১০:৩৩ পি.এম
আন্তর্জাতিক বিরতিতে ফিফার অধীনে আর্জেন্টিনা তিনটি প্রীতি ম্যাচে অংশগ্রহণ করবে। এর মধ্যে লিওনেল স্কালোনির শিষ্যরা দুটি ম্যাচে মাঠে নেমে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে। বুরকিনা ফাসোর বিরুদ্ধে ৭-০ গোলের জয় অর্জনে তরুণ প্রতিভাবান ফ্রাঙ্কো মাস্তানতুওনোর অবদান ছিল উল্লেখযোগ্য।
রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড়, বর্তমানে যিনি ফিওরেন্তিনায় ধারে খেলছেন, দারুণ ফর্মে রয়েছেন। তবে মাত্র ১৯ বছর বয়সে যে চাপ তিনি অনুভব করছেন, সে সম্পর্কে মন্তব্য শুনে তিনি অবাক হয়েছেন, কারণ আর্জেন্টিনার অনেকেই তাকে লিওনেল মেসির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখছেন।
টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্তানতুওনো বলেছেন, “লোকেরা আমার কাছে অনেক কিছু চায়। আমি এটা বুঝি, আমার কাছে কী প্রত্যাশা করা হয়, সেটাও আমি জানি। অনেক সময় তারা আমার ওপর কঠোর হন, কিন্তু আমি এটা উপভোগ করার চেষ্টা করি।”
আরও পড়ুন: ব্যর্থতার আবর্তে ম্যানচেস্টার ইউনাইটেড, লিডসের সঙ্গে ১-১ ড্র
তিনি আরও যোগ করেন, “আমি সমালোচনা নিয়ে অভিযোগ করছি না। আমি একজন ফুটবল খেলোয়াড় এবং আমি বিষয়টি বুঝি। কিন্তু মানুষ এমন সব বিষয় নিয়ে কথা বলে যা আমার নিয়ন্ত্রণের বাইরে।”
“আমি শুধু আমার কাজটা করি এবং সবসময় তা ভালোভাবে করার চেষ্টা করি। আমি জানি অনেক প্রত্যাশা থাকে এবং আমি সেটা ভালোবাসি, কিন্তু আমি আমার দলের জন্য এবং নিজের জন্য খেলি, সেই প্রত্যাশাগুলোর জন্য নয়,” বলেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন