জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু

রাঙ্গামাটি, ২৬ আগস্ট, ২০২৬ : জেলার কাপ্তাই উপজেলায় আজ দেশের ৬৪ জেলার ২৫০ জন স্কাউট, গার্লস ইন স্কাউট, রোভার স্কাউট, গার্লস ইন রোভার স্কাউট ও অ্যাডাল্ট লিডারদের নিয়ে ‘১ম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২৬’ শুরু হয়েছে। 

বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে আজ বুধবার দুপুরে কাপ্তাইয়ের রাইংখ্যং আইল্যান্ডে পাঁচ দিনব্যাপী অ্যাডভেঞ্চার ক্যাম্প প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর হোসেন।

বাংলাদেশ স্কাউটসের যুগ্ম-নির্বাহী পরিচালক এ এইচ এম মুহসিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় উপ-কমিশনার জিয়াউল হুদা হিমেল, বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম পরিচালক মোছা. মাহফুজা পারভীন, মেহেনাজ মুন্নি প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্যাম্পের কেন্দ্রীয় ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক উপ-কমিশনার (নৌ অঞ্চল) এবং কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম। 

আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এ ক্যাম্প আগামি ৩০ আগস্ট পর্যন্ত চলবে। অ্যাডভেঞ্চার, প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি নেতৃত্ব, দলগত কাজ ও আত্মনির্ভরতার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন।

বুধবার উদ্বোধনী দিনের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কাপ্তাই হ্রদের ওয়াটার অ্যাক্টিভিটিতে অংশ নেন। পরে তারা বোটযোগে রাইংখ্যং আইল্যান্ডে গিয়ে তাবু স্থাপনসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। দিনের কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু ও পলওয়েল পার্ক পরিদর্শন এবং রাতে ক্যাম্প ফায়ারের আয়োজন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%