ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’


‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’

দেশের শীর্ষস্থানীয় ফকিহ, রাজধানীর শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান মুফতি আল্লামা মিযানুর রহমান সাঈদ মন্তব্য করেছেন যে, কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থার মৌলিক কিতাবগুলো অপরিবর্তিত রেখে আনুষঙ্গিক কিতাবাদিতে যুগোপযোগী সংস্কার এবং ঈমান-আকিদা সংক্রান্ত নতুন কিতাব যুক্ত করা প্রয়োজন। তিনি আধুনিক আলেমদের রচিত বই সিলেবাসে অন্তর্ভুক্তির ওপরও গুরুত্বারোপ করেছেন, যা বাতিল মতবাদ ও নাস্তিক্যবাদের বুদ্ধিভিত্তিক মোকাবিলায় সহায়ক হবে।

বৃহস্পতিবার এক ভিডিও সাক্ষাৎকারে কওমি সিলেবাসের সংস্কার ও আধুনিকায়ন নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

মুফতি মিযানুর রহমান সাঈদ বলেন, “বর্তমান সময়ে নানা ধরনের যুগোপযোগী প্রশ্ন ও জটিলতা সামনে আসছে। আমাদের শিক্ষার্থীরা যেন এসব প্রশ্নের সঠিক ও দাঁতভাঙা জবাব দিতে পারে, সেজন্য ঈমান-আকিদা সংক্রান্ত আরও কিছু কিতাব কওমি সিলেবাসে যুক্ত করা অপরিহার্য।”

আরও পড়ুন: ৯ বছরের শিশু ওরিন সাফাত প্রধানমন্ত্রীর হাতে উপহার দিলেন নিজ হাতে লেখা কোরআন শরীফ

তিনি কওমি ধারার ঐতিহ্যবাহী ভিত্তি তুলে ধরে বলেন, “আমাদের কওমি নেসাবের যে মৌলিক কিতাবগুলো রয়েছে, সেগুলোতে হাত দেওয়ার বা পরিবর্তন আনার কোনো সুযোগ নেই। কারণ এগুলোই শিক্ষার্থীদের যোগ্যতা অর্জনের মূল বুনিয়াদ। এগুলোতে পরিবর্তন আনলে প্রকৃত ইলম অর্জন ব্যাহত হবে। প্রতিটি জামাতের মৌলিক কিতাবগুলো যেভাবে আছে, সেভাবেই বহাল রাখা উচিত।”

তবে তিনি সহায়ক ও আনুষঙ্গিক বিষয়ে পর্যালোচনার সুযোগ রয়েছে উল্লেখ করে বলেন, “সিলেবাসের আনুষঙ্গিক কিতাবগুলোতে প্রয়োজনীয় সংস্কার আনা যেতে পারে। গভীর গবেষণার মাধ্যমে সময়ের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করা যেতে পারে।”

বিশেষ করে আকিদা ও সিরাত অধ্যয়নের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শাইখুল হাদিস মুফতি মিযানুর রহমান সাঈদ বলেন, বর্তমান সিলেবাসে এই দুই বিষয়ের কিতাব খুবই কম। সমকালীন ফিতনা মোকাবিলায় আকিদার কিতাব বৃদ্ধির পাশাপাশি প্রিয় নবীজির (সা.) সিরাত চর্চাকে আরো বিস্তৃত করতে পর্যাপ্ত কিতাব পাঠ্যভুক্ত করা দরকার।

একই সঙ্গে হাদিস মুখস্থকরণের ওপর জোর দিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেন, “আমাদের শিক্ষার্থীরা দীর্ঘ শিক্ষাজীবন শেষ করে আলেম হয়ে বের হচ্ছে, অথচ অনেকেরই অন্তত একশ’ হাদিসও মুখস্থ থাকে না—এটি অত্যন্ত দুঃখজনক।” এ অবস্থা দূর করতে সিলেবাসে থাকা ছোট ছোট হাদিসের কিতাবগুলো গুরুত্বসহকারে ছাত্রদের হিফজ করানোর পরামর্শ দেন তিনি।

আরও পড়ুন: নিউইয়র্কের মসজিদ আল আরাফার নতুন কমিটির শপথ গ্রহণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে সরকারি অফিসের সামনে ৩ পেট্রোলবোমা নিক্ষেপ, আতঙ্ক ছড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৬ এম


চট্টগ্রামে সরকারি অফিসের সামনে ৩ পেট্রোলবোমা নিক্ষেপ, আতঙ্ক ছড়িয়েছে

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকায় সরকারি দপ্তরের কার্যালয়ের দিকে ৩টি পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে, নিক্ষেপ করা তিনটি বোমার মধ্যে দুটিই বিস্ফোরিত হয়নি।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে ২ নম্বর গেট এলাকায় অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সামনে দুটি পেট্রোলবোমা এবং পার্শ্ববর্তী চান্দগাঁওমুখী ভূমি অফিসের কার্যালয়ের সামনে একটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়।

পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে আমার দেশকে জানান, এলজিইডি অফিসের সামনে পড়া দুটি পেট্রোলবোমা বিস্ফোরিত হয়নি।

তিনি আরো বলেন, "কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছি। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, ওপরের ফ্লাইওভার থেকে পেট্রোলবোমাগুলো নিচে নিক্ষেপ করা হয়েছে।"

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, ব্যস্ততম এলাকার সরকারি দপ্তরের সামনে এমন ঘটনায় স্থানীয় পথচারী ও অধিবাসীদের মধ্যে ক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে দোষী রাসেল ব্র্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৬ এম


ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে দোষী রাসেল ব্র্যান্ড

ব্রিটিশ কৌতুক অভিনেতা ও চলচ্চিত্র তারকা রাসেল ব্র্যান্ড ধর্ষণের একটি এবং যৌন নিপীড়নের তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।

এই ৫১ বছর বয়সী অভিনেতার বিরুদ্ধে মোট সাতটি অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগগুলোর মধ্যে তিনটি ধর্ষণ, তিনটি যৌন নিপীড়ন এবং একটি শ্লীলতাহানির চেষ্টার অন্তর্ভুক্ত ছিল।

১৯৯৯ থেকে ২০০৯ সালের মধ্যে ছয় নারীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ভিত্তিতে এই অভিযোগগুলো করা হয়।

আইন অনুযায়ী, ওই নারীদের পরিচয় আজীবন গোপন রাখার অধিকার রয়েছে।

রায় ঘোষণার পর বিচারক জানিয়েছেন, ব্র্যান্ডকে নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ড দেওয়া হবে। বর্তমানে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী সোমবার তার সাজা ঘোষণা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিভার সিরোসিসে আক্রান্ত আল-আমিনের ট্রান্সপ্ল্যান্টে প্রয়োজন ৫০-৬০ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৭ এম


লিভার সিরোসিসে আক্রান্ত আল-আমিনের ট্রান্সপ্ল্যান্টে প্রয়োজন ৫০-৬০ লাখ টাকা

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার শিক্ষক এবং মিছবাহুল উলুম কামিল মাদরাসার সাবেক সভাপতি আল-আমিন বর্তমানে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ঢাকা পিজি হাসপাতালের সুপার স্পেশালাইজড ইউনিটে চিকিৎসাধীন আছেন।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাঁর জরুরি ভিত্তিতে লিভার ট্রান্সপ্ল্যান্ট করানো প্রয়োজন। এ উদ্দেশ্যে আগামী ১১ নভেম্বর ভারত থেকে একটি মেডিকেল টিম পিজি হাসপাতালে আসবে। ওই সময় আল-আমিনের লিভার ট্রান্সপ্ল্যান্ট করানোর জন্য সংশ্লিষ্ট চিকিৎসকরা বিশেষভাবে জোর তাগিদ দিয়েছেন। দ্রুত অস্ত্রোপচার না হলে তাঁর জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে জানানো হয়েছে।

দেশে লিভার ট্রান্সপ্ল্যান্টসহ প্রয়োজনীয় চিকিৎসার জন্য আনুমানিক ৫০ থেকে ৬০ লাখ টাকা প্রয়োজন। ইতিমধ্যে তাঁর চিকিৎসায় পরিবারের পক্ষ থেকে কয়েক লাখ টাকা ব্যয় করা হয়েছে। তবুও সবার পরামর্শ অনুযায়ী আল্লাহর ওপর ভরসা রেখে লিভার ট্রান্সপ্ল্যান্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তাঁকে সাহায্য পাঠাতে—

হিসাবের নাম: আবদুল্লাহ আল মামুন, মো. হুমায়ুন কবির ও মো. রওশন জামান

হিসাব নম্বর: ২০৫০১৪৫০২০৬৪২০৫১৫

ব্যাংক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি

শাখা: মৌচাক শাখা

বিকাশ/নগদ: 01988-332900

যোগাযোগ: 01781-209970

সংশ্লিষ্টরা আল-আমিনের দ্রুত সুস্থতার জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। মহান আল্লাহ তাঁকে পূর্ণ সুস্থতা ও নেক হায়াত দান করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শেষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৭ এম


বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ বিমান মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শেষ

বাংলাদেশ বিমান বাহিনী এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স (PACAF) এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত পাঁচ দিনের বিমান মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

ঢাকা সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি এ কে খন্দকারে বৃহস্পতিবার এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই মহড়ার সমাপ্তি ঘটে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, বিবিপি, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি। তিনি বক্তব্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় যৌথ প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রধান কর্নেল হেনরি ই. প্লাগরাডট মহড়ার বিভিন্ন সফল কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন।

এই মহড়ায় সি-১৩০জে ও সি-১৩০বি পরিবহন বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, বিমান চলাচলের নিরাপত্তা, ঝুঁকিপূর্ণ উপকরণ ব্যবস্থাপনা, বিমানসংক্রান্ত চিকিৎসা, আকাশপথে মালামাল পরিবহন, বিমান ঘাঁটির নিরাপত্তা এবং দুর্ঘটনার পর অগ্নিনির্বাপণ ও দ্রুত উদ্ধার কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের সশস্ত্র বাহিনী অভিজ্ঞতা ও কৌশল বিনিময় করে।

পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ১৮ জন অভিজ্ঞ সদস্য অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%