ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কোরিয়ায় কর্মসংস্থান সৃষ্টিতে দিঘলিয়ায় পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত


কোরিয়ায় কর্মসংস্থান সৃষ্টিতে দিঘলিয়ায় পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং বিদেশে দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে “কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টিতে করণীয়” শীর্ষক এক পরামর্শমূলক কর্মশালা আয়োজন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলার আলহাজ্ব সারোয়ার খান কলেজ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন, দিঘলিয়ার আয়োজনে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস. কে. আজিজুল বারী হেলাল। এই উপলক্ষ্যে বিশেষ অতিথি হিসেবে কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কঙওঈঅ)-এর প্রজেক্ট ফিল্ড ম্যানেজার হা মিনজুং (ঐধ গরহলঁহম), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাস গুপ্ত।

এছাড়া দিঘলিয়া উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, তিনটি টিটিসির অধ্যক্ষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী যুবক-যুবতী, অভিভাবক এবং অন্যান্য সুধীজন কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তারা দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের সম্ভাবনা, কোরিয়ান ভাষা শিক্ষার গুরুত্ব, দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি এবং বৈধ প্রক্রিয়ার মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুন: গোমস্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সকলের সমর্থন ও দোয়া চান মোহাঃ সাদিকুল ইসলাম

সবি হিসেবে সরকারের অগ্রাধিকার প্রকল্প “৫ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থান” বাস্তবায়নের লক্ষ্যে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথি এস. কে. আজিজুল বারী হেলাল তার বক্তব্যে বলেন, বর্তমান বিশ্বে কর্মসংস্থানের বাজারে টিকে থাকতে হলে আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের বিকল্প নেই। দক্ষিণ কোরিয়াসহ উন্নত দেশগুলোতে কর্মসংস্থানের সুযোগ কাজে লাগাতে শিক্ষার্থীদের ভাষাগত ও কারিগরি দক্ষতা অর্জনে মনোযোগী হতে হবে। তিনি তরুণদের প্রতি সরকারের বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

বিশেষ অতিথি হা মিনজুং বলেন, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা, কর্মসংস্থানের সম্ভাবনা এবং দক্ষ জনশক্তির চাহিদা সম্পর্কে আলোকপাত করেন। তিনি এও বলেন, যথাযথ প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশি তরুণরা কোরিয়ার শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। সভাপতির বক্তব্যে ইউএনও সুজন দাস গুপ্ত জানান, দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বৈদেশিক কর্মসংস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও আন্তর্জাতিক শ্রমবাজার সম্পর্কে সচেতন করতে এ ধরনের কর্মশালার গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিবৃন্দ। প্রশ্নোত্তর পর্বে দক্ষিণ কোরিয়ায় পড়াশোনা, কর্মসংস্থান, ভাষা শিক্ষা, ভিসা প্রক্রিয়া এবং দক্ষতা উন্নয়ন সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বক্তারা বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ, দালালচক্রের প্রতারণা থেকে সতর্ক থাকার প্রয়োজনীয়তা এবং দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ গ্রহণের আহ্বান জানান। কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে এবং দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কে বাস্তবসম্মত ধারণা প্রদান করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেবহাটায় ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:৫৫ পি.এম


দেবহাটায় ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন

দেবহাটা উপজেলায় বাল্য বিয়ে, শারিরীক শাস্তি ও শিশু শ্রম প্রতিরোধ এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তকরণে দুটি দিনের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার, ২৪ জুন, বিকাল সাড়ে ৩টায় উপজেলা মডেল মসজিদের সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে এবং সুশীলন দেবহাটা এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এপি ম্যানেজার মিল্টন সিংহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি আর, কে বাপ্পা এবং দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।

অনুষ্ঠানের প্রথম দিন উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য ও মূল প্রবন্ধ তুলে ধরেন খুলনা এপিসিও এর সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল। পুরো অনুষ্ঠানটির পরিচালনা করেন দেবহাটা এরিয়া প্রোগ্রামের সুশীলনের উপজেলা ম্যানেজার মামুন হোসেন।

২৩ ও ২৪ জুন এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ মুফতী মাওলানা শাঈখ মুহাম্মদ উছমান গনী। কর্মশালায় সুশীলনের সিডিও মিজানুর রহমান এবং জোস্ন্যা বালা সহ উপজেলা থেকে ১২০ জন ধর্মীয় নেতা অংশগ্রহণ করেন।

কর্মশালায় আলোচনা করা হয় ইসলামে বিয়ে বা পরিবার গঠনের উদ্দেশ্য কি, ইসলাম কি বাল্য বিয়ের অনুমোদন দেয়, শিশুর শারিরীক শাস্তির বিধি-নিষেধ এবং এই ক্ষতিকর সামাজিক প্রথার বিষয়ে। শিশুদের চার ধরনের ঝুঁকি, যেমন শোষণ, নির্যাতন, সহিংস আচরণ ও অবহেলা, এবং শিশু শ্রম নিরসনের ক্ষেত্রে ধর্মীয় নেতাদের করণীয় সম্পর্কিত ৭টি মূলনীতি তুলে ধরা হয়। পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ সামাজিক অন্তর্ভুক্তির জন্য কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:৫৭ পি.এম


কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কয়রায় অনুষ্ঠিত হতে চলা জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুন (বুধবার) সকালে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে 'পদ্ম' এ এই সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্যাম্পেইনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সভায় বক্তারা বলেছেন, শিশুদের অন্ধত্ব প্রতিরোধে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের ভূমিকা অপরিসীম।

আগামী রবিবার (২৮ জুন) ক্যাম্পেইনের দিনে একটি শিশুও বাদ না পড়ে, সে লক্ষ্যে মাঠপর্যায়ে শতভাগ কভারেজ নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়েছে। ভিটামিন 'এ' শিশুদের অন্ধত্ব দূর করার পাশাপাশি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মাধ্যমে সুস্থ-সবল নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।

আগামী ২৮ জুনের এই জাতীয় কর্মসূচি সফল করতে আমাদের সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ বিকাশ মৃধা, ডাঃ গোলাম মাইন ফেরদৌস, ডাঃ আশিকুর রহমান, সাংবাদিক মাষ্টার আঃ রউফ প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

১২:০১ এম


কালীগঞ্জে অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে জেলা ট্রাস্ক ফোর্স অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল আটক করেছে। অভিযানের সময় ভ্রাম্যমান আদালতে দুই ব্যাবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরে উদ্ধারকৃত মালামাল পুড়িয়ে ভস্মিভ’ত করা হয়। বুধবার বেলা ১১ টায় ঝিনাইদহ জেলা ট্রাস্ক ফোর্সের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোহাম্মদ আলামিন মৎস সুরক্ষা ও সংরক্ষন আইন অনুযায়ী ওই জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালত টিম ও কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা হাসান সাজ্জাত জানান, বুধবার সকাল ১০ টার দিকে জেলা ট্রাস্ক ফোর্স টিমসহ তারা কালীগঞ্জ শহরের বড় মাছ বাজারে এক অভিযান পরিচালনা করেন। এ সময়ে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৩ কেজি কারেন্ট জাল ও ১২ টি চায়না দুয়ারী জাল আটক করা হয়। যার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। অভিযানের সময় নির্বাহী ম্যাজিষ্টেট মোবাইল কোট পরিচালনা করে মৎস সুরক্ষা ও সংরক্ষন আইনে অভিযুক্ত ইয়ানুর রহমান ও আল আমিন নামে দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেন। পরে উদ্ধারকৃত জাল উপজেলা পরিষদে নিয়ে তা পুড়িয়ে ভস্মিভ’ত করা হয়। অভিযানের সময় পুলিশ, র‌্যাব ও মৎস অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

১২:০২ এম


কালীগঞ্জে সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

ঝিনাইদহের কালীগঞ্জে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যের ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ওই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। এ সময়ে খরিপ মৌসুমের রোপা আমন ও গ্রীষ্মকালীন সবজি আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তালিকাভুক্ত চাষীদের মধ্যে বিঘাপ্রতি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কালীগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নের মোট ৩৫ শত কৃষকের মাঝে রোপা আমন ধান বীজ ও সার বিতরণ করা হবে। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আকতারুজ্জামান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জামায়াতের উপজেলা শাখার আমীর আব্দুল হক, বিএনপি নেতা ইস্রাইল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, সাংবাদিক আলহাজ্ব শহিদুল ইসলাম ও জামির হোসেন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%