ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত


কয়রায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কয়রায় অনুষ্ঠিত হতে চলা জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা পর্যায়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুন (বুধবার) সকালে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে 'পদ্ম' এ এই সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ক্যাম্পেইনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সভায় বক্তারা বলেছেন, শিশুদের অন্ধত্ব প্রতিরোধে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের ভূমিকা অপরিসীম।

আরও পড়ুন: বালিয়াকান্দিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আগামী রবিবার (২৮ জুন) ক্যাম্পেইনের দিনে একটি শিশুও বাদ না পড়ে, সে লক্ষ্যে মাঠপর্যায়ে শতভাগ কভারেজ নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়েছে। ভিটামিন 'এ' শিশুদের অন্ধত্ব দূর করার পাশাপাশি তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মাধ্যমে সুস্থ-সবল নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।

আগামী ২৮ জুনের এই জাতীয় কর্মসূচি সফল করতে আমাদের সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এতে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ শাহ আলম, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ বিকাশ মৃধা, ডাঃ গোলাম মাইন ফেরদৌস, ডাঃ আশিকুর রহমান, সাংবাদিক মাষ্টার আঃ রউফ প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বরিশালসহ ৮টি ‘শান্তি নিবাস’ নির্মাণের ৫ বছর পর চালু হতে যাচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

১২:০১ এম


কালীগঞ্জে অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে জেলা ট্রাস্ক ফোর্স অভিযান চালিয়ে প্রায় তিন লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল আটক করেছে। অভিযানের সময় ভ্রাম্যমান আদালতে দুই ব্যাবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরে উদ্ধারকৃত মালামাল পুড়িয়ে ভস্মিভ’ত করা হয়। বুধবার বেলা ১১ টায় ঝিনাইদহ জেলা ট্রাস্ক ফোর্সের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোহাম্মদ আলামিন মৎস সুরক্ষা ও সংরক্ষন আইন অনুযায়ী ওই জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালত টিম ও কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা হাসান সাজ্জাত জানান, বুধবার সকাল ১০ টার দিকে জেলা ট্রাস্ক ফোর্স টিমসহ তারা কালীগঞ্জ শহরের বড় মাছ বাজারে এক অভিযান পরিচালনা করেন। এ সময়ে দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৩ কেজি কারেন্ট জাল ও ১২ টি চায়না দুয়ারী জাল আটক করা হয়। যার মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা। অভিযানের সময় নির্বাহী ম্যাজিষ্টেট মোবাইল কোট পরিচালনা করে মৎস সুরক্ষা ও সংরক্ষন আইনে অভিযুক্ত ইয়ানুর রহমান ও আল আমিন নামে দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেন। পরে উদ্ধারকৃত জাল উপজেলা পরিষদে নিয়ে তা পুড়িয়ে ভস্মিভ’ত করা হয়। অভিযানের সময় পুলিশ, র‌্যাব ও মৎস অফিসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

১২:০২ এম


কালীগঞ্জে সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

ঝিনাইদহের কালীগঞ্জে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যের ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে ওই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক হামিদুল ইসলাম হামিদ। এ সময়ে খরিপ মৌসুমের রোপা আমন ও গ্রীষ্মকালীন সবজি আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তালিকাভুক্ত চাষীদের মধ্যে বিঘাপ্রতি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কালীগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১১টি ইউনিয়নের মোট ৩৫ শত কৃষকের মাঝে রোপা আমন ধান বীজ ও সার বিতরণ করা হবে। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আকতারুজ্জামান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জামায়াতের উপজেলা শাখার আমীর আব্দুল হক, বিএনপি নেতা ইস্রাইল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, সাংবাদিক আলহাজ্ব শহিদুল ইসলাম ও জামির হোসেন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

১২:০৩ এম


কালীগঞ্জে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ এবং তার অঙ্গ সংগঠনের ৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারটি মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সম্পন্ন হয়। সন্ত্রাস বিরোধী আইনে হাতে নেওয়ার পর বুধবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে, এমনটি জানিয়েছে পুলিশ।

এর আগে, একই আইনে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মাস্তাফিজুর রহমান বিজুসহ ১১ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।*

মামলায় গ্রেফতারকৃত আসামিদের মধ্যে রয়েছেন মোস্তাক আহম্মেদ লাভলু, মালিয়াট ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোঃ কাবিরুল ইসলাম নান্নু, পৌর শ্রমিক দলের সাবেক সহসাধারন সম্পাদক নওশের আলী, শ্রমিকলীগের সদস্য মোঃ আশরাফুল শেখ, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক শেখ সৌরভ ওরফে সাদ্দাম, মাসুদ আলী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক অর্ত বিষয়ক সম্পাদক মোঃ সবুজ হোসেন এবং ত্রিলোচনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি মোঃ সাইদুর রহমান।*

মঙ্গলবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুর আড়পাড়ার বাড়িতে একটি প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হওয়ার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। সে সময় নেতাকর্মী ও পরিবারের সদস্যদের বাধার মোকাবেলা করে জয়েন্ট বিজু পালিয়ে যান।*

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, “মোস্তাফিজুর রহমান বিজুর বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা সমবেত হয়ে কার্যক্রম পরিচালনা করছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশকে দেখেই উপস্থিত নেতাকর্মীদের সাথে পুলিশের বাকবিতণ্ডা শুরু হয় এবং পুলিশের কাজে বাধা দেয়া হয়।” উক্ত ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে ১১ জনের নাম উল্লেখ করে ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাত রেখে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে, জানান ওসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তালায় সিএসএসের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ ইং

১২:০৪ এম


তালায় সিএসএসের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান

খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস), যা একটি জনকল্যাণব্রতী মানবিক উন্নয়ন প্রতিষ্ঠান, ১৯৭২ সাল থেকে বাংলাদেশে ভাগ্যহত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মৌলিক মানবিক চাহিদা পূরণে র প্রয়াসে কাজ করে চলেছে। সিএসএস বাংলাদেশের ৪টি বিভাগের ২৭টি জেলার ২১০টি থানা/উপজেলাতে ঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন উপজেলাতে স্বাস্থ্য ও শিক্ষা সেক্টরের কর্মকাণ্ড বিস্তৃত করেছে। সিএসএস এর মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের আওতায় পরিচালিত বর্তমান ৪৭টি হোপ নন ফরমাল প্রাইমারি স্কুলের মাধ্যমে প্রতি বছর প্রায় ১৪০০ জন সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলগামী করে শিক্ষার সুযোগ তৈরি করছে, যার কার্যক্রম শুরু হয়েছিল ২০০৬ সালে। প্রতিষ্ঠানটি বিগত এক যুগেরও বেশি সময় ধরে সংস্থার উপকারভোগী সদস্যদের সন্তানদের মধ্যে দুই সহস্রাধিক এসএসসি ও এইচএসসি পরীক্ষাতে বৃত্তি/এ প্লাস পেয়ে উর্ত্তীণদের বিশেষভাবে সংবর্ধনা এবং আর্থিক সুবিধা প্রদান করেছে।

চলতি বছরও তারই ধারাবাহিকতায় ১২৩ জন কৃতি শিক্ষার্থীদের বিভিন্ন জেলা/উপজেলায় শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করাসহ আর্থিক সুবিধা প্রদান করা হবে, যার অংশ হিসেবে বুধবার (২৪ জুন) সকালে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিয়ার রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসএস এর খুলনা অঞ্চলের প্রোগ্রাম অফিসার মোঃ কামরুজ্জামান। এছাড়া, সিএসএস এর তালা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ আমিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জোনের জোনাল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম ও তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান।

এসময় সিএসএস তালা শাখার ব্রাঞ্চ ম্যানেজার পরিমল বিশ্বাস, কপিলমুনি ব্রাঞ্চের মসিউল ইসলাম ও পাইকগাছা ব্রাঞ্চের ম্যানেজার বিপ্রজীত সরকারসহ সংবর্ধিত শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অসাধারণ পারফরম্যান্স প্রদর্শনকারী ৬ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা, উপবৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়, যা এমআরএ কর্তৃক প্রদত্ত নির্দেশনা মোতাবেক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%