ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ১০ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন


ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ১০ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর গ্রামের ফারজানা আক্তার মিম (১৭) নামের এক তরুণীর আত্মহত্যার ঘটনায় ইতালি প্রবাসী যুবক ও তার পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ভৈরব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী দুলাল মিয়া ও তার পরিবার এই অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রবাসী পাভেল মিয়ার বাবা দুলাল মিয়া, তার চাচা হাসান মিয়া এবং ঘটক মো. খোকন মিয়া।


সংবাদ সম্মেলনে ঘটক খোকন মিয়া জানান, ৪-৫ মাস আগে দুলাল মিয়ার ইতালি প্রবাসী ছেলে পাভেল মিয়ার সাথে জীবন মিয়ার কন্যা ফারজানা আক্তার মিমের বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়। উভয় পক্ষের সম্মতিতে আংটি পরানো ও খাওয়া-দাওয়ার মাধ্যমে প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। যোগাযোগের সুবিধার্থে ছেলের পক্ষ থেকে মিমকে একটি মোবাইল ফোনও দেওয়া দেওয়া হয়েছিল। সবকিছু ঠিকঠাক চললেও কিছুদিন পর মেয়ের পক্ষ থেকে জানানো হয়, তারা এই বিয়ে আর করাবেন না। কারণ জানতে চাইলে মেয়ের বাবা জীবন মিয়া জানান, ছেলের মায়ের সাথে ফোনে কথাকাটাকাটি হওয়ার কারণে তারা বিয়ে দিতে রাজি নন। ঘটক খোকন উভয় পক্ষের সাথে আলোচনা করে ঘরোয়াভাবে আংটি, মোবাইল ও যাতায়াত বাবদ ২৫ হাজার টাকা লেনদেন বুঝিয়ে দিয়ে ঝামেলার সুরাহা করেন। এই মীমাংসার ১০-১২ দিন পর গত ২৬ আগস্ট রাতে নিজ ঘরে ইঁদুরের বিষ খেলে পরদিন ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মিমের।

আরও পড়ুন: মহাঅষ্টমীতে বরিশালের পূজামণ্ডপ পরিদর্শনে বিএমপি কমিশনার, নিরাপত্তায় কঠোর নজরদারি

সংবাদ সম্মেলনে প্রবাসী পাভেলের বাবা দুলাল মিয়া বলেন, মেয়ের পরিবার নিজেই তো বিয়ে ভেঙে দিয়েছিল। আমরা তো কোনো জোরজুলুম করিনি। মীমাংসার মাধ্যমে সব বিষয় চুকে যাওয়ার ১০-১২ দিন পর হঠাৎ জানতে পারি মেয়ের বাবা আমাদের প্রবাসী ছেলেসহ পরিবারের ৪ জনের নামে মিথ্যা মামলা দিয়েছেন। এখন তারা আমাদের কাছে মামলা তুলে নেওয়ার শর্তে ১০ লাখ টাকা চাঁদা দাবি করছে। তিনি আরও বলেন, ছেলের বিরুদ্ধে নগ্ন ছবি চাওয়ার যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। আমার ছেলে সুদূর ইতালি থেকে বৈধভাবে জীবিকা নির্বাহ করছে। একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে কেন্দ্র করে আমাদের পরিবারকে সামাজিক ও আর্থিকভাবে হয়রানি করতেই এই মিথ্যা মামলা সাজানো হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী দুলাল মিয়া ও তার পরিবার এই হয়রানিমূলক মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের বটতলায় কোতোয়ালি পুলিশের অভিযানে দেশীয় ধারালো অস্ত্রসহ স্ট্যালিনসহ আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার বরিশাল

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


বরিশালের বটতলায় কোতোয়ালি পুলিশের অভিযানে দেশীয় ধারালো অস্ত্রসহ স্ট্যালিনসহ আটক ২

চাঁদাবাজি, ইভটিজিং ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ

বরিশাল নগরীর বটতলা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় ধারালো অস্ত্রসহ স্ট্যালিন কিশোর গ্যাংয়ের প্রধান মো. স্ট্যালিন (২২) ও মো. সোহেলকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বটতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কোতোয়ালি মডেল থানার সহকারী পুলিশ কমিশনার অলক কান্তি শর্মা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন-উল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের আটক করে।


আটক মো. স্ট্যালিন (২২)। তার বাবার নাম মো. সোহেল।

অপর আটক ব্যক্তি মো. সোহেল। তার বাবার নাম মৃত আবুল হোসেন।

পুলিশের প্রেস নোট অনুযায়ী, আটক দুজনই বরিশাল নগরীর বটতলা ১ নম্বর গলি, দুদক কার্যালয়ের বিপরীতে, বিসিসি ১৫ নম্বর ওয়ার্ড, কোতোয়ালি থানা, বরিশাল এলাকার বাসিন্দা।


বিএমপি মিডিয়া সেলের প্রেস নোটে জানানো হয়েছে, অভিযানের সময় আটক দুজনের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।


পুলিশের প্রেস নোটে স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, স্ট্যালিন বটতলা এলাকায় কিশোর গ্যাংয়ের অন্যান্য সদস্যদের নিয়ে চাঁদাবাজি, ইভটিজিং, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না জানান প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না জানান প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল থেকে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই অনিয়ম দেখছে, সেখানেই ব্যবস্থা নিচ্ছে। কোনো অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না। যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ টাঙ্গাইল আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “আইনশৃঙ্খলা নিয়ে আমরা কাজ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে আরও উন্নত করা যায়, মাদককে কীভাবে সমাজ থেকে দূর করা যায় এসব বিষয়ে কাজ চলছে। সবাই যাতে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকে এবং কোনোভাবেই মাদকের সঙ্গে যুক্ত না হয়, সেজন্য খেলাধুলাসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি করা হচ্ছে।”
তিনি বলেন, “কমিউনিটি পুলিশিংয়ে ইতোমধ্যে কমিটি করা হয়েছে। সকলে মিলে সম্মিলিতভাবে পরিস্থিতির উন্নতি করতে চাই। অন্যায়ের বিরুদ্ধে সকলের অবস্থান থাকবে।”
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সকলে সম্মিলিতভাবে কাজ করলে মাদক নির্মূল করা সম্ভব। সরকার মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছে। মাদক সেবন করলে মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে।
তিনি আরও বলেন, “মাদক আমাদের দেশে উৎপাদিত হয় না। পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে এগুলো ঢুকিয়ে দিয়ে দেশের যুবসমাজকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে।”
রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, মাদকের ব্যাপারে কোনো তদবির চলবে না। নিজ নিজ অবস্থান থেকে মানুষকে সচেতন করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পুলিশ বাহিনীও তাদের সদস্যদের ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ নেবে, যাতে কেউ মাদক-সম্পর্কিত কোনো কর্মকাণ্ডে জড়িত হতে না পারে।
তিনি বলেন, “আমরাও আমাদের দিক থেকে খোঁজখবর নিচ্ছি। সামাজিকভাবে এটিকে আন্দোলন হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা এটি গড়ে তুলতে সক্ষম হব।”
অনুষ্ঠানে টাঙ্গাইল পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম মিঞা, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, সহকারী পুলিশ সুপার এবিএম সিদ্দিক, সরকারি পুলিশ সুপার নিজাম উদ্দিনসহ সদর, দেলদুয়ার, মির্জাপুর, গোপালপুর, বাসাইল ও ধনবাড়ী থানার অফিসার ইনচার্জরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিম উদ্দিন বিপ্লবসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
খেলা পরিচালনা করেন প্রধান রেফারি আজগর আলী। সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন শওকত, মোস্তফা কামালসহ পাঁচজন।
কাবাডি প্রতিযোগিতা শেষে পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্স-এর এম ফিল ও পিএইচ ডি গবেষকদের ১ম সেমিস্টারের কোর্সওয়ার্ক ক্লাস শুরু

আন্তর্জাতিক ডেস্ক

সোহেল,বেরোবি প্রতিনিধি

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


বেরোবিতে ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্স-এর এম ফিল ও পিএইচ ডি গবেষকদের ১ম সেমিস্টারের কোর্সওয়ার্ক ক্লাস শুরু

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর -এর ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্স-এর এম ফিল ও পিএইচ ডি গবেষকদের ১ম সেমিস্টারের কোর্সওয়ার্ক ক্লাসের পাঠদান আজ শনিবার (০৩ অক্টোবর, ২০২৬) একাডেমিক ভবন ০৩ এর মার্কেটিং বিভাগের ২০১ নং কক্ষে (গ্যালারি রুম) শুরু হয়েছে। এম ফিল ও পিএইচ ডি গবেষকদের বাধ্যতামূলক কোর্সওয়ার্ক ক্লাসে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের পুনঃভর্তিকৃত এবং ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নিয়মিত পূর্ণকালীন ভর্তিকৃত সেখানে গবেষকগণ উপস্থিত ছিলেন।

আজ ১ম সেমিস্টারের কোর্সওয়ার্ক ক্লাসের নির্ধারিত কোর্স ঝঃধঃরংঃরপং রহ জবংবধৎপয (ওজঊ ১০১) এর কোর্সশিক্ষক বেরোবি পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ শাহ্জামান সকালে উপর্যুক্ত বিষয়ে পাঠদান সম্পন্ন করেন। অপরদিকে ১ম সেমিস্টারের কোর্সওয়ার্ক ক্লাসের নির্ধারিত আরেকটি কোর্স জবংবধৎপয গবঃযড়ফড়ষড়মু (ওজঊ ১০২) এর কোর্সশিক্ষক ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোঃ মতিউর রহমান বিকেলে দ্বিতীয় সেশনে উপর্যুক্ত বিষয়ে পাঠদান সম্পন্ন করেন।

এম ফিল ও পিএইচ ডি গবেষকদের বাধ্যতামূলক কোর্সওয়ার্ক ক্লাস শুরু প্রসঙ্গে ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্স এর পরিচালক (দায়িত্বে) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, আজ বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের দিন এ কারণে যে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আরেকটি নতুন মাত্রা সংযোজিত হয়েছে। বেরোবি উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন যে, এম ফিল ও পিএইচ ডি গবেষকদের বাধ্যতামূলক কোর্সওয়ার্ক ক্লাসসহ সংশ্লিষ্ট কোর্সওয়ার্ক কার্যক্রম সম্পন্ন করে তাঁরা তাঁদের গবেষণা কার্যক্রম নির্ধারিত তত্ত্বাবধায়কের অধীনে সম্পন্ন করবেন। গবেষকগণের গবেষণা কার্যক্রমের গবেষণালব্দ ফলাফল এ অঞ্চল ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবেন। ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সকে সচল ও কার্যকর রাখতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে পুনঃভর্তিকৃত গবেষকের সংখ্যা ৫৫ জন এবং ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে নিয়মিত পূর্ণকালীন ভর্তিকৃত গবেষকের সংখ্যা ১৩ জন। উল্লেখ্য যে, এম ফিল ও পিএইচ ডি প্রোগ্রাম সংক্রান্ত নীতিমালা ২০২৫ অনুযায়ী (শিক্ষাবর্ষ ২০২৫-২০২৬) গবেষকদের জন্য কোর্সওয়ার্ক বাধ্যতামূলক করা হয়েছে। বাধ্যতামূলক কোর্সওয়ার্ক ক্লাসের ১ম দিন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করায় কোর্সশিক্ষক, ইনস্টিটিউটে কর্মরত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ইনস্টিটিউটের পরিচালক ও বেরোবি উপাচার্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চসিক-সিভাসু যৌথভাবে প্রাণীর কল্যাণে কাজ করবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


চসিক-সিভাসু যৌথভাবে প্রাণীর কল্যাণে কাজ করবে

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, প্রাণীর কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) একত্রে কাজ করবে।

শনিবার ‘বিশ্ব প্রাণিকল্যাণ দিবস’ উপলক্ষে সিভাসু’তে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী।

চসিক মেয়র উল্লেখ করেন, প্রাণীর কল্যাণে সিভাসু কর্তৃপক্ষের যেকোনো উদ্যোগে সিটি করপোরেশন পূর্ণ সহযোগিতা প্রদান করবে। তিনি সিটি করপোরেশনের প্রাণিবান্ধব পদক্ষেপগুলোর জন্যও সিভাসু’র সহযোগিতা কামনা করেন।

সিভাসু উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী মন্তব্য করেন, বিশ্ববিদ্যালয়, সিটি করপোরেশন এবং স্থানীয় সরকার একত্রে কাজ করলে প্রাণীর অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর গৌতম কুমার দেবনাথ, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ কে এম. সাইফুদ্দীন এবং পরিচালক (ওয়ান হেলথ ইনস্টিটিউট) প্রফেসর ড. মো. আহসানুল হক। সভাপতিত্ব করেন ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের প্রধান প্রফেসর ড. আমির হোসেন সৈকত।

এদিন সকাল ৯টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এরপর ক্রমান্বয়ে পোস্টার গ্যালারি উদ্বোধন এবং সিভাসু অডিটোরিয়ামে বিভাগের তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘প্রাণিকল্যাণ : বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ রাশেদুল আলম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%