০৫:৪৪ পি.এম
চলচ্চিত্র জগৎতে প্রবেশ করার সাথে সাথেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তেলুগু অভিনেত্রী নীতি টেলর। তবে, মাত্র তিনটি সিনেমা করার পর তিনি তার ক্যারিয়ারের সমাপ্তি ঘটান। দীর্ঘ সময় পর, এই সিদ্ধান্তের পেছনের কারণ জানালেন টেলর।
সম্প্রতি ‘হাউটারফ্লাই’ এর একটি অনুষ্ঠানে অভিনেত্রী প্রকাশ করেন, এক পরিচালকের কাছে কাস্টিং কাউচের শিকার হওয়ার অভিজ্ঞতা তাকে সিনেমা থেকে দূরে সরিয়ে রেখেছিল।
নীতি বলেন, "আমার সঙ্গে প্রথম ছবিটি যিনি করেছিলেন, সেই পরিচালক ছবির কাজ শেষ হওয়ার পর আমাকে আরেকটি ছবির জন্য ফোন করেন। এরপর তিনি বলেন, তবে এবার ছবিটা করতে হলে তোমাকে আমার সঙ্গে রাত কাটাতে হবে।" এরপর তিনি ফোনটি কেটে দেন এবং তার নম্বর ব্লক করে দেন। পরে মাকে ফোন করে জানান, "ভাবো তো, ওই বুড়ো লোকটা এমন কথা বলছে!"
আরও পড়ুন: জাফর পানাহির ৫ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত ও বিদেশযাত্রা নিষিদ্ধ
নীতি আরও বলেন, "আমি তাকে অন্য মেয়েদের সঙ্গেও দেখেছিলাম। কিন্তু কখনও তিনি আমার সঙ্গেও এমন কিছু করার চেষ্টা করবেন, তা বুঝতে পারিনি।" সেই ঘটনার পরই তিনি সিদ্ধান্ত নেন, জীবনে আর কখনও কোনও সিনেমায় কাজ করবেন না।
অভিনেত্রী জানান, "আমি একেবারে হতবাক হয়ে গিয়েছিলাম। শুধু তার নম্বর ব্লক করেছিলাম। কাউকে কিছু বলিনি, কারণ কী ঘটেছে, তা বুঝে উঠতেই পারছিলাম না।"
১৫ বছর বয়সে হিন্দি ধারাবাহিক ‘পেয়ার কা বন্ধন’ এর মাধ্যমে টেলিভিশনে অভিনয় শুরু করেন নীতি। তবে ২০১৪ সালের জনপ্রিয় ধারাবাহিক ‘কাইসি ইয়ে ইয়ারিয়া’ তাকে বিশেষ পরিচিতি এনে দেয়। এরপর তিনি একাধিক টেলিভিশন প্রকল্পে কাজ করেছেন।
অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে ‘বড়ে অচ্ছে লাগতে হ্যায় ২’ ধারাবাহিকে। সম্প্রতি তিনি রিয়্যালিটি শো অ্যালায়েন্স-এও অংশ নিয়েছিলেন, যেখানে তিনি সেমিফাইনালিস্ট হন। শোয়ের বিজয়ী হন মিনি মাথুর।
আরও পড়ুন: কৃতি শ্যানন: ইনস্টাগ্রামে এআই দ্বারা তৈরি ছবি সরানোর সুযোগ নেই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন