মাসুদ রানা, জেলা প্রতিনিধি টাংগাইল
বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ ইং
০১:০০ পি.এম
২৫/৮/২০২৬ইং।যে কৃষক আমাদের মুখে ভাত তুলে দেয়, সেই কৃষক যখন সার কিনতে যায়, তখন তাকে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কিনতে হয়। ডিলারদের কাছে সার কেনার সময় দাম জিজ্ঞেস করলে, তারা বলছে বাহির থেকে কেনা হয়েছে।
কৃষক যখন ধান বিক্রি করতে যায়, তখন সে সরকারি রেটের মাত্র চার ভাগের তিন ভাগ পায়। এর মধ্যে আবার ৪০ কেজির জায়গায় ৪১ কেজি দিতে হয়। এই বাড়তি এক কেজির নাম পাইকাররা "ধলতা" বলে। তাহলে, এই সোনার বাংলাদেশে কৃষকের অবস্থান কোথায়?
এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইলে, প্রয়োজন এই সিন্ডিকেট কারীদের দেশ থেকে নির্মূল করা। আমি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং সকল প্রশাসনকে বিনয়ের সাথে জানাচ্ছি, অতি দ্রুত এই সিন্ডিকেট কারীদের আইনের আওতায় আনার জন্য এবং এদের লাইসেন্স বাতিল করার জন্য জোরালো অনুরোধ জানাচ্ছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ ঘটনা ১২৯ বারের মতো তদন্ত সংস্থাকে প্রতিবেদন দাখিলের জন্য সময় প্রদান করা হলো।
আজকের জন্য মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত সংস্থা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম নতুন এদিন ধার্য করেন।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গত ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব র্যাব থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গঠিত একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তদন্ত শেষে ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে তদন্ত শেষ করে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের দেওয়া সময় ইতোমধ্যে শেষ হয়ে গেছে।
এ অবস্থায় রাষ্ট্রপক্ষ তদন্ত চলমান ও অগ্রগতি আছে উল্লেখ করে নয় মাস সময়ের আরজি জানায়। গত ২০২৫ সালের ২২ এপ্রিল শুনানি নিয়ে আদালত ছয় মাস সময় মঞ্জুর করেন। একই সঙ্গে ২০২৫ সালের ২২ অক্টোবর আদেশের জন্য পরবর্তী দিন নির্ধারণ করেন। কিন্তু উচ্চ আদালতের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স প্রতিবেদন দাখিল করতে পারেনি। গত ২৩ অক্টোবর মামলার তদন্ত শেষ করতে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দেন হাইকোর্ট। গত ২৬ এপ্রিল মামলার তদন্ত শেষ করতে বিভিন্ন এজেন্সির অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছেন হাইকোর্ট।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সাথে সম্পর্কিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক এমপি এবং মন্ত্রীদের মধ্যে ১০ জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে, বিভিন্ন কারাগার থেকে প্রিজনভ্যানে করে কঠোর নিরাপত্তার মধ্যে তাঁদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।
হাজির হওয়া ১০ আসামির মধ্যে রয়েছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি, গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
প্রসিকিউশন সূত্রে জানা যায়, আজকের দিনে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময় নির্ধারিত রয়েছে। এই কারণে কারাগারে থাকা ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
জুলাই মাসের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ড, হামলা ও নির্যাতনের অভিযোগে আসামিদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
তদন্তের পর পর্যায়ক্রমে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।
শুরুতে এই মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৪৬ জনকে আসামি করা হয়েছিল। পরে ধাপে ধাপে কয়েকজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। ইতিমধ্যে দীপু মনি ও আব্দুর রাজ্জাককে শাপলা চত্বরে গণহত্যার মামলায়ও আসামি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনাজপুর জেলার মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে আটক করার প্রতিবাদে শ্রমিকরা কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন। এই আন্দোলনের কারণে দিনাজপুরে সকল ধরনের বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
গতকাল বুধবার রাতে শেখ বাদশাকে আটক করার পর থেকে পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধসহ থানার ঘেরাও করেন। আজ বৃহস্পতিবার সকালে, বিক্ষোভ চলাকালীন কোতোয়ালি থানার গেটের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ১০ জন শ্রমিক আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, দিনাজপুর জেলার দশমাইল মোড়, মির্জাপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল, বটতলী ট্রাকটার্মিনাল, সাধনার মোড়সহ বিভিন্ন স্থানে রাস্তার ওপর বাসের ব্যারিকেড দিয়ে নেতার মুক্তির দাবিতে তারা বিক্ষোভ করছেন। তারা দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড় আঞ্চলিক মহাসড়কের দশমাইল এবং রানীর বন্দরসহ কয়েকটি স্থানে ব্যারিকেড দেওয়ার কথাও জানিয়েছেন। এর ফলে দিনাজপুর জেলার সঙ্গে আন্তঃজেলার সকল রুট এবং ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে, যা যাত্রীদের জন্য ভোগান্তির সৃষ্টি করেছে।
শ্রমিকদের অভিযোগ, বাদশাকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন থেকে বিরত রাখার জন্য ষড়যন্ত্রমূলকভাবে আটক করা হয়েছে। তারা কোতোয়ালি থানার ঘেরাওয়ের পাশাপাশি সামনের সড়কে বাস-ট্রাক রেখে ব্যারিকেড দিয়েছেন।
এদিকে, বাদশাকে আটক করার কারণ সম্পর্কে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে একটি পুলিশ সূত্র জানিয়েছে, তাকে রাজনৈতিক মামলায় আটক করা হয়েছে।
মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক সৈয়দ শওকত আলী তোতা বলেন, "দিনাজপুর জেলা থেকে বুধবার রাত ১১টা থেকে আজ বৃহস্পতিবার কোনো বাস ছেড়ে যায়নি।"
তিনি আরও জানান, "আমরা এ নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। এখন কোনো সুরাহা হয়নি।"
এদিকে, দিনাজপুর ট্রাক ট্রাক-লড়ি, কাবার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী সাদা শ্রমিক নেতা শেখ বাদশার মুক্তির দাবি জানিয়েছেন।
প্রসঙ্গত, আগামী ১৯ সেপ্টেম্বর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শ্রমিকরা দাবি করছেন, তাকে নির্বাচনে অংশগ্রহণ না করানোর জন্য আটক করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২৭/০৮/২০২৬ইং, টাঙ্গাইল জেলার ঘাটাল উপজেলায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত রাত্রে একটি পিকআপের মাধ্যমে মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলে দেওয়ার সময় জনতার হাতে আটক হয়।
গাড়ির ড্রাইভারকে জিজ্ঞাসাবাদ করার পর তাকে ভুয়াপুর থানায় সোপর্দ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ